প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: খেলা | প্রকাশ: 23 May 2026, 8:10 PM
হেডের বাড়ানো হাত উপেক্ষা করলেন কোহলি, আইপিএলে নতুন হ্যান্ডশেক বিতর্ক
এফএনএস স্পোর্টস:
মাঠের স্লেজিং শেষ হলেও উত্তাপ থেমে থাকেনি| গত শুক্রবার হায়দরাবাদের রাজিব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ৫৫ রানে হেরে যায় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু| ম্যাচ শেষে করমর্দন পর্বে হায়দরাবাদের অস্ট্রেলিয়ান ব্যাটার ট্রাভিস হেড হাত বাড়িয়ে দিলেও সেটি সম্পূর্ণ উপেক্ষা করে সামনে এগিয়ে যান বিরাট কোহলি| এই মুহূর্তের ভিডিও এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে এবং তীব্র আলোচনার জন্ম দিয়েছে|
ঘটনার শুরু মূলত রান তাড়ার চতুর্থ ওভারে| ওই সময় হেডের দিকে উত্তেজিত হয়ে এগিয়ে যান কোহলি এবং ইশারায় তাকে বল করতে আসার চ্যালেঞ্জ ছুড়ে দেন| একই সঙ্গে ইমপ্যাক্ট প্লেয়ারের ভঙ্গি করে হেডকে ঠাট্টাও করেন তিনি| এই মৌসুমে বেশিরভাগ ম্যাচেই হেডকে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে ব্যবহার করেছে হায়দরাবাদ, মূলত ব্যাটিংয়ের জন্য, ফিল্ডিং খুব একটা করানো হয়নি তাকে|
কয়েক বল পরই ১১ বলে ১৫ রান করে সাকিব হুসেইনের স্লোয়ারে আউট হয়ে যান কোহলি| তখন হেড এগিয়ে এসে বলেন, "মেইট, আমি বোলিংয়ে আসার আগেই তো তুমি আউট হয়ে গেলে!" এরপর ম্যাচের শেষ দিকে সত্যিই বোলিংয়ে আসেন হেড এবং বেঙ্গালুরু অধিনায়ক রজত পাতিদারকে আউট করেন| ৩৯ বলে ৫৬ রান করা পাতিদারের উইকেট নেওয়া হেডের জন্য এই মৌসুমে ছিল প্রথম বোলিং অভিজ্ঞতা|
ম্যাচ শেষে দুই দলের খেলোয়াড়েরা যখন লাইন ধরে করমর্দন করছিলেন, তখন কোহলি ¯^াভাবিকভাবেই হাত মেলান হায়দরাবাদ অধিনায়ক প্যাট কামিন্স ও অভিষেক শর্মার সঙ্গে| এরপরই ছিলেন হেড| তিনি হাত বাড়িয়ে দিলেও তার দিকে একবারও না তাকিয়ে সামনে এগিয়ে যান কোহলি এবং ঈশান কিষানসহ বাকি সবার সঙ্গে হাত মেলান|
কোহলির এই আচরণ মোটেও ভালোভাবে নেননি ভারতের সাবেক পেসার ইরফান পাঠান| টেলিভিশনে তিনি বলেন, "দেখুন, খেলার সময় উত্তেজনার মুহূর্তে অনেক কিছুই হতে পারে, সেটা ঠিক আছে| কিন্তু এরপর যা ঘটল, তা ঠিক হয়নি মোটেও|" মাঠে আগ্রাসন থাকতে পারে, তা খেলারই অংশ বলে ¯^ীকার করলেও ম্যাচ শেষে হাত মেলাতে অ¯^ীকৃতি জানানোকে কোহলির মতো বড় খেলোয়াড়ের কাছ থেকে অনুচিত আচরণ বলে মন্তব্য করেন তিনি|
এদিকে ৫৫ রানের বড় জয় পেলেও পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানেই শেষ করেছে হায়দরাবাদ| আর শীর্ষে থেকেও এই হারের পর বেঙ্গালুরুর পয়েন্ট তালিকার অবস্থান কিছুটা চাপে পড়েছে| তবে আইপিএলের প্লে অফে আবার মুখোমুখি হতে পারে দুই দল| সেই ম্যাচে কোহলি ও হেডের সম্পর্কে নতুন কোনো মোড় আসে কি না, সেটাই এখন দেখার বিষয়|
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
শিশুদের সুরক্ষায় ব্যর্থ মেটা, ১১ হাজার কোটি টাকার বেশি জরিমা...
শিশুদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমের ঝুঁকি সম্পর্কে যথাযথ সতর্কতা দিতে ব্যর্থ হওয়ায় জনপ্রিয় প্রযুক্...
অবিবাহিত জীবনেই সুখ : আমিশা প্যাটেল
বলিউড অভিনেত্রী আমিশা প্যাটেল জানিয়েছেন, আপাতত বিয়ে করার কোনো পরিকল্পনা নেই। বরং অবিবাহিত জীবন নিয...
কুমিল্লায় বর্ণাঢ্য আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
‘জুলাই চেতনায় গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লায় বর্ণাঢ্য আয়োজনের...
জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ যুবকের পাশে উপজেলা প্রশাসন, পেলেন ন...
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর প্রতিনিধি:বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে ঢাকার রামপুরায় ক...
লালমাইয়ে নানা আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
মাসুদ রানা, কুমিল্লা:কুমিল্লার লালমাই উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ‘জুলাই গণ...
মধ্যরাতে ছেলেদের হল পরিদর্শনে কুবি উপাচার্য
কুবি প্রতিনিধিমধ্যরাতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ছেলেদের তিনটি হল পরিদর্শন করেছেন বিশ্ববিদ্...