প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: খেলা | প্রকাশ: 8 May 2026, 10:00 PM
চুয়ামেনির ঘুসিতে হাসপাতালে ভালভের্দে!
টানা দ্বিতীয় মৌসুম ট্রফিহীন পার করার শঙ্কায় রিয়াল মাদ্রিদ| ফলে এতে স্পষ্ট যে, সময়টা কতটা কঠিন যাচ্ছে রিয়াল মাদ্রিদের জন্য| এরমধ্যে অস্থিরতা দেখা দিয়েছে দলের ড্রেসিংরুমেও| মিডফিল্ডার ফেদরিকো ভালভের্দে ও অরেলিয়েঁ চুয়ামেনির হাতাহাতির খবর বেরিয়েছে স্প্যানিশ সংবাদমাধ্যমগুলোতে| গত বৃহস্পতিবার অনুশীলনের পর সতীর্থ চুয়ামেনির সঙ্গে হাতাহাতির ঘটনায় ভালভের্দে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন বলে জানিয়েছে স্প্যানিশ সংবাদমাধ্যমগুলো| প্রতিবেদন অনুযায়ী, উরুগুইয়ান এই মিডফিল্ডারের মুখে আঘাত লাগে এবং সেলাই নিতে হয়েছে| তাকে ক্লাবের ভালদেবেবাস ট্রেনিং কমপ্লেক্সের কাছের হাসপাতালে নিয়ে যান রিয়াল মাদ্রিদের কোচ আলভারো আরবেলোয়া| স্প্যানিশ সংবাদমাধ্যমগুলোর দাবি, অনুশীলনে দুই ফুটবলারের মধ্যে বাগ&বিতণ্ডা শুরু হয়, যা চলতে থাকে গত বৃহস্পতিবারও| অনুশীলনের সময় ও পরে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে| প্রথম এই খবর প্রকাশ করা স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা জানিয়েছে, ভালভের্দে মুখের কাটা দাগ সরাসরি ঘুসির কারণে হয়নি; ঘটনাটি ছিল অনিচ্ছাকৃত| এদিকে ঘটনার বিষয়ে রিয়াল মাদ্রিদ কিংবা দুই খেলোয়াড়ের প্রতিনিধিরা আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেননি| স্প্যানিশ মিডিয়ার তথ্যমতে, বৃহস্পতিবার অনুশীলনের শুরুতে চুয়ামেনির সঙ্গে করমর্দন করতে অ¯^ীকৃতি জানান ভালভের্দে| পরে অনুশীলনে তাকে ফাউলও করেন তিনি| এরপর ড্রেসিংরুমে দুজনের মধ্যে হাতাহাতির সময় এই চোট লাগে বলে জানা গেছে| বর্তমানে শিবিরে চাপা উত্তেজনা বিরাজ করছে| টানা দ্বিতীয় মৌসুম বড় কোনো শিরোপা ছাড়া শেষ হওয়ার শঙ্কায় রয়েছে ক্লাবটি| আগামী বার্সেলোনার বিপক্ষে গুরুত্বপূর্ণ এল ক্লাসিকোয় মাঠে নামবে রিয়াল মাদ্রিদ| লা লিগার শীর্ষে থাকা বার্সেলোনা ১১ পয়েন্ট এগিয়ে আছে এবং এই ম্যাচে না হারলেই টানা দ্বিতীয় লিগ শিরোপা নিশ্চিত করবে কাতালানরা|
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় ডেঙ্গু আক্রান্ত ৩১৩৩, হাসপাতালে ভর্তি ৭৩ জন
কুমিল্লায় ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। জেলার ১৭টি উপজেলার মধ্যে দাউদকান্দিতে ডেঙ্গু রোগী শনাক্তের হ...
দাউদকান্দিতে থানায় ঢুকে ভাংচুর করে ১৭ জনকে ছাড়িয়ে নেয় কিশোর...
অপ্রতিম হত্যাকাণ্ডের পর কুমিল্লায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্যের ভয়াবহ চিত্র সামনে এসেছে। জেলার ১৮ থানায়...
আটক ৬২৪ জন , মুচলেকায় ছাড়া ৪৫১ কিশোর
মাহফুজ নান্টু, কুমিল্লাঅপ্রতিম হত্যাকাণ্ডের পর কুমিল্লায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্যের ভয়াবহ চিত্র সামন...
হোমনায় ট্রলার ডুবিতে একই পরিবারের চারজন নিখোঁজ, নানি-নাতির...
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি: মেঘনা নদীতে ঝড়ের কবলে পড়ে যাত্রীবাহী ট্রলার ডুবে কুমিল্লার হো...
মেলায় নারীকে উত্ত্যক্ত, দুই উপজেলার বাসিন্দাদের সংঘর্ষ; চেয়া...
নিজস্ব প্রতিনিধি, মনোহরগঞ্জকুমিল্লার নাঙ্গলকোট ও মনোহরগঞ্জ উপজেলার দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে দফা...
কুমিল্লায় সমবায়ের মাধ্যমে উদ্যোক্তা সৃষ্টি ও কর্মসংস্থান বাড়...
আয়েশা আক্তারকুমিল্লায় সমবায়ের মাধ্যমে উদ্যোক্তা সৃষ্টি, দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান বাড়ানোর লক্ষ্যে...