প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: খেলা | প্রকাশ: 9 May 2026, 8:03 PM
তিন দেশে তিন উদ্বোধনী অনুষ্ঠান, বিশ^কাপ ঘিরে জমকালো আয়োজনের ঘোষণা ফিফার
এফএনএস স্পোর্টস:
২০২৬ ফুটবল বিশ^কাপকে স্মরণীয় করে রাখতে এবার ভিন্ন পথে হাঁটছে ফিফা| ইতিহাসে প্রথমবারের মতো তিন আয়োজক দেশ, মেক্সিকো, কানাডা ও যুক্তরাষ্ট্রে আলাদা তিনটি উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হবে| শুক্রবার (৯ মে) এই ঘোষণা দিয়েছে বিশ^ ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা|
৪৮ দল নিয়ে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাওয়া এই বিশ^কাপ শুরু হবে ১১ জুন, মেক্সিকো সিটিতে| উদ্বোধনী ম্যাচের আগে প্রায় ৯০ মিনিটের জমকালো অনুষ্ঠানে পারফর্ম করবে জনপ্রিয় মেক্সিকান ব্যান্ড ‘মানা’| সঙ্গে থাকবেন আলেহান্দ্রো ফার্নান্দেজ, বেলিন্ডা ও আরও কয়েকজন শিল্পী| ফিফা জানিয়েছে, মেক্সিকোর সংস্কৃতি ও ঐতিহ্যকে বিশেষভাবে তুলে ধরা হবে এই আয়োজনে| দেশটির আদিবাসী শিল্পী এবং লোকসংগীতশিল্পীরাও অংশ নেবেন অনুষ্ঠানে|
একদিন পর ১২ জুন টরন্টোতে নিজেদের প্রথম ম্যাচ খেলবে কানাডা| বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে সেই ম্যাচের আগে মঞ্চ মাতাবেন কানাডিয়ান শিল্পী অ্যালানিস মরিসেট, মাইকেল বুবলে, অ্যালেসিয়া কারা ও উইলিয়াম প্রিন্স| আয়োজকরা বলছেন, টরন্টোর অনুষ্ঠানটি কানাডার বহুসাংস্কৃতিক ˆবচিত্র্য ও সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতিচ্ছবি হয়ে উঠবে| সেখানে থাকবেন বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান ডিজে সঞ্জয়ও|
একই দিনে লস অ্যাঞ্জেলেসে প্যারাগুয়ের বিপক্ষে বিশ^কাপ অভিযান শুরু করবে যুক্তরাষ্ট্র| ম্যাচের আগে উদ্বোধনী অনুষ্ঠানের মূল আকর্ষণ হিসেবে থাকবেন মার্কিন পপ তারকা কেটি পেরি| আরও পারফর্ম করবেন র্যাপার ফিউচার, ব্রাজিলিয়ান সংগীতশিল্পী আনিত্তা, ব্ল্যাকপিংকের সদস্য লিসা, রেমা ও টাইলা|
ফিফা জানিয়েছে, তিন দেশের অনুষ্ঠানই আলাদা সাংস্কৃতিক পরিচয় তুলে ধরবে| পাশাপাশি বিশ^কাপের ˆবশি^ক আবেদন ও ফুটবলের সাংস্কৃতিক প্রভাবও উপস্থাপন করা হবে এসব আয়োজনে|
বিশ^কাপ যৌথভাবে আয়োজনের ঘটনা অবশ্য নতুন নয়| এর আগে ২০০২ সালে দক্ষিণ কোরিয়া ও জাপান যৌথভাবে বিশ^কাপ আয়োজন করেছিল| তবে তিন দেশে আলাদা উদ্বোধনী অনুষ্ঠান করার ঘটনা এবারই প্রথম|
এবারের বিশ^কাপকে ইতিহাসের সবচেয়ে বড় আয়োজন হিসেবে দেখছে ফিফা| দলসংখ্যা বাড়িয়ে ৪৮ করা হয়েছে| সেই সঙ্গে দর্শকদের জন্য মাঠের বাইরেও বাড়তি বিনোদনের পরিকল্পনা নেওয়া হয়েছে| আয়োজকদের আশা, উদ্বোধনী অনুষ্ঠানগুলো বিশ^কাপের আবহকে আরও প্রাণবন্ত করে তুলবে|
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
চৌদ্দগ্রামে মহাসড়কের ৩টি গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা
এমরান হোসেন বাপ্পিঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামের ৩টি স্থানে গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা করেছে...
বুড়িচংয়ে অগ্নিকান্ডে ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচং পৌরসভার সদরে মরহুম বাচ্চু ডিলারের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে...
বাইউস্টের উদ্যোগে অগ্নি নিরাপত্তা ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়...
বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ডটেকনোলজি&...
কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৪৪ লাখ টাকার অবৈধ পণ্য উদ...
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৪৪ লাখ ২৬ হাজা...
চোরাই সিএনজিসহ আন্তঃজেলা চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার মুরাদনগরে পুলিশের তল্লাশিচৌকি দেখে পা...
কুমিল্লায় ৭২ ঘণ্টার সাঁড়াশি অভিযান: নিষিদ্ধ সংগঠনের ১০৭ সদস্...
নিজস্ব প্রতিবেদককুমিল্লায় মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাং, ছিনতাইকারী এবং কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নাশকত...