প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: খেলা | প্রকাশ: 9 May 2026, 8:02 PM
নেইমারকে বিশ^কাপে দেখতে চান মেসি, দিলেন আবেগঘন বার্তা
এফএনএস স্পোর্টস:
আসন্ন ২০২৬ বিশ^কাপে ব্রাজিল দলে নেইমারের জায়গা হবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা থাকলেও তাকে বিশ^মঞ্চে দেখতে চান লিওনেল মেসি| আর্জেন্টাইন অধিনায়কের মতে, নেইমার শুধু ব্রাজিলের নয়, পুরো ফুটবল বিশে^র জন্যই গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়|
স্থানীয় ‘লো দেল পোলো শো’ পডকাস্টে কথা বলতে গিয়ে মেসি বলেন, “বিশ^কাপ সবসময় সেরা খেলোয়াড়দের মঞ্চ| নেইমার তার বর্তমান ফর্ম যেমনই হোক, সে সবসময়ই সেরাদের একজন| তাকে বিশ^কাপে দেখতে পারাটা ফুটবলের জন্যই দারুণ ব্যাপার হবে|”
দীর্ঘদিনের এই বন্ধুকে নিয়ে নিরপেক্ষ থাকা সম্ভব নয় বলেও ¯^ীকার করেছেন মেসি| তিনি বলেন, “নেইমারের বিষয়ে আমি নিরপেক্ষ হতে পারব না, কারণ সে আমার বন্ধু| আমি চাই তার সঙ্গে ভালো কিছু ঘটুক| সে যেভাবে জীবন কাটায়, যেরকম মানুষ, তাতে সে ভালো কিছুরই যোগ্য|”
বার্সেলোনা ও পরে পিএসজিতে একসঙ্গে খেলার সময় মেসি ও নেইমারের বন্ধুত্ব আরও গভীর হয়| বার্সেলোনায় চার মৌসুম এবং পিএসজিতে দুই মৌসুম সতীর্থ ছিলেন তারা| মাঠের রসায়নের পাশাপাশি ব্যক্তিগত সম্পর্কও ছিল দারুণ|
২০২৩ সালে পিএসজি ছাড়ার পর দুইজনের পথ আলাদা হয়ে যায়| মেসি যোগ দেন যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে| অন্যদিকে নেইমার পাড়ি জমান সৌদি আরবের আল হিলালে| তবে ইনজুরির কারণে সেখানে খুব একটা খেলতে পারেননি ব্রাজিলিয়ান তারকা| পরে তিনি ফিরে যান নিজের ˆশশবের ক্লাব সান্তোসে| নেইমারের ব্যক্তিত্ব নিয়েও প্রশংসা করেছেন মেসি| তার ভাষায়, “সে খুব সহজাত একজন মানুষ| নিজের মতো করে জীবন উপভোগ করে| অন্যরা কী বলছে, সেটা নিয়ে খুব বেশি ভাবেও না|”
২০২৩ সালের অক্টোবরে গুরুতর চোট পাওয়ার পর থেকে ব্রাজিল জাতীয় দলের বাইরে আছেন নেইমার| এরপর দীর্ঘ পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়েছে তাকে| যদিও সাম্প্রতিক সময়ে সান্তোসের হয়ে তার ফিটনেস ও পারফরম্যান্সে উন্নতির আভাস মিলেছে|
ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তিও ইঙ্গিত দিয়েছেন, পুরোপুরি ফিট হয়ে ফিরতে পারলে নেইমারের জাতীয় দলে ফেরার সুযোগ আছে| তবে বিশ^কাপের আগে নিজেকে প্রমাণ করতে হবে তাকে| বিশ^কাপের সম্ভাব্য দাবিদারদের তালিকায় ব্রাজিলকে রেখেছেন মেসিও| তিনি বলেন, “ব্রাজিলের সবসময়ই এমন খেলোয়াড় থাকে, যারা বড় টুর্নামেন্ট জেতার সামর্থ্য রাখে|”
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
চৌদ্দগ্রামে মহাসড়কের ৩টি গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা
এমরান হোসেন বাপ্পিঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামের ৩টি স্থানে গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা করেছে...
বুড়িচংয়ে অগ্নিকান্ডে ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচং পৌরসভার সদরে মরহুম বাচ্চু ডিলারের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে...
বাইউস্টের উদ্যোগে অগ্নি নিরাপত্তা ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়...
বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ডটেকনোলজি&...
কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৪৪ লাখ টাকার অবৈধ পণ্য উদ...
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৪৪ লাখ ২৬ হাজা...
চোরাই সিএনজিসহ আন্তঃজেলা চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার মুরাদনগরে পুলিশের তল্লাশিচৌকি দেখে পা...
কুমিল্লায় ৭২ ঘণ্টার সাঁড়াশি অভিযান: নিষিদ্ধ সংগঠনের ১০৭ সদস্...
নিজস্ব প্রতিবেদককুমিল্লায় মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাং, ছিনতাইকারী এবং কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নাশকত...