...
শিরোনাম
ধর্ষণের শিকার ১১ বছরের শিশুর কন্যাসন্তান : ‘ডিএনএ বলছে, সেই মাদ্রাসা শিক্ষকই বাবা’ ⁜ যুবলীগের মিছিল: এক ফাঁড়ির ২৭ পুলিশকে অন্য থানায় বদলি ⁜ চাঁদপুর-কুমিল্লা মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান ⁜ নীরবে মানবিক কর্মকাণ্ড ও শিক্ষার আলো ছড়াচ্ছেন দানবীর জুনাব আলীর পুত্র গোলাম সারোয়ার ⁜ চাঁদপুরের ফরিদগঞ্জে ২ হাজার পিস ইয়াবা সহ মা - ছেলে গ্রেপ্তার ⁜ কুমিল্লা আদালত অঙ্গনের নান্দনিক পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত ⁜ বিদ্যালয় মাঠে জলাবদ্ধতা নিরসনে এগিয়ে এলেন সিঙ্গাপুর প্রবাসী ⁜ ব্রাহ্মণপাড়ায় ড্রেজার ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, মাঠে নামছে প্রশাসন ⁜ বুড়িচং প্রেস ক্লাবের নির্বাচন অনুষ্ঠিত, সভাপতি খোরশেদ, সম্পাদক বাবু, সাংগঠনিক সম্পাদক জাকির ⁜ ব্রাহ্মণপাড়ায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত ⁜ কলা গাছের সাথে শত্রুতা!! ⁜ সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মনোহরগঞ্জের সাব্বিরের, দুই দিন পর ঢাকায় মৃত্যু ⁜ জাতীয় নাগরিক পার্টি–এনসিপি কুমিল্লা মহানগর আংশিক আহবায়ক কমিটি প্রকাশ ⁜ কুমিল্লা আইডিয়াল কলেজের সাহিত্য প্রকাশনা ক্যাম্পাস কন্ঠের মোড়ক উম্মোচন ⁜ গাড়ি থামিয়ে শিক্ষার্থীদের পড়াশোনার খোঁজ নিলেন এমপি জসিম ⁜ ব্রাহ্মণপাড়ায় পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তারে গেলে পুলিশের কাজে বাধা, পরে আটক ⁜ ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ব্রাহ্মণপাড়ায় বর্ণাঢ্য ‘জশনে জুলুস’ ⁜ লালমাইয়ে মাদকবিরোধী সমাবেশে বক্তব্য দিতে গিয়ে অধ্যক্ষের মৃত্যু ⁜ মুরাদনগরে পুলিশের অভিযানে নারী মাদক ব্যবসায়ীকে গাঁজাসহ গ্রেপ্তার। ⁜ মুরাদনগরে নারীসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 16 Jul 2025, 12:08 PM

...
ব্রাহ্মণপাড়ায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ News Image

মোঃ আবদুল আলীম খান

কুমিল্লার ব্রাহ্মনপাড়া উপজেলার ৩নং চান্দলা ইউনিয়নের চেয়ারম্যান ওমর ফারুকের বিরুদ্ধে একাধিক খাত থেকে কমপক্ষে ৬০ লাখ টাকা আত্মসাৎসহ ২৩ টি অভিযোগ উঠেছে। এঘটনায় ১০ জন ইউপি সদস্য গতকাল মঙ্গলবার (১৫ জুলাই) জেলা উপজেলা প্রশাসক বরাবর দুটি পৃথক স্মারকলিপিতে ইউপি চেয়ারম্যানের অপসারন দাবী করেন।

লিখিত অভিযোগ সুত্রে জানা যায়, জেলার ব্রাহ্মনপাড়া উপজেলার নং চান্দলা ইউনিয়নের চেয়ারম্যান ওমর ফারুক। এই ইউনিয়নের সেবা মূলক প্রতিটি খাত বর্তমানে চেয়ারম্যানের একক সিদ্ধান্তে বাস্তবায়িত হচ্ছে। যার কারণে ইউপি সদস্যদের সাথে যেমন জনগনের দুরত্ব বাড়ছে, তেমনি সেবা নিতে আসা হাজার হাজার নাগরিক প্রয়োজনীয় সকল প্রকার সেবা থেকে বঞ্চিত হয়রানী হচ্ছে। দীর্ঘ দিন অনিয়মগুলোর প্রতিবাদ করলেও ইউপি চেয়ারম্যান কোন সাড়া দেয়নি। ফলে গতকাল মঙ্গলবার চান্দলা ইউনিয়ন পরিষদের রকিব উদ্দিন খান, নজরুল ইসলাম, মো সিপন, মো জাবেদ, মো শাহাবউদ্দিন, শাহ আলম , আলমগীর সরকার, সাইফুল ইসলাম ভূঞা, জরিনা বেগম, লুতফা বেগম এই ১০ জন সদস্য চেয়ারম্যান ওমর ফারুকের বিরুদ্ধে কুমিল্লা জেলা প্রশাসক ব্রাহ্মনপাড়া উপজেলা নির্বাহী অফিসার বরাবর দুটি পৃথক স্মারকলিপিতে ইউপি চেয়ারম্যানের অপসারন দাবী করেন। তার বিরুদ্ধে উল্লেখযোগ্য লিখিত অভিযোগগুলো হচ্ছে, ২০১৯ থেকে ২০২৫ (বর্তমান) পর্যন্ত স্বজনদের দিয়ে ট্যাক্স আদায় আত্মসাত, ১৩ মাস ধরে ইউপি সদস্যদের সন্মানি ভাতা না দেওয়াসহ তাদের সাথে খারাপ ব্যবহার, গালমন্দ করা, কাবিকা, কাবিটা, টিআর, এলজিএসপির কাজ কোন সভা না ডেকে নিজের পছন্দমত বাস্তবায়ন, জলাশয়, ফসলী জমিতে টাকার বিনিময়ে ড্রেজার চালানোর অনুমতি, ঠিকমত অফিস না করায় নাগরিকদের সেবা পেতে ভোগান্তি, জন্ম নিবন্ধন, মৃত্যু সনদ, ওয়ারিশ সনদ, ট্রেড লাইসেন্স ইত্যাদি ইউপি সদস্যদের অজ্ঞাতসারে একক সিদ্ধান্তে আদায়, মহিলাদের গর্ভকালীন ভাতা পরিষদে কোন সিদ্ধান্ত ছাড়াই অর্থের বিনিময়ে নিজের পছন্দমত লোকদের প্রদান, ২০২১-২২ থেকে ২০২৪-২৫ অর্থ বছরের % টাকা আত্মসাৎ, বিভিন্ন প্রকল্পের কাজ না করে অর্থ আত্মসাৎ টাকার বিনিময়ে বয়স সংশোধনের নামে বাল্য বিবাহ সম্পন্ন করা, ইউনিয়নের প্রতিটি বাড়িতে নেমপ্লেট প্রদানের নামে টাকা আত্মসাৎ মাদক সেবন, ইউপি সদস্যদের সাথে অসদাচরণ। মঙ্গলবার সকালে প্রথমে ব্রাহ্মনপাড়া উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ে দুপুরে কুমিল্লা জেলা প্রশাসকের কাছে ইউপি সদস্যরা স্বশরীরে উপস্থিত হয়ে স্মারকলিপি প্রদান করেন।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে চান্দলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওমর ফারুক বলেন, আমার বিরুদ্ধে করা অভিযোগ মিথ্যা বানোয়াট। এর আগেও তারা আমার বিরুদ্ধে অভিযোগ করেছিল।আমি দুর্নীতিবাজ না, তাই আমার বিরুদ্ধে করা সকল অভিযোগ মিথ্যা প্রমাণিত হবে।

ব্যাপারে ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান বলেন, চান্দলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওমর ফারুকের বিরুদ্ধে ওই ইউপির ১০ ইউপি সদস্যরা আমার কাছে জেলা প্রশাসক স্যারের কাছে লিখিত অভিযোগ করেছে। চেয়ারম্যানের বিরুদ্ধে করা অভিযোগ খতিয়ে দেখে বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।



ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

ধর্ষণের শিকার ১১ বছরের শিশুর কন্যাসন্তান : ‘ডিএনএ বলছে, সেই মাদ্রাসা শিক্ষকই বাবা’
ধর্ষণের শিকার ১১ বছরের শিশুর কন্যাসন্তান : ‘ডিএনএ বলছে, সেই...

নেত্রকোণার মদন উপজেলায় ধর্ষণের শিকার ১১ বছরের শিশুটির গর্ভে জন্ম নেওয়া কন্যাসন্তানের বাবা অভিযোগ ওঠা...

যুবলীগের মিছিল: এক ফাঁড়ির ২৭ পুলিশকে অন্য থানায় বদলি
যুবলীগের মিছিল: এক ফাঁড়ির ২৭ পুলিশকে অন্য থানায় বদলি

ময়মনসিংহে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যুবলীগের বিক্ষোভ মিছিলের ঘটনায় সমালোচনার মুখে একটি ফাঁড়ি থেকে একস...

চাঁদপুর-কুমিল্লা মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান
চাঁদপুর-কুমিল্লা মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

কাজী নজরুল ইসলাম চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। চাঁদপু...

নীরবে মানবিক কর্মকাণ্ড ও শিক্ষার আলো ছড়াচ্ছেন দানবীর জুনাব আলীর পুত্র গোলাম সারোয়ার
নীরবে মানবিক কর্মকাণ্ড ও শিক্ষার আলো ছড়াচ্ছেন দানবীর জুনাব আ...

সাদিক মামুনপিতা ছিলেন শিক্ষানুরাগী, দানবীর ও বেশকটি মাদরাসা, এতিমখানা, স্কুল, কলেজের প্রতিষ্ঠাতা আলহ...

চাঁদপুরের ফরিদগঞ্জে ২ হাজার পিস ইয়াবা সহ মা - ছেলে গ্রেপ্তার
চাঁদপুরের ফরিদগঞ্জে ২ হাজার পিস ইয়াবা সহ মা - ছেলে গ্রেপ্তার

 চাঁদপুর প্রতিনিধি চাঁদপুরের ফরিদগঞ্জ থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ২ হাজার  পিস ইয়...

কুমিল্লা আদালত অঙ্গনের নান্দনিক পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত
কুমিল্লা আদালত অঙ্গনের নান্দনিক পুকুরে বিভিন্ন প্রজাতির মাছে...

আয়েশা আক্তারকুমিল্লা জেলা ও দায়রা জজ আদালত অঙ্গনের নান্দনিক পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ ধর্ষণের শিকার ১১ বছরের শিশুর কন্যাসন্তান : ‘ডিএনএ বলছে, সেই মাদ্রাসা শিক্ষকই বাবা’
➤ যুবলীগের মিছিল: এক ফাঁড়ির ২৭ পুলিশকে অন্য থানায় বদলি
➤ চাঁদপুর-কুমিল্লা মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান
➤ নীরবে মানবিক কর্মকাণ্ড ও শিক্ষার আলো ছড়াচ্ছেন দানবীর জুনাব আলীর পুত্র গোলাম সারোয়ার
➤ চাঁদপুরের ফরিদগঞ্জে ২ হাজার পিস ইয়াবা সহ মা - ছেলে গ্রেপ্তার
➤ কুমিল্লা আদালত অঙ্গনের নান্দনিক পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত
➤ বিদ্যালয় মাঠে জলাবদ্ধতা নিরসনে এগিয়ে এলেন সিঙ্গাপুর প্রবাসী
➤ ব্রাহ্মণপাড়ায় ড্রেজার ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, মাঠে নামছে প্রশাসন
➤ বুড়িচং প্রেস ক্লাবের নির্বাচন অনুষ্ঠিত, সভাপতি খোরশেদ, সম্পাদক বাবু, সাংগঠনিক সম্পাদক জাকির
➤ ব্রাহ্মণপাড়ায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
➤ কলা গাছের সাথে শত্রুতা!!
➤ সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মনোহরগঞ্জের সাব্বিরের, দুই দিন পর ঢাকায় মৃত্যু
➤ জাতীয় নাগরিক পার্টি–এনসিপি কুমিল্লা মহানগর আংশিক আহবায়ক কমিটি প্রকাশ
➤ কুমিল্লা আইডিয়াল কলেজের সাহিত্য প্রকাশনা ক্যাম্পাস কন্ঠের মোড়ক উম্মোচন
➤ গাড়ি থামিয়ে শিক্ষার্থীদের পড়াশোনার খোঁজ নিলেন এমপি জসিম
➤ ব্রাহ্মণপাড়ায় পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তারে গেলে পুলিশের কাজে বাধা, পরে আটক
➤ ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ব্রাহ্মণপাড়ায় বর্ণাঢ্য ‘জশনে জুলুস’
➤ লালমাইয়ে মাদকবিরোধী সমাবেশে বক্তব্য দিতে গিয়ে অধ্যক্ষের মৃত্যু
➤ মুরাদনগরে পুলিশের অভিযানে নারী মাদক ব্যবসায়ীকে গাঁজাসহ গ্রেপ্তার।
➤ মুরাদনগরে নারীসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir