প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 5 May 2026, 9:12 AM
চান্দিনায় কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেস প্রশিক্ষণ অনুষ্ঠিত
চান্দিনা প্রতিনিধি
কুমিল্লার চান্দিনায় প্রান্তিক কৃসকদের দক্ষতা বৃদ্ধি ও আধুনিক কৃষি
প্রযুক্তি সম্পর্কে সচেতনতা ˆতরির লক্ষ্যে পার্টনার কংগ্রেস-২০২৬” শীর্ষক
দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে|
সোমবার (৪ মে) উপজেলা পরিষদ অডিটরিয়ামে চান্দিনা কৃষি সম্প্রসারণ
অধিদপ্তর আয়োজনে ২০২৬-২৬ অর্থবছরে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল
এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স
ইন বাংলাদেশ (পার্টানার) প্রোগ্রামের আওতায় এ কর্মসূচি অনুষ্ঠিত
হয়|
এতে উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ মোরশেদ আলম এর সভাপতিত্বে
প্রধান অতিথির বক্তৃতা করেন কৃষি সম্প্রসারণ কুমিল্লা অঞ্চলের অতিরিক্ত
পরিচালক কৃষিবিদ মো: আজিজুর রহমান|
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার
(ইউএনও) মোহাম্মদ আশরাফুল হক, কৃষি সম্প্রসারণ কুমিল্লা জেলার
অতিরিক্ত উপপরিচালক কৃষিবিদ আল মামুন রাসেল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন
কর্মকর্তা মো: মানিক মিয়া, কুমিল্লা (চান্দিনা) কৃষিসম্প্রসারণ
অতিরিক্ত কৃষি অফিসার কৃষিবিদ আমেনা বেগম, কুমিল্লা খামারবাড়ী
অতিরিক্ত উপ-পরিচালক আল মামুন রাসেল, কুমিল্লা খামারবাড়ী ডি.এ.ই
উদ্ভিদ সংরক্ষন অতিরিক্ত উপ-পরিচালক শেখ আজিজুর রহমান|
উপসহকারী কৃষি কর্মকর্তা আনোয়ার হোসেন মুন্সির সঞ্চালনায় অন্যদের
মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা লিটন
সরকার, উপসহকারী কৃষি কর্মকর্তা মাজেদুল ইসলাম, উপসহকারী কৃষি
কর্মকর্তা মো: তারেক,সাইফুল ইসলাম,সারওয়ার আলম প্রমুখ|
কর্মশালায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, কৃষি বিভাগের কর্মকর্তাবৃন্দ,
নারী উদ্যোক্তা এবং বিভিন্ন ইউনিয়নের প্রান্তিক কৃষকরা অংশগ্রহণ
করেন|
প্রশিক্ষণে ফসলের আধুনিক চাষাবাদ পদ্ধতি, কীটনাশকের সঠিক ব্যবহার,
জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবিলা এবং কৃষিতে প্রযুক্তির
প্রয়োগ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়| অংশগ্রহণকারী কৃষকরা
বাস্তবমুখী জ্ঞান অর্জনের সুযোগ পেয়ে সন্তোষ প্রকাশ করেন|
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের তাগিদ
আয়েশা আক্তারডেঙ্গু প্রতিরোধে শুধু ওষুধ বা মশকনিধন কার্যক্রমের ওপর নির্ভর না করে মশার প্রজননস্থল ধ্বং...
কুমিল্লায় সরকারি কর্মকর্তাদের সঙ্গে জনপ্রশাসন সচিবের মতবিনিম...
কুমিল্লা জেলা সংবাদদাতাজনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী কুমিল্লায় জেলা পর্যায়ের ব...
মেঘনা নদীতে ট্রলারডুবিতে নিখোঁজ তিন ভাই-বোনের মরদেহ উদ্ধার
হোমনা ( কুমিল্লা) প্রতিনিধি:নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজের দুই দিন প...
বাঞ্ছারামপুর দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে ব্রাহ...
জেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয়ের গুনী শিক্ষক নির্বাচ...
ফারুক আজমজাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৬-এ জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কার্যালয়ের যাচাই বাছাইয়ে কুম...
বাঙ্গরায় পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার ২
২৬/০৮/২০২৬ তারিখে বাঙ্গরা বাজার থানা এলাকায় পুলিশের অভিযানে কোরবানপুর সাকিনের কুখ্যাত মাদক ব্যবসায়...