প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: আন্তর্জাতিক | প্রকাশ: 9 May 2026, 7:54 PM
ইসরাইলের সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি হিজবুল্লাহর
এফএনএস বিদেশ :
ˆবরুতে সাম্প্রতিক হামলা ও দক্ষিণাঞ্চলে চলমান ইসরাইলি হামলার প্রতিশোধ হিসেবে ইসরাইলের সামরিক ঘাঁটিগুলোতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে| হিজবুল্লাহ গত শুক্রবার এ কথা জানিয়েছে| লেবাননের কর্তৃপক্ষ জানিয়েছে, শুক্রবার দক্ষিণাঞ্চলে ইসরাইলি হামলায় ১১ জন নিহত হয়েছে| গত মাসে ¯^াক্ষরিত যুদ্ধবিরতি সত্ত্বেও ইসরাইল লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে| গত বুধবার রাজধানীর দক্ষিণাঞ্চলে ইসরাইলের আঘাত ছিল এক মাসের মধ্যে প্রথম হামলা| ওই হামলায় এক সিনিয়র হিজবুল্লাহ কমান্ডার নিহত হয়েছেন| খবর বার্তা সংস্থা এএফপি’র| এক বিবৃতিতে হিজবুল্লাহ বলেছে, ‘ইসরাইলি শত্রুপক্ষ যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে| ‘ইসরাইলের ˆবরুতের দক্ষিণাঞ্চলীয় উপশহরগুলোতে হামলা এবং দক্ষিণ লেবাননের গ্রাম ও বেসামরিক নাগরিকদের ওপর চালানো আক্রমণের জবাবে’ ইসরাইলি শহর নাহারিয়ার দক্ষিণে অবস্থিত একটি ঘাঁটিতে এই ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে| কয়েক ঘণ্টা পর, ইরান-সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহ জানায় যে তারা উত্তর ইসরাইলের আরেকটি ঘাঁটিতে ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে| তারা আরও জানায়, এই হামলাগুলোও ইসরাইলের আগের আক্রমণের পাল্টা জবাব হিসেবে চালানো হয়েছে| ইসরাইলি সামরিক বাহিনী জানিয়েছে, প্রথম হামলার সময় উত্তরাঞ্চলের বেশ কয়েকটি শহরে বিমান হামলার সাইরেন বাজানো হয়| লেবাননের ¯^াস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত শুক্রবার দেশটির দক্ষিণাঞ্চলের চারটি এলাকায় ইসরাইলি হামলায় দুই শিশু ও তিন নারীসহ ১০ জন নিহত হয়েছেন| লেবাননের সিভিল ডিফেন্স জানিয়েছে, দক্ষিণাঞ্চলের ওই হামলায় তাদের এক সদস্যও নিহত হয়েছে| ইসরাইলি সামরিক বাহিনী জানিয়েছে যে, দক্ষিণাঞ্চলে তাদের এক হামলায় হিজবুল্লাহ-সমর্থিত লেবানিজ রেজিস্ট্যান্স ব্রিগেডের একজন সদস্য নিহত হয়েছে| তিনি ‘উদ্ধারকর্মী হিসেবেও কাজ করতেন| ইসরাইলি সেনাবাহিনী দক্ষিণ লেবাননের বেশ কিছু শহর ও গ্রামের বাসিন্দাদের অবিল¤ে^ এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছে, যার মধ্যে তুরা রয়েছে| লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি জানিয়েছে, পূর্বাঞ্চলে নবি শীটের কাছে হামলা চালানো হয়েছে| হিজবুল্লাহ দক্ষিণ লেবাননে ইসরাইলের সেনাদের ওপর একাধিক হামলার দাবি করেছে| যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ঘোষিত যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী, কোনো গুরুতর লঙ্ঘন বা হামলার ঘটনা ঘটলে, ইসরাইলকে তার আত্মরক্ষার জন্য পদক্ষেপ নেওয়ার অনুমতি দেওয়া হয়েছে|
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
চৌদ্দগ্রামে মহাসড়কের ৩টি গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা
এমরান হোসেন বাপ্পিঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামের ৩টি স্থানে গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা করেছে...
বুড়িচংয়ে অগ্নিকান্ডে ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচং পৌরসভার সদরে মরহুম বাচ্চু ডিলারের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে...
বাইউস্টের উদ্যোগে অগ্নি নিরাপত্তা ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়...
বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ডটেকনোলজি&...
কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৪৪ লাখ টাকার অবৈধ পণ্য উদ...
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৪৪ লাখ ২৬ হাজা...
চোরাই সিএনজিসহ আন্তঃজেলা চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার মুরাদনগরে পুলিশের তল্লাশিচৌকি দেখে পা...
কুমিল্লায় ৭২ ঘণ্টার সাঁড়াশি অভিযান: নিষিদ্ধ সংগঠনের ১০৭ সদস্...
নিজস্ব প্রতিবেদককুমিল্লায় মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাং, ছিনতাইকারী এবং কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নাশকত...