প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: আন্তর্জাতিক | প্রকাশ: 23 May 2026, 8:06 PM
ইরানে নতুন হামলার কথা ভাবছে যুক্তরাষ্ট্র: মার্কিন গণমাধ্যম
এফএনএস বিদেশ :
যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক হামলার বিষয় ভাবছে বলে গত শুক্রবার যুক্তরাষ্ট্রের কয়েকটি গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে| সিবিএস ও অ্যাক্সিওসের প্রতিবেদনে বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ছেলের বিয়েতে যোগ দিতে এ সপ্তাহান্তে সফরে না যাওয়ার ঘোষণা দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই এ খবর সামনে আসে| ট্রাম্প বলেন, ‘সরকার-সংশ্লিষ্ট পরিস্থিতি’ ও ‘মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি তার ভালোবাসা ও দায়িত্ববোধের’ কারণে তার পক্ষে এই অনুষ্ঠানে যোগ দেওয়া সম্ভব হচ্ছে না| তিনি আরও বলেন, হোয়াইট হাউসে গুরুত্বপূর্ণ সময় পার করার জন্য ওয়াশিংটন ডিসি-তে অবস্থান করা আমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ|’ খবর বার্তা সংস্থা এএফপি’র| তবে অ্যাক্সিওস ও সিবিএস উভয়েই জানিয়েছে, ইরানে নতুন হামলার বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি| প্রতিবেদনে বলা হয়েছে, আলোচনা এখনো চলমান রয়েছে| যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করা পাকিস্তান সমঝোতার চেষ্টা হিসেবে তাদের সেনাপ্রধানকে তেহরানে পাঠিয়েছে| এএফপি এ বিষয়ে জানতে চাইলে হোয়াইট হাউস কোনো মন্তব্য করেনি| সিবিএস জানিয়েছে, হোয়াইট হাউসের মুখপাত্র আনা কেলি বলেছেন, ‘ইরান যদি কোনো চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হয়, তাহলে তার পরিণতি কী হতে পারে, সে বিষয়ে প্রেসিডেন্ট স্পষ্ট অবস্থান জানিয়েছেন|’ গত শুক্রবার সকালে হোয়াইট হাউস ট্রাম্পের সপ্তাহান্তের পরিকল্পনায় পরিবর্তনের ঘোষণা দিয়ে জানিয়েছে, তিনি পূর্ব পরিকল্পনা অনুযায়ী নিউ জার্সির গলফ রিসোর্টে যাচ্ছেন না| তিনি যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনেই অবস্থান করবেন| গত শুক্রবার নিউইয়র্ক অঙ্গরাজ্য সফর শেষে ফেরার সময় ট্রাম্প সাধারণত যেভাবে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন, এবার তা করেননি| অ্যাক্সিওস দুইটি অজ্ঞাত সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, গত কয়েক দিনে ইরানকে ঘিরে চলমান আলোচনা নিয়ে ট্রাম্প ক্রমেই হতাশ হয়ে পড়ছেন|
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
এইচএসসিতে শূন্য পাস ১৫ প্রতিষ্ঠানের অধ্যক্ষেকে আজ তলব করেছে...
মাহফুজ নান্টু কুমিল্লা।। ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষায় একজন শিক্ষার্থীও পাস করেনি—এমন ১...
মাদক ও ইভটিজিং থেকে শিক্ষার্থীদের দূরে রাখতে হবে-দাউদকান্দিত...
মাদক ও ইভটিজিং প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন কুমিল্লার জেলা প্রশাসক রোজী আক্ত...
বার্ড-এ ২১১তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত
বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি-তে বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডার কর্মকর্তাদের ২১১তম বুনিয়াদি প্রশিক্ষ...
হোমনায় মাঠেই শিক্ষার্থীর মৃত্যু!
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার হোমনায় নতুন কুঁড়ি স্পোর্টস প্রতিযোগিতায় খেলা চলাকালে অসুস্থ হয়ে...
কুমিল্লায় তিন দিনের বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের ৮১ সদস্য গ...
আয়েশা আক্তারকুমিল্লায় তিন দিনের বিশেষ সাঁড়াশি অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগ...
রাসায়নিক দিয়ে কলা পাকানো, অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য ত...
আয়েশা আক্তারকুমিল্লায় ক্ষতিকর রাসায়নিক ব্যবহার করে কলা পাকানো এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈর...