প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: খেলা | প্রকাশ: 8 May 2026, 9:58 PM
আনচেলত্তিকে নিয়ে নতুন সিদ্ধান্ত নিচ্ছে ব্রাজিল
গত বছর ব্রাজিল কোচের দায়িত্ব নেন কার্লো আনচেলত্তি| ইতালিয়ান লিজেন্ড পাঁচবারের বিশ^ চ্যাম্পিয়নদের বিশ^কাপে তোলেন| সেলেসাওদের হেক্সা মিশনে সফল করতে প্রস্তুতি নিচ্ছেন তিনি| তার আগেই আরেকটি বিশ^কাপ পর্যন্ত তাকে রাখতে চুক্তির মেয়াদ বাড়াচ্ছে ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশন (সিবিএফ)| রিয়াল মাদ্রিদ, এসি মিলান ও চেলসির ৬৬ বছর বয়সী সাবেক কোচ তার সম্ভাব্য চুক্তির মেয়াদ বাড়াতে কয়েক মাস ধরে সিবিএফ-এর সঙ্গে কথা বলে যাচ্ছেন| ফেডারেশনের প্রেসিডেন্ট সামির ঝাউদ বলেছেন, তিনি নিশ্চিত বিশ^কাপের আগেই আনুষ্ঠানিকভাবে আনচেলত্তির সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ানো হবে| ফোর্তালেজায় ফুটপ্রো এক্সপো কনফারেন্সে ঝাউদ বলেছেন, সিবিএফ ও আনচেলত্তির আইনি উপদেষ্টারা ইতালিয়ানের নতুন চুক্তির বিভিন্ন দিক নিয়ে কাজ করছেন| এই বিশ^কাপের পরও বর্তমান দায়িত্ব পালনের আগ্রহ বেশ কয়েকবার প্রকাশ করেন ইতালিয়ান কোচ| আগামী ১৮ মে রিও ডি জেনিরোতে বিশ^কাপের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করতে যাচ্ছেন আনচেলত্তি| ৩১ মে মারাকানা স্টেডিয়ামে পানামার বিপক্ষে ম্যাচ খেলে বিশ^কাপের জন্য দেশ ছাড়বে সেলেসাওরা| তাদের ঘাঁটি হবে নিউ জার্সিতে| সি গ্রুপে তাদের প্রতিপক্ষ হাইতি, মরক্কো ও স্কটল্যান্ড|
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
চৌদ্দগ্রামে মহাসড়কের ৩টি গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা
এমরান হোসেন বাপ্পিঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামের ৩টি স্থানে গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা করেছে...
বুড়িচংয়ে অগ্নিকান্ডে ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচং পৌরসভার সদরে মরহুম বাচ্চু ডিলারের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে...
বাইউস্টের উদ্যোগে অগ্নি নিরাপত্তা ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়...
বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ডটেকনোলজি&...
কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৪৪ লাখ টাকার অবৈধ পণ্য উদ...
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৪৪ লাখ ২৬ হাজা...
চোরাই সিএনজিসহ আন্তঃজেলা চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার মুরাদনগরে পুলিশের তল্লাশিচৌকি দেখে পা...
কুমিল্লায় ৭২ ঘণ্টার সাঁড়াশি অভিযান: নিষিদ্ধ সংগঠনের ১০৭ সদস্...
নিজস্ব প্রতিবেদককুমিল্লায় মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাং, ছিনতাইকারী এবং কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নাশকত...