প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: আন্তর্জাতিক | প্রকাশ: 9 May 2026, 7:56 PM
পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল ভারত
এফএনএস বিদেশ :
প্রতিরক্ষা ক্ষেত্রে নিজেদের সক্ষমতা আরও এক ধাপ এগিয়ে নিয়ে ঐতিহাসিক মাইলফলক স্পর্শ করেছে ভারত| গতকাল শুক্রবার সন্ধ্যায় ওডিশা উপকূলে পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল বা আইসিবিএম-এর প্রথম সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ চালিয়েছে প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা বা ডিআরডিও| যদিও ডিআরডিওর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এখন পর্যন্ত এই ক্ষেপণাস্ত্রটির নাম ঘোষণা করা হয়নি| তবে সংশ্লিষ্ট প্রতিরক্ষা সূত্র নিশ্চিত করেছে যে এটি আইসিবিএম ক্যাটাগরির অন্তর্ভুক্ত| সম্প্রতি ডিআরডিও চেয়ারম্যান সমীর ভি কামাত জানিয়েছিলেন, সরকারের অনুমতি পেলেই তারা ‘অগ্নি-৬’ নিয়ে কাজ শুরু করতে সম্পূর্ণ প্রস্তুত| গত বুধবার ভারতীয় জনতা পার্টিও (বিজেপি) সামাজিক যোগাযোগমাধ্যমে ১০ হাজার কিলোমিটারেরও বেশি পাল্লার অগ্নি-৬ নিয়ে একটি ইঙ্গিতপূর্ণ বার্তা দিয়েছিল| বর্তমানে বিশ্বের মাত্র চারটি দেশ—যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন ও উত্তর কোরিয়ার কাছে ১২ হাজার কিলোমিটারের বেশি পাল্লার আইসিবিএম প্রযুক্তি রয়েছে| এই প্রযুক্তি আয়ত্ত করার মাধ্যমে ভারত এমন স্তরে উন্নীত হতে চলেছে যেখানে যুক্তরাষ্ট্রসহ বিশ্বের যেকোনো প্রান্ত ভারতের ক্ষেপণাস্ত্রের আওতায় চলে আসবে| যা দেশের নিরাপত্তাকে কয়েক গুণ বাড়িয়ে তুলবে| আইসিবিএম প্রযুক্তিতে ভারতের এই সাফল্য কেবল ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের মধ্যে সীমাবদ্ধ নয়| এটি জটিল রকেট প্রপালশন, গাইডেন্স সিস্টেম এবং রি-এন্ট্রি প্রযুক্তিতে ভারতের দক্ষতার বহিঃপ্রকাশ হিসেবে দেখা হচ্ছে| এই ধরনের সক্ষমতা পরমাণু আক্রমণের মুখে ভারতকে পাল্টা জবাব দেওয়ার শক্তি জোগাবে| একই সময়ে ডিআরডিও ও ভারতীয় বিমানবাহিনী যৌথভাবে ওডিশা উপকূলে ‘ট্যাকটিক্যাল অ্যাডভান্সড রেঞ্জ অগমেন্টেশন’ নামক একটি গ্লাইড ওয়েপন সিস্টেমের সফল পরীক্ষা চালিয়েছে| এই নতুন প্রযুক্তির মাধ্যমে এখন থেকে সাধারণ বা ‘ড্রা¤^’ ওয়ারহেডকে অত্যন্ত নির্ভুল ও লক্ষ্যভেদী ‘স্মার্ট’ অস্ত্রে রূপান্তর করা সম্ভব হবে| এর ফলে ভারত এখন বিশ্বের সেই হাতেগোনা কয়েকটি দেশের তালিকায় জায়গা করে নিল যাদের কাছে অত্যন্ত উন্নত ও আধুনিক স্ট্যান্ড-অফ অস্ত্র প্রযুক্তি রয়েছে| সূত্র : টাইমস অব ইন্ডিয়া
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
চৌদ্দগ্রামে মহাসড়কের ৩টি গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা
এমরান হোসেন বাপ্পিঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামের ৩টি স্থানে গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা করেছে...
বুড়িচংয়ে অগ্নিকান্ডে ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচং পৌরসভার সদরে মরহুম বাচ্চু ডিলারের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে...
বাইউস্টের উদ্যোগে অগ্নি নিরাপত্তা ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়...
বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ডটেকনোলজি&...
কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৪৪ লাখ টাকার অবৈধ পণ্য উদ...
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৪৪ লাখ ২৬ হাজা...
চোরাই সিএনজিসহ আন্তঃজেলা চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার মুরাদনগরে পুলিশের তল্লাশিচৌকি দেখে পা...
কুমিল্লায় ৭২ ঘণ্টার সাঁড়াশি অভিযান: নিষিদ্ধ সংগঠনের ১০৭ সদস্...
নিজস্ব প্রতিবেদককুমিল্লায় মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাং, ছিনতাইকারী এবং কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নাশকত...