প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: খেলা | প্রকাশ: 8 May 2026, 9:59 PM
নতুন ইতিহাস গড়লেন রোনালদো
বয়স চল্লিশের বেশি হলেও থামানো যাচ্ছে না ক্রিশ্চিয়ানো রোনালদোকে| এখনও ছুটেই চলেছে দুর্বার গতিতে| পারফরম্যান্সে তাক লাগিয়ে দিচ্ছেন সবাইকে| নতুন করে গড়লেন আরেক ইতিহাস| আল নাসরের হয়ে সৌদি প্রো লিগে নিজের ১০০তম গোল করে দলকে জেতালেন ৪-২ ব্যবধানে আল শাবাবের বিপক্ষে| এই জয়ে লিগ টেবিলের শীর্ষে থাকা আল নাসর ৩২ ম্যাচে ৮২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা আল হিলালের চেয়ে ৫ পয়েন্ট এগিয়ে গেছে| ৪১ বছর বয়সী রোনালদো ম্যাচের ৭৫তম মিনিটে সাদিও মানের এর ক্রস থেকে কাছের পোস্টে গোল করেন| এটি ছিল তার ক্যারিয়ারের ৯৭১তম গোল| চলতি মৌসুমে লিগে এখন পর্যন্ত ২৬ গোল করেছেন এই পর্তুগিজ তারকা| ম্যাচ শেষে আল-নাসরের কোচ জর্জ জেসুস বলেন, ‘রোনালদো সবসময়ই আক্রমণে ভয়ংকর| আজও সে সেটাই প্রমাণ করেছে|’ এদিকে আল-নাসরের হয়ে হ্যাটট্রিক করেছেন জোয়াও ফেলিক্স|| গত জুলাইয়ে চেলসি থেকে দলে যোগ দেওয়া এই ফরোয়ার্ড ম্যাচের নায়ক হয়ে ওঠেন| তবে শিরোপার লড়াই এখনও জমে আছে| আল হিলালের হাতে এখনও তিন ম্যাচ বাকি| প্রথমে তারা আল খোলুদের মুখোমুখি হবে| এরপর আগামী মঙ্গলবার আল নাসরের বিপক্ষে রিয়াদ ডার্বিটি শিরোপা নির্ধারণে বড় ভূমিকা রাখতে পারে| জর্জ জেসুস বলেন, ‘আমাদের সামনে এখন গুরুত্বপূর্ণ ডার্বি ম্যাচ| ছোট ছোট বিষয়ই ম্যাচের ভাগ্য গড়ে দিতে পারে|’ উল্লেখ্য, পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী রোনালদো ২০২২ সালের ডিসে¤^রে আল নাসরে যোগ দিলেও এখনও সৌদি আরবে কোনো বড় শিরোপা জিততে পারেননি|
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
সাইবার অপরাধ: বাংলাদেশেও ডেরা গাড়ছে আন্তর্জাতিক চক্র?
কম্বোডিয়ার নমপেনের স্ক্যাম সেন্টারে পাচার হওয়া নয় বাংলাদেশি নাগরিককে আটক করে সে দেশের আইনশৃঙ্খলা রক্...
বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান ওয়াল স্ট্রিটের শীর্ষ ব্যবসায়ী নেতা ও বিনিয়োগকারীদের বলেছেন, তার সরকার বাংল...
সোহরাওয়ার্দীতে পাকিস্তানের আত্মসমর্পণের ভাস্কর্যের বদলে বসছে...
চব্বিশের অভ্যুত্থানের পর থেকে সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতা জাদুঘরের অবস্থা বেহাল। আগে দিনভর সেখানে...
কুমিল্লায় কিশোর গ্যাং দমনে মুখে কথা, মাঠে নেই রাজনৈতিক নেতার...
মাহফুজ নান্টুঅপ্রতিম হত্যাকাণ্ডের পর দেশজুড়ে আলোচনায় এসেছে কিশোর গ্যাং। এরই মধ্যে কুমিল্লায় পুলিশের...
বিশ্বঐতিহ্য সুন্দরবন — রূপসী বাংলার রক্ষাকবচ, ইতিহাস, ঐতিহ্য...
মাসুদ রানা, কুমিল্লা। বিশ্বের একক বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবন শুধু বাংলাদেশের প্রাকৃতিক সৌন...
কিশোর গ্যাং: এক ভয়ংকর সামাজিক ব্যাধি, যেন ঘরে ঘরে জন্ম নিচ্ছ...
মোহাম্মদ আলী সুমন। গত এক মাসের খবরগুলো পড়লে বুক কেঁপে ওঠে। ঢাকার মোহাম্মদপুর থেকে কুমিল্লার লাল...