প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: খেলা | প্রকাশ: 9 May 2026, 8:01 PM
বিশ্বকাপে আর্জেন্টিনাকে নয়, মেসির ফেভারিট তালিকায় অন্য দল
এফএনএস স্পোর্টস:
২০২৬ ফুটবল বিশ^কাপকে সামনে রেখে নিজের দল আর্জেন্টিনাকে শিরোপার প্রধান দাবিদার মনে করছেন না লিওনেল মেসি| বরং বর্তমান ফর্ম ও দলগত শক্তির বিচারে ফ্রান্স, স্পেন, ব্রাজিল, জার্মানি, ইংল্যান্ড ও পর্তুগালকে এগিয়ে রাখছেন আর্জেন্টাইন অধিনায়ক| তবে একই সঙ্গে তিনি এটাও মনে করিয়ে দিয়েছেন, বড় টুর্নামেন্টে আর্জেন্টিনা সবসময়ই লড়াকু দল|
স্থানীয় একটি পডকাস্টে কথা বলতে গিয়ে মেসি বলেন, “আমাদের দল ঐক্যবদ্ধ| এই দল সবসময় লড়াই করে, জিততে চায় এবং নিজেদের লক্ষ্য পূরণে সর্বোচ্চটা দেয়| তবে বাস্তবতা হলো, আমাদের চেয়ে ভালো অবস্থানে থাকা আরও কিছু দল আছে|”
২০২২ সালে কাতার বিশ^কাপে দীর্ঘ ৩৬ বছরের অপেক্ষা ঘুচিয়ে তৃতীয়বারের মতো বিশ^কাপ জিতেছিল আর্জেন্টিনা| সেই অভিযানের কেন্দ্রবিন্দু ছিলেন মেসি নিজেই| পুরো টুর্নামেন্টে দুর্দান্ত পারফরম্যান্সের জন্য জিতেছিলেন গোল্ডেন বলও| এবার উত্তর আমেরিকায় অনুষ্ঠেয় বিশ^কাপে শিরোপা ধরে রাখার মিশনে নামবে আলবিসেলেস্তেরা|
তবে ৩৮ বছর বয়সী এই ফরোয়ার্ড এখনও নিশ্চিত করেননি, ২০২৬ বিশ^কাপে খেলবেন কি না| তা নিয়েই চলছে ফুটবলভক্তদের কৌতূহল| এর মধ্যেই সম্ভাব্য ফেভারিট দলগুলোর তালিকা প্রকাশ করে আলোচনায় এসেছেন তিনি|
ফেভারিটদের মধ্যে সবচেয়ে বেশি প্রশংসা করেছেন ফ্রান্সের| মেসির ভাষায়, “ফ্রান্সকে আবারও খুব শক্তিশালী দেখাচ্ছে| তাদের দলে অনেক উঁচুমানের খেলোয়াড় আছে|”
স্পেনের সাম্প্রতিক উত্থানও নজরে পড়েছে তার| তরুণদের নিয়ে নতুনভাবে গড়ে ওঠা দলটিকে সম্ভাবনাময় মনে করছেন তিনি| ব্রাজিল প্রসঙ্গে মেসি বলেন, “ব্রাজিল সবসময়ই শিরোপার দাবিদার| সাম্প্রতিক সময়ে হয়তো সেরা ছন্দে নেই, কিন্তু বড় টুর্নামেন্টে তারা সবসময় ভয়ংকর|”
জার্মানি ও ইংল্যান্ডকেও সম্ভাব্য শিরোপাপ্রত্যাশী হিসেবে দেখছেন আর্জেন্টাইন মহাতারকা| পাশাপাশি পর্তুগাল নিয়েও আশাবাদী তিনি| মেসি বলেন, “পর্তুগালের দলটাও খুব প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এবং শক্তিশালী|”
বিশ^কাপের অনিশ্চয়তার কথাও মনে করিয়ে দিয়েছেন তিনি| তার মতে, বড় আসরে অঘটন সবসময়ই ঘটে| কাতার বিশ^কাপে আর্জেন্টিনা শুরুতেই সৌদি আরবের কাছে হেরে গিয়েও শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হয়েছিল, সেটিও এক ধরনের উদাহরণ|
এবার পরিস্থিতি ভিন্ন| তখন আর্জেন্টিনা ছিল চ্যালেঞ্জার দল, এখন তারা বর্তমান চ্যাম্পিয়ন| ফলে চাপও আগের চেয়ে বেশি| তবু মেসির বিশ^াস, মাঠে নামলে আর্জেন্টিনা নিজেদের সেরাটাই দেওয়ার চেষ্টা করবে|
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী সাঁড়াশি অভিযান, তিন দফায় আটক ১,২...
মাহফুজ নান্টু কুমিল্লা। কুমিল্লায় কিশোর গ্যাং ও বখাটেদের বিরুদ্ধে ফের সাঁড়াশি অভিযান চালিয়েছে জ...
নাগরিক সেবা দোরগোড়ায় পৌঁছে দিতে ‘আমার কুমিল্লা’ অ্যাপ চালু
আয়েশা আক্তারকুমিল্লা নগরবাসীর নাগরিক সেবা আরও সহজ, দ্রুত ও জবাবদিহিমূলক করতে কুমিল্লা সিটি কর্পোরেশন...
বাঞ্ছারামপুরে দু’গ্রুপের সংঘর্ষে নিহত ১ ,আহত ২০। অস্ত্র, গুল...
বাঞ্ছারামপুর ( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে আধিপত্য বিস্তার নিয়ে দুই...
ভিক্টোরিয়া কলেজে প্রবেশপত্র নিতে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ
সজিব মাহমুদঅনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রয়োজন প্রবেশপত্র। তবে সেই প্রবেশপত্র নিত...
বিশ্ব জলাতঙ্ক দিবসে কুমিল্লায় র্যালি ও আলোচনা সভা
কুমিল্লা প্রতিনিধি:‘Stronger Together’ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব জলাতঙ্ক দিবস ২০২৬ উপলক্ষে কুমিল...
পুরনো সেতু ভেঙে ফেলার দুই বছরেও সেতু নির্মাণ কাজ শুরু হয়নি
সাইফুল ইসলাম, নাঙ্গলকোটকুমিল্লার নাঙ্গলকোটের সাতবাড়িয়ায় উপজেলা এল জি ই ডি ও ঠিকাদারদের অবহেলায় ডাকাত...