...
শিরোনাম
কুমিল্লার বিসিকে ভেজাল ওষুধ কারখানায় অভিযান ⁜ বুড়িচংয়ে ৩ হাজার ৩৩০ কৃষকের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ কর্মসূচির উদ্বোধন ⁜ চৌদ্দগ্রামে জামায়াতে ইসলামীর ওয়ার্ড দায়িত্বশীল সম্মেলন-ডা. তাহের এমপি ⁜ কুমিল্লায় চিকিৎসক ডা. জুবায়ের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ ⁜ হোমনায় গ্রামের আধিপত্ত বিস্তার নিয়ে সংঘর্ষ, বাড়িঘর ভাংচুর,লুটপাটের অভিযোগগ ⁜ কুরাসাও গোলরক্ষকের সামনে নিরুপায় ইকুয়েডর ⁜ ৫ গোল দেওয়া সুইডেনকেই এবার ৫ গোলে ভাসাল নেদারল্যান্ডস ⁜ প্রধানমন্ত্রীর চীন সফর: আলোচনায় তিস্তা প্রকল্প, শি’র চার উদ্যোগে যোগদান? ⁜ আইভরি কোস্টের হৃদয় ভেঙে জার্মানির জয় ⁜ ডাকাত দলের হামলায় মুরাদনগরের এসিল্যান্ড আহত ⁜ ব্রাহ্মণপাড়ায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু ⁜ শিক্ষার মূল উদ্দেশ্য হলো ভালো মানুষ হওয়া - চৌধুরী সায়মা ফেরদৌস ⁜ ব্রাহ্মণপাড়ায় ভ্রাম্যমাণ আদালতে তিন ব্যাক্তির কারাদণ্ড ⁜ মাদকের গডফাদারদের রেহাই নয়, আসছে আরও কঠোর আইন ⁜ নাঙ্গলকোটে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠিত ⁜ উন্নত ভবনের পাশাপাশি শিক্ষার্থীদের লেখাপড়া উন্নত হওয়া আবশ্যক -এমপি জসিম উদ্দিন ⁜ মুরাদনগরে নিখোঁজের একদিন পর ঝোপ থেকে অটোরিকশাচালকের লাশ উদ্ধার, গ্রেপ্তার ১ ⁜ কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় ট্রাকচালক নিহত ⁜ ১০ জনের প্যারাগুয়েকেও হারাতে পারল না তুরস্ক ⁜ হাইতিকে উড়িয়ে বিশ^কাপে ছন্দে ফিরল ব্রাজিল, জোড়া গোলে নায়ক কুনিয়া ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 19 May 2026, 8:36 AM

...
মিথ্যা মামলা ও হয়রানির অভিযোগে কুমিল্লায় সংবাদ সম্মেলন News Image
নিজস্ব প্রতিবেদক 

কুমিল্লা আদর্শ  সদর উপজেলার কুচাইতলী মধ্যপাড়া এলাকায় জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের বিরুদ্ধে মিথ্যা মামলা, জোর-জুলুম, ভয়ভীতি প্রদর্শন এবং সামাজিক ও পারিবারিকভাবে হেয়প্রতিপন্ন করার অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন গোলাম মোস্তফা নামের এক ব্যক্তি। সোমবার (১৮ মে) সকালে নিজ বাড়িতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ তুলে ধরেন।

সংবাদ সম্মেলনে গোলাম মোস্তফা বলেন, তিনি পৈত্রিক সূত্রে পাওয়া বসতভিটা ও সম্পত্তিতে দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণভাবে ভোগদখলে রয়েছেন। তার কোনো ছেলে সন্তান না থাকায় প্রতিপক্ষ দীর্ঘদিন ধরে তার সম্পত্তির ওপর কুনজর দিয়ে নানা কৌশলে চাপ প্রয়োগ করে আসছে। বিশেষ করে প্রতিবেশী আবদুস ছালাম ও তার বেয়াই আব্দুল  কাদের  তার বসতভিটার জমি কিনতে চাইলে তিনি রাজি না হওয়ায় বিরোধের সূত্রপাত ঘটে।

তিনি অভিযোগ করেন, আমার ভাগিনাকে ৪ শতক জায়গা বায়না দলীল দেওয়ায় ক্ষিপ্ত হয়ে তার বিরুদ্ধে নানান অপপ্রচার ও মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে,  থানায় অভিযোগ দেওয়ায় ঘটনাস্থলে প্রশাসনের উপস্থিতিতে  রাজিব আমার  ভাগিনার গায়ে হাত উঠায়। এ বিষয়ে রাজিবের নামে কোতোয়ালি থানায় একটি  জিডি করা আছে।

 এ সময় তিনি গায়ে হাত তুলার একটি অডিও ক্লিপ সাংবাদিকদের  উপস্থাপন করেন।
 স্থানীয়ভাবে প্রভাবশালী আবদুস ছালাম, কাদের রাজিব ও তাদের সহযোগীরা আওয়ামী লীগের আমল থেকেই এলাকায় প্রভাব বিস্তার করে সাধারণ মানুষকে ভয়ভীতি, জুলুম-নির্যাতন ও হুমকি-ধমকির মাধ্যমে নিয়ন্ত্রণ করে আসছেন। বিগত স্বৈরাচার রাজনৈতিক প্রভাব খাটিয়ে দীর্ঘদিন এলাকায় একচ্ছত্র আধিপত্য বজায় রাখারও অভিযোগ করেন তিনি।

এছাড়া, অনুমোদনবিহীনভাবে নিয়ম ভেঙে পাঁচতলার অনুমতি নিয়ে সাততলা ভবন নির্মাণের গুরুতর অভিযোগও তোলেন গোলাম মোস্তফা। তিনি দাবি করেন, কুমিল্লা আদর্শ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার অধীনে তদন্ত করে অবৈধভাবে নির্মাণকাজের প্রমান নিষেধাজ্ঞা অমান্য করে  প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে অবৈধভাবে ভবন নির্মাণ করেও  বহাল তবিয়তে রয়েছে।

 বর্তমানেও আওয়ামী কায়দায় এলাকার কিছু সন্ত্রাসীদের ছত্রছায়ায়  সেই প্রভাবকে পুঁজি করেই তার পরিবারকে নানা ধরনের ভয়ভীতি, হুমকি ও মানসিক নির্যাতনের মধ্যে রাখা হচ্ছে বলেও সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়।
গোলাম মোস্তফা আরও বলেন, গত ১৫ এপ্রিল ও ৩ মে ২০২৬ তারিখে আবদুস ছালাম, আব্দুল কাদির, হাবিবুর রহমান মানিক, সেলিমসহ অজ্ঞাতনামা কয়েকজন তার বাড়িতে হামলা চালায়। এসময় তারা টিনশেড ঘর ভাঙচুর, গাছপালা কেটে ফেলা এবং বসতভিটার ভেতরে জোরপূর্বক প্রবেশ করে ব্যাপক তাণ্ডব চালায়। এতে তার কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।

তিনি আরও অভিযোগ করেন, হামলার সময় তার স্ত্রী আয়শা বেগম বাধা দিতে গেলে তাকে মারধর করা হয়।  পরে গুরুতর আহত অবস্থায় তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে গোলাম মোস্তফা বলেন, থানায় এজাহারভুক্ত অভিযোগ করার পরই প্রতিপক্ষ আরও ক্ষিপ্ত হয়ে ওঠে এবং ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করতে উল্টো তার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে। শুধু তাকেই নয়, তার ভাই, ভাতিজা ও ভাগিনাকেও উদ্দেশ্যপ্রণোদিতভাবে মামলায় জড়িয়ে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

তিনি দাবি করেন, এলাকার  প্রভাবশালী একটি মহল পরিকল্পিতভাবে তাদের পরিবারকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন, মানসিকভাবে বিপর্যস্ত এবং এলাকা ছাড়া করার অপচেষ্টা চালাচ্ছে। কাদের রাজিব ও তার গংদের অব্যাহত জোর-জুলুমে পরিবারটি বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছে বলেও সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়।

এসময় তিনি প্রশাসনের প্রতি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন, দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার, অবৈধ ভবন নির্মাণের তদন্ত এবং অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
সংবাদ সম্মেলনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।


ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

কুমিল্লার বিসিকে ভেজাল ওষুধ কারখানায় অভিযান
কুমিল্লার বিসিকে ভেজাল ওষুধ কারখানায় অভিযান

মাহফুজ নান্টু কুমিল্লা।। মাত্র পাঁচটি ওষুধ উৎপাদনের অনুমতি নিয়ে ২২টিরও বেশি ওষুধ তৈরি ও বাজারজা...

বুড়িচংয়ে ৩ হাজার ৩৩০ কৃষকের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ কর্মসূচির উদ্বোধন
বুড়িচংয়ে ৩ হাজার ৩৩০ কৃষকের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ কর্মসূচ...

কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচং উপজেলায় কৃষি উৎপাদন বৃদ্ধি ও কৃষকদের সহায়তায় কৃষি সম্প্রসারণ অধিদপ্ত...

চৌদ্দগ্রামে জামায়াতে ইসলামীর ওয়ার্ড দায়িত্বশীল সম্মেলন-ডা. তাহের এমপি
চৌদ্দগ্রামে জামায়াতে ইসলামীর ওয়ার্ড দায়িত্বশীল সম্মেলন-ডা. ত...

এমরান হোসেন বাপ্পিবাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ও জাতীয় সংসদের বিরোধী দলীয় উপনেতা...

কুমিল্লায় চিকিৎসক ডা. জুবায়ের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
কুমিল্লায় চিকিৎসক ডা. জুবায়ের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন...

কুমিল্লা প্রতিনিধি:কুমিল্লায় চিকিৎসক ডা. জুবায়ের ওপর হামলার প্রতিবাদ এবং চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চি...

হোমনায়  গ্রামের আধিপত্ত বিস্তার নিয়ে  সংঘর্ষ, বাড়িঘর ভাংচুর,লুটপাটের অভিযোগগ
হোমনায় গ্রামের আধিপত্ত বিস্তার নিয়ে সংঘর্ষ, বাড়িঘর ভাংচুর,...

হোমনা (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার হোমনায় গতকাল শুক্রবার(১৯ জুন ঘনিয়ার চর  গ্রামের আধিপ...

কুরাসাও গোলরক্ষকের সামনে নিরুপায় ইকুয়েডর
কুরাসাও গোলরক্ষকের সামনে নিরুপায় ইকুয়েডর

ম্যাচজুড়ে আক্রমণের পর আক্রমণ চালিয়েও কুরাসাওয়ের রক্ষণভাগ ভাঙতে পারছে না ইকুয়েডর। বিশেষ করে গোলরক্ষক...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ কুমিল্লার বিসিকে ভেজাল ওষুধ কারখানায় অভিযান
➤ বুড়িচংয়ে ৩ হাজার ৩৩০ কৃষকের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ কর্মসূচির উদ্বোধন
➤ চৌদ্দগ্রামে জামায়াতে ইসলামীর ওয়ার্ড দায়িত্বশীল সম্মেলন-ডা. তাহের এমপি
➤ কুমিল্লায় চিকিৎসক ডা. জুবায়ের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
➤ হোমনায় গ্রামের আধিপত্ত বিস্তার নিয়ে সংঘর্ষ, বাড়িঘর ভাংচুর,লুটপাটের অভিযোগগ
➤ কুরাসাও গোলরক্ষকের সামনে নিরুপায় ইকুয়েডর
➤ ৫ গোল দেওয়া সুইডেনকেই এবার ৫ গোলে ভাসাল নেদারল্যান্ডস
➤ প্রধানমন্ত্রীর চীন সফর: আলোচনায় তিস্তা প্রকল্প, শি’র চার উদ্যোগে যোগদান?
➤ আইভরি কোস্টের হৃদয় ভেঙে জার্মানির জয়
➤ ডাকাত দলের হামলায় মুরাদনগরের এসিল্যান্ড আহত
➤ ব্রাহ্মণপাড়ায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
➤ শিক্ষার মূল উদ্দেশ্য হলো ভালো মানুষ হওয়া - চৌধুরী সায়মা ফেরদৌস
➤ ব্রাহ্মণপাড়ায় ভ্রাম্যমাণ আদালতে তিন ব্যাক্তির কারাদণ্ড
➤ মাদকের গডফাদারদের রেহাই নয়, আসছে আরও কঠোর আইন
➤ নাঙ্গলকোটে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠিত
➤ উন্নত ভবনের পাশাপাশি শিক্ষার্থীদের লেখাপড়া উন্নত হওয়া আবশ্যক -এমপি জসিম উদ্দিন
➤ মুরাদনগরে নিখোঁজের একদিন পর ঝোপ থেকে অটোরিকশাচালকের লাশ উদ্ধার, গ্রেপ্তার ১
➤ কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় ট্রাকচালক নিহত
➤ ১০ জনের প্যারাগুয়েকেও হারাতে পারল না তুরস্ক
➤ হাইতিকে উড়িয়ে বিশ^কাপে ছন্দে ফিরল ব্রাজিল, জোড়া গোলে নায়ক কুনিয়া
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir