...
শিরোনাম
শিশুদের সুরক্ষায় ব্যর্থ মেটা, ১১ হাজার কোটি টাকার বেশি জরিমানা ⁜ অবিবাহিত জীবনেই সুখ : আমিশা প্যাটেল ⁜ কুমিল্লায় বর্ণাঢ্য আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ⁜ জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ যুবকের পাশে উপজেলা প্রশাসন, পেলেন নতুন ঘর,অটোরিকশা ⁜ লালমাইয়ে নানা আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ⁜ মধ্যরাতে ছেলেদের হল পরিদর্শনে কুবি উপাচার্য ⁜ দীর্ঘ ৩২ বছর পর জেগে উঠছে কুমিল্লা বিমানবন্দর ⁜ কুমিল্লাসহ ৬ জেলায় ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির শঙ্কা ⁜ মনোহরগঞ্জ কাঁচা রাস্তার বেহাল দশা, চরম দুর্ভোগে শিক্ষার্থীরা ⁜ জুলাই সনদ বাস্তবায়ন না হলে বাংলাদেশের গণমানুষের সাথে প্রতারনা করা হবে -ড.সরওয়ার সিদ্দিকী ⁜ ভিনিসিয়ুসের কাছে আত্মসমর্পণ করল রিয়াল ⁜ উরুগুয়ের নতুন কোচ ডিয়েগো ফোরলান ⁜ বার্ড-এ জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উদযাপিত ⁜ ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবসের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ ⁜ হাসিনাকে ফেরানোর অভিযোগে কুবির ১১ শিক্ষকের সম্পৃক্ততা, তদন্তে ৪ সদস্যের কমিটি ⁜ চৌদ্দগ্রামে জুলাই গণঅভ্যূত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল ⁜ কুমিল্লায় যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস ⁜ কুমিল্লায় সোহান হত্যা মামলায় বৃদ্ধের যাবজ্জীবন, ছেলে খালাস ⁜ বুড়িচংয়ে জাতীয় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ⁜ অন্তঃসত্ত্বা পুত্রবধূর বাবাকে হত্যার অভিযোগ, শ্বশুর ও শ্বাশুড়িসহ আটক ৩ ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: খেলা | প্রকাশ: 23 May 2026, 8:09 PM

...
দশ বছর, বিশটি ট্রফি, এক যুগের অবসান News Image

সিটির ডাগআউট থেকে বিদায় নিচ্ছেন পেপ গার্দিওলা

এফএনএস স্পোর্টস: 

ট্রফিতে ঠাসা এক দশক পার করে ম্যানচেস্টার সিটির ডাগআউট থেকে বিদায় নিচ্ছেন পেপ গার্দিওলা| গত শুক্রবার সিটি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে, ২০২৫-২৬ মৌসুম শেষেই ক্লাব ছাড়ছেন ৫৫ বছর বয়সী এই স্প্যানিশ কোচ| গত রোববার ইতিহাদ স্টেডিয়ামে অ্যাস্টন ভিলার বিপক্ষে প্রিমিয়ার লিগের শেষ ম্যাচটিতেই তাকে শেষবারের মতো সিটির বেঞ্চে দেখা যাবে|

গত সোমবার সংবাদমাধ্যমে বিদায়ের খবর প্রথম ছড়িয়ে পড়লেও তখন মুখ খোলেননি গার্দিওলা| তার ২৪ ঘণ্টা পরেই ২২ বছরের অপেক্ষা শেষ করে আর্সেনাল প্রিমিয়ার লিগ শিরোপা জিতে নেয়| এর আগের গত শনিবার চেলসিকে হারিয়ে এফএ কাপ জিতেছিল সিটি, যেটি ছিল গার্দিওলার অধীনে ক্লাবের ১৭তম বড় শিরোপা|

গার্দিওলার দেওয়া বিদায়ী বিবৃতিতে কোনো আক্ষেপ নেই, আছে কৃতজ্ঞতা| তিনি বলেছেন, "আমরা একসাথে কী দারুণ সময়টাই না কাটিয়েছি! আমার চলে যাওয়ার কারণ জিজ্ঞেস করবেন না| কোনো নির্দিষ্ট কারণ নেই, তবে মনের গভীর থেকে আমি জানি যে, এটাই আমার চলে যাওয়ার সঠিক সময়|" পরে সংবাদ সম্মেলনে আরও স্পষ্ট করেন বিষয়টি| দুই বছর আগে লিভারপুল ছাড়ার সময় ইয়ুর্গেন ক্লপ যেমন 'প্রাণশক্তি ফুরিয়ে আসা'র কথা বলেছিলেন, ঠিক একই অনুভূতির কথা জানালেন গার্দিওলাও|

"আমার প্রাণশক্তি ছিল এবং এখনো আছে, কিন্তু আর থাকবে না| প্রতি তিন দিন অন্তর এই কাজের জন্য যে প্রাণশক্তির দরকার হয়, শিরোপার প্রত্যাশা, খেলোয়াড়দের সামনে থাকা, এই সবকিছু সামলানোর সেই শক্তি আর থাকবে না|" কোচিং ছাড়লেও একেবারে সিটি থেকে বিচ্ছিন্ন হবেন না তিনি| সিটি ফুটবল গ্রুপের দূত হিসেবে বিশ^জুড়ে কাজ চালিয়ে যাবেন|

ছয়টি প্রিমিয়ার লিগ, একটি চ্যাম্পিয়ন্স লিগ, আটটি ঘরোয়া কাপসহ মোট ২০টি শিরোপা নিয়ে বিদায় নিচ্ছেন গার্দিওলা| ২০২৩ সালে ইস্তা¤^ুলে ইন্টার মিলানকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগ জেতা ছিল তার শ্রেষ্ঠ মুহূর্ত, সেই সঙ্গে ওই মৌসুমে প্রিমিয়ার লিগ ও এফএ কাপসহ ট্রেবল জয় করেছিল দলটি| ২০২১ থেকে ২০২৪ পর্যন্ত টানা চারটি লিগ শিরোপাও ইংলিশ ফুটবলের ইতিহাসে নজিরবিহীন|

গার্দিওলার পরে ইতিহাদে কে আসছেন, সেটি এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা না হলেও গুঞ্জনটা জোরালো| ২০২২-২৩ মৌসুমে গার্দিওলার সহকারী হিসেবে সিটিতে ট্রেবলের অংশীদার ছিলেন ইতালিয়ান কোচ এনজো মারেস্কা, পরে চেলসির কোচের দায়িত্ব পালন করা এই কোচই নাকি গার্দিওলার উত্তরসূরি হতে চলেছেন| তবে গার্দিওলার শূন্যস্থান পূরণ করা কতটা কঠিন হবে, সেটা সহজেই অনুমেয়|

গার্দিওলার প্রভাব শুধু সিটির মধ্যেই সীমাবদ্ধ নয়| এবার প্রিমিয়ার লিগ জেতা আর্সেনালের কোচ মিকেল আর্তেতা ছিলেন তারই সাবেক সহকারী| লিভারপুলের কোচ আর্নে স্লট বলেছেন, গার্দিওলার বার্সেলোনার খেলা দেখেই তিনি নিজের কোচিং দর্শন ˆতরি করেছেন| চেলসির নতুন কোচ জাবি আলোনসো খেলোয়াড়ি জীবনের শেষদিকে তার অধীনে কাজ করতেই বায়ার্নে গিয়েছিলেন|

২০১৬ সালে ইংল্যান্ডে আসার আগে বার্সেলোনায় দুটি চ্যাম্পিয়ন্স লিগ ও তিনটি লা লিগা, বায়ার্নে তিনটি বুন্দেসলিগা জিতেছিলেন গার্দিওলা| সব মিলিয়ে আধুনিক ফুটবলের সবচেয়ে সফল কোচদের একজন হিসেবেই ইতিহাদের দরজা বন্ধ করছেন তিনি|




ক্যাটেগরি: খেলা
ট্যাগ: জাতীয় আন্তর্জাতিক খেলাধুলা

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

শিশুদের সুরক্ষায় ব্যর্থ মেটা, ১১ হাজার কোটি টাকার বেশি জরিমানা
শিশুদের সুরক্ষায় ব্যর্থ মেটা, ১১ হাজার কোটি টাকার বেশি জরিমা...

শিশুদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমের ঝুঁকি সম্পর্কে যথাযথ সতর্কতা দিতে ব্যর্থ হওয়ায় জনপ্রিয় প্রযুক্...

অবিবাহিত জীবনেই সুখ : আমিশা প্যাটেল
অবিবাহিত জীবনেই সুখ : আমিশা প্যাটেল

বলিউড অভিনেত্রী আমিশা প্যাটেল জানিয়েছেন, আপাতত বিয়ে করার কোনো পরিকল্পনা নেই। বরং অবিবাহিত জীবন নিয...

কুমিল্লায় বর্ণাঢ্য আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
কুমিল্লায় বর্ণাঢ্য আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

‘জুলাই চেতনায় গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লায় বর্ণাঢ্য আয়োজনের...

জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ যুবকের পাশে উপজেলা প্রশাসন, পেলেন নতুন ঘর,অটোরিকশা
জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ যুবকের পাশে উপজেলা প্রশাসন, পেলেন ন...

ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর  প্রতিনিধি:বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে ঢাকার রামপুরায় ক...

লালমাইয়ে নানা আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
লালমাইয়ে নানা আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

​মাসুদ রানা, কুমিল্লা:কুমিল্লার লালমাই উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ‘জুলাই গণ...

মধ্যরাতে ছেলেদের হল পরিদর্শনে কুবি উপাচার্য
মধ্যরাতে ছেলেদের হল পরিদর্শনে কুবি উপাচার্য

‎‎কুবি প্রতিনিধি‎‎মধ্যরাতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ছেলেদের তিনটি হল পরিদর্শন করেছেন বিশ্ববিদ্...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ শিশুদের সুরক্ষায় ব্যর্থ মেটা, ১১ হাজার কোটি টাকার বেশি জরিমানা
➤ অবিবাহিত জীবনেই সুখ : আমিশা প্যাটেল
➤ কুমিল্লায় বর্ণাঢ্য আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
➤ জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ যুবকের পাশে উপজেলা প্রশাসন, পেলেন নতুন ঘর,অটোরিকশা
➤ লালমাইয়ে নানা আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
➤ মধ্যরাতে ছেলেদের হল পরিদর্শনে কুবি উপাচার্য
➤ দীর্ঘ ৩২ বছর পর জেগে উঠছে কুমিল্লা বিমানবন্দর
➤ কুমিল্লাসহ ৬ জেলায় ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির শঙ্কা
➤ মনোহরগঞ্জ কাঁচা রাস্তার বেহাল দশা, চরম দুর্ভোগে শিক্ষার্থীরা
➤ জুলাই সনদ বাস্তবায়ন না হলে বাংলাদেশের গণমানুষের সাথে প্রতারনা করা হবে -ড.সরওয়ার সিদ্দিকী
➤ ভিনিসিয়ুসের কাছে আত্মসমর্পণ করল রিয়াল
➤ উরুগুয়ের নতুন কোচ ডিয়েগো ফোরলান
➤ বার্ড-এ জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উদযাপিত
➤ ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবসের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
➤ হাসিনাকে ফেরানোর অভিযোগে কুবির ১১ শিক্ষকের সম্পৃক্ততা, তদন্তে ৪ সদস্যের কমিটি
➤ চৌদ্দগ্রামে জুলাই গণঅভ্যূত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল
➤ কুমিল্লায় যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস
➤ কুমিল্লায় সোহান হত্যা মামলায় বৃদ্ধের যাবজ্জীবন, ছেলে খালাস
➤ বুড়িচংয়ে জাতীয় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
➤ অন্তঃসত্ত্বা পুত্রবধূর বাবাকে হত্যার অভিযোগ, শ্বশুর ও শ্বাশুড়িসহ আটক ৩
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir