প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 18 Jul 2025, 7:25 AM
বাঞ্ছারামপুরে বিদ্যুৎ সাবষ্টেশনের পাশেই গ্যাস সিলিন্ডার বিক্রি!!
ফয়সল আহমেদ খান
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর সদর উপজেলার
মাতু বাড়ির মোড়ে প্রায় ৪০ শতক ভূমির উপর অবস্থিত ৫০-৬০ কোটি টাকার কুমিল্লা পল্লী বিদ্যুৎ
সমিতি-৩ বাঞ্ছারামপুর জোনাল এর সাবষ্টেশনটি
চরম ঝুঁকির মধ্যে রয়েছে। সরকার ঘোষিত কে,পি, আই ( রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনা)
এর অন্তর্ভুক্ত হলেও বৈধ/ অবৈধ ভাবে বিদ্যুৎ কেন্দ্রের সীমানা ঘেসে তৈরি হয়েছে এলপিজি
গ্যাস বিক্রির দোকান,বিভিন্ন গ্যাস চালিত চা ষ্টলসহ বিভিন্ন দোকান পাট।এর কোনটি নিজস্ব
জায়গায় আবার কোনটি সরকারি রাস্তার জায়গা দখল করে গড়ে তোলা এসব দোকানপাট। এতে হুমকির
মুখে পড়েছে বিদ্যুৎ কেন্দ্রটি।যেকোনো সময় ঘটতে পারে মারাত্মক দূর্ঘটনা।সম্পদ সহ প্রাণহানিও
হতে পারে।
অভিজ্ঞ মহল মনে করেন,বিদ্যুৎ কেন্দ্রের
আশেপাশে গ্যাস সিলিন্ডার থাকলে তা খুবই বিপজ্জনক হতে পারে। গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের
ঝুঁকিপূর্ণ এবং বিদ্যুৎ কেন্দ্রের আশেপাশে এই ধরনের বিস্ফোরণ মারাত্মক দুর্ঘটনা ঘটাতে
পারে। তাই, বিদ্যুৎ কেন্দ্রের আশেপাশে গ্যাস সিলিন্ডার রাখা উচিত নয়।
বাঞ্ছারামপুর পল্লী বিদ্যুৎ এর সাব
স্টেশনের আশেপাশে বসবাস করেন,এমন একাধিক বাসিন্দা অভিযোগ করে বলেন,"বিদ্যুৎ কেন্দ্রের
আশেপাশে সিলিন্ডার থাকাটা ভয়াবহ বিপদ হতে পারে।কারন,গ্যাস সিলিন্ডার সাধারণত দাহ্য
পদার্থ দিয়ে তৈরি এবং উচ্চ চাপে গ্যাস ধারণ করে। সামান্য ত্রুটি বা উত্তাপের কারণে
সিলিন্ডার বিস্ফোরিত হতে পারে, যা আশেপাশে থাকা মানুষ এবং সম্পত্তির জন্য মারাত্মক
ক্ষতিকর।"
বাঞ্ছারামপুর ফায়ার সার্ভিসের স্থানীয়
কমান্ডার আ.কাদের মুঠোফোন বলেন, "গ্যাস লিক হয়ে আগুন লাগতে পারে, যা বিদ্যুৎ কেন্দ্রের
ভেতরে বা আশেপাশে থাকা অন্যান্য দাহ্য পদার্থে ছড়িয়ে পড়তে পারে এবং বড় অগ্নিকাণ্ডের
সৃষ্টি করতে পারে।আমরা তাদের লাইসেন্স আছে কিনা খতিয়ে দেখব।"
বাঞ্ছারামপুর পল্লী বিদ্যুৎ এর ডেপুটি
জেনারেল ম্যানেজার (ডিজিএম) প্রকৌশলী গোলাম মর্তুজা বলেন,"গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ
বা অগ্নিকাণ্ডের কারণে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে ক্ষয়ক্ষতি হতে পারে, যার ফলে বিদ্যুৎ
উৎপাদন ব্যাহত হতে পারে।"
বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌস আরা বৃহস্পতিবার (১৭ জুলাই) বলেন, "বিস্ফোরণ বা অগ্নিকাণ্ডের কারণে আশেপাশে থাকা মানুষ আহত বা নিহত হতে পারে এবং মূল্যবান সম্পদ নষ্ট হতে পারে। অতএব, বিদ্যুৎ কেন্দ্রের আশেপাশে গ্যাস সিলিন্ডার রাখা একটি ঝুঁকিপূর্ণ কাজ এবং এটি এড়িয়ে চলা উচিত। বিদ্যুৎ কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করার জন্য, গ্যাস সিলিন্ডার সহ যেকোনো দাহ্য পদার্থ বিদ্যুৎ কেন্দ্রের আশেপাশে রাখা উচিত নয়। আমি এ বিষয় খুব শীঘ্রই খোঁজ নিয়ে ব্যবস্থা নিবো"।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
জেদ্দায় ধর্মমন্ত্রীর সাথে বৈঠক, বাংলাদেশের হজযাত্রী কোটা বৃ...
মহিউদ্দিন আকাশবাংলাদেশের সঙ্গে সৌদি আরবের বিদ্যমান ঐতিহাসিক, ধর্মীয় ও ভ্রাতৃপ্রতিম সম্পর্ককে আরও সুদ...
ব্রাহ্মণপাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১২ দোকান পুড়ে ছাই, ক্ষতি ৭ ক...
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সাহেবাবাদ বাজা...
কুমিল্লায় ‘Study of Bangladeshi Nationalism’ শীর্ষক কর্মশালা...
কুমিল্লায় ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগানকে ধারণ করে ‘Study of Bangladeshi Nationalism’ শীর্ষক কর্মশালা...
বুড়িচংয়ে আলোকিত জগতপুর বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
কাজী খোরশেদ আলমশিক্ষার্থীদের মেধা ও জ্ঞান বিকাশ, প্রতিযোগিতামূলক মনোভাব সৃষ্টি এবং শিক্ষার প্রতি আগ্...
মহাজনবাড়ী খাল পরিচ্ছন্নতা অভিযানে কুসিক প্রশাসক ইউসুফ মোল্লা...
আয়েশা আক্তারকুমিল্লা মহানগরের ৩ নম্বর ওয়ার্ডের শাসনগাছা এলাকার মহাজনবাড়ী খালে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও...
বোরকার নিচে পেটে কস্টেপ পেঁচিয়ে গাঁজা পাচারকালে ব্রাহ্মণপাড়া...
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়াকুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পেটে কস্টেপ পেঁচিয়ে গাঁজা পাচারের সময় দুই না...