প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 4 May 2026, 8:25 AM
চেক জালিয়াতি মামলায় শ্রমিক দলের আহ্বায়ক কারাগারে
দেবিদ্বার
কুমিল্লার দেবিদ্বারে চেক জালিয়াতি মামলায় উপজেলা শ্রমিকদলের আহ্বায়ক মাসুম বিল্লাহকে গ্রেপ্তার করেছে দেবিদ্বার থানা পুলিশ| রোববার (৩ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান| গ্রেপ্তারকৃত মাসুম বিল্লাহ উপজেলার ভানী গ্রামের রুহুল কুদ্দুসের ছেলে|
পুলিশ সূত্রে জানা যায়, মাসুম বিল্লাহর বিরুদ্ধে ঢাকা ও কুমিল্লায় দায়ের হওয়া দুটি পৃথক চেক জালিয়াতি মামলায় আদালত বিচারিক কার্যক্রম শেষে রায় প্রদান করেন| একই গ্রামের আলী আশ্রাফ বাদী হয়ে ঢাকার মহানগর দায়রা জজ আদালতে একটি মামলা দায়ের করলে ওই মামলায় ৫ লাখ টাকা অনাদায়ে তিন মাসের কারাদণ্ড প্রদান করেন আদালন| অপর একটি মামলায় ৩২ লাখ টাকা পরিশোধ করতে বলা হয়, অন্যথায় এক বছরের কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়| শনিবার দিবাগত রাতে পুলিশ অভিযান চালিয়ে ঢাকার বাড্ডা এলাকা থেকে মাসুম বিল্লাহকে গ্রেপ্তার করে দেবিদ্বার থানায় নিয়ে আসেন এবং রোববার দুপুরে তাকে কারাগারে প্রেরন করা হয়| এ ব্যাপারে দেবিদ্বার থানার ওসি মো. মনিরুজ্জামান জানান, দুটি মামলায় দণ্ডপ্রাপ্ত আসামি মাসুম বিল্লাহকে গ্রেপ্তার করে কারাগারে প্রেরণ করা হয়েছে|
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের তাগিদ
আয়েশা আক্তারডেঙ্গু প্রতিরোধে শুধু ওষুধ বা মশকনিধন কার্যক্রমের ওপর নির্ভর না করে মশার প্রজননস্থল ধ্বং...
কুমিল্লায় সরকারি কর্মকর্তাদের সঙ্গে জনপ্রশাসন সচিবের মতবিনিম...
কুমিল্লা জেলা সংবাদদাতাজনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী কুমিল্লায় জেলা পর্যায়ের ব...
মেঘনা নদীতে ট্রলারডুবিতে নিখোঁজ তিন ভাই-বোনের মরদেহ উদ্ধার
হোমনা ( কুমিল্লা) প্রতিনিধি:নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজের দুই দিন প...
বাঞ্ছারামপুর দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে ব্রাহ...
জেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয়ের গুনী শিক্ষক নির্বাচ...
ফারুক আজমজাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৬-এ জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কার্যালয়ের যাচাই বাছাইয়ে কুম...
বাঙ্গরায় পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার ২
২৬/০৮/২০২৬ তারিখে বাঙ্গরা বাজার থানা এলাকায় পুলিশের অভিযানে কোরবানপুর সাকিনের কুখ্যাত মাদক ব্যবসায়...