...
শিরোনাম
অধ্যাপক আব্দুল ওহাব ছিলেন তৃণমূল সাংবাদিকতার পথিকৃৎ ⁜ ইয়াবাসহ বাংলাদেশে ঢুকে ভারতীয় নাগরিক গ্রেপ্তার ⁜ ব্রাহ্মণপাড়ায় জনতার হাতে আটক ‘দুর্ধর্ষ’ লোকমান, পরে পুলিশের কাছে সোপর্দ ⁜ কুমিল্লায় কৃষিজমির মাটি কাটার অভিযোগ, ব্যবস্থা চেয়ে কৃষিমন্ত্রীর কাছে কৃষকদের আবেদন ⁜ ঢাকায় বাংলাদেশের বিপক্ষে খেলার প্রস্তাব ব্রাজিলের ⁜ ইরানের বিরুদ্ধে মার্কিন অর্থনৈতিক চাপ সামরিক ব্যর্থতার ইঙ্গিত: আইআরজিসি ⁜ অত্যাবশ্যকীয় ১১৭ ওষুধের ৫৭টির সরবরাহ বন্ধ ⁜ আজ বুড়িচং প্রেস ক্লাবের নির্বাচন; ১৯ পদে লড়ছেন ২৪ প্রার্থী ⁜ কুমিল্লায় গৃহবধূ হত্যা: শ্বশুর-শাশুড়ি ও দেবরের যাবজ্জীবন, স্বামী খালাস ⁜ কসবা পৌর সুপার মার্কেটে অগ্নিকান্ডে ১৪টি দোকানের ক্ষয়ক্ষতি ⁜ কুবির শরীয়তপুর স্টুডেন্ট এসোসিয়েশনের নেতৃত্বে শাকিল-জাকিয়া ⁜ লালমাইয়ে ফিশারিতে ভেসে উঠল নিখোঁজ বাকপ্রতিবন্ধী যুবকের লাশ ⁜ প্রতিবন্ধকতা পেরিয়ে অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখছে বুড়িচংয়ের মাহি পোল্ট্রি ফার্ম ⁜ মনোহরগঞ্জে পুলিশের মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫ ⁜ শরিফুলের বোলিংয়ের প্রশংসায় অস্ট্রেলীয় অধিনায়ক ⁜ ইনিংস ব্যবধানে হারলো বাংলাদেশ ⁜ ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পে কাঁপল জাপান, ২৩ জন আহত ⁜ নাইজেরিয়ায় মসজিদে হামলা চালিয়ে ৬০ জনকে অপহরণ ⁜ আদালতের নির্দেশে সরছে জাহ্নবীর আপত্তিকর কনটেন্ট ⁜ কারিনার ফের মা হওয়ার গুঞ্জন ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 16 Jul 2025, 12:10 PM

...
যারা ইসলামের নাম ব্যবহার ও বেহেশতের টিকিট বিক্রি করে তাদের ঠাঁই এই বাংলায় হবে না News Image

নিজস্ব প্রতিবেদক

সারাদেশে প্রশাসনের নির্লিপ্ততা আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ষড়যন্ত্রমূলক ভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টার অভিযোগ এনে এর প্রতিবাদে সারাদেশের ন্যায় বিক্ষোভ মিছিল করেছে কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দল। মঙ্গলবার (১৫ জুলাই) বিকালে কুমিল্লা নগরীর কান্দিরপাড় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কুমিল্লা পুলিশ লাইন এলাকায় গিয়ে শেষ হয়।

এসময় এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়৷ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ সাংগঠনিক সম্পাদক গাজী সুলতান জুয়েল। আরো বক্তব্য রাখেন, কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সৈয়দ মেরাজ উদ্দিন, সদস্য সচিব আনোয়ার হোসেন, সাবেক সাধারণ সম্পাদক ভিপি আবদুল্লাহ, সিনিয়র যুগ্ম আহবায়ক ইমাম হোসেন ফারুক যুগ্ম আহবায়ক তোফায়েল আহমেদ।

সমাবেশে দেওয়া বক্তব্যে তারেক রহমানের বিরুদ্ধে বাংলাদেশ জামায়েত ইসলামের বিভিন্ন ষড়যন্ত্রমুলক অপপ্রচার এবং কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ার অভিযোগ এনে বক্তব্য রাখেন বক্তারা৷ তারা বলেন, 'জামায়াত-শিবির যে উদ্দেশ্যে মাঠে নেমেছে সেই উদ্দেশ্য আমরা নস্যাৎ করে দেবো। যারা ইসলামের নাম বিক্রি করে, বেহেশতের টিকিট বিক্রি করে তাদের ঠাঁই এই বাংলায় হবে না। দেশের প্রয়োজনে কোনো আপোষ হবে না আপনাদের সাথে ।আমাদের মধ্যে দরদ রয়েছে। আমরা আপনাদেরকে রোহিঙ্গা ক্যাম্প এর মত আলাদা ক্যাম্প করে সেখানে পাঠিয়ে দেব। স্বাধীন বাংলাদেশে কোনো দালালি চলবে না।"

বক্তারা আরো বলেন, " দেশে জামায়াত শিবিরের কাজই দেশে অস্থিতিশীল পরিবেশ সংঘাত তৈরী করা। মব সৃষ্টিকারী কিংবা স্বাধীনতা বিরোধী কেউ দেশে রাজনীতি করার অধিকার রাখে না৷ বাংলাদেশের একমাত্র প্রাণ আমাদের নেতা তারেক রহমান। একসময় সংগঠন (জামায়াত ইসলামী) আওয়ামীলীগের সাথে ছিলো। কুমিল্লায় তারা কোনো রাজনীতি করতে পারবে না।"

এসময় আরও উপস্থিত ছিলেন, কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সালমান সাঈদ, রায়হান চৌধুরী, ইমদাদুল হক শিফন, শাহ কামাল, নজির আহমেদ, আলমগীর হোসেন, সুমন মিয়া, তোফায়েল আহমেদ পাটোয়ারী। দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মনসুর নেজামী, এনামুল হক সরকার, আব্দুর রহিম সুজন, আহমাদুল্লাহ খন্দকার, সোহরাব হোসেন, ফরহাদ উদ্দিন, হুমায়ুন কবির, কামাল হোসেন, জহিরুল ইসলাম তৌফিক, সারোয়ার মোর্শেদ নান্নু, আবুল বাশার, ইসমাইল হোসেন, ইমরান হোসেন, গাজী সুমন, ইয়াসিন হোসেন। আদর্শ সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. আকতারুজ্জামান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক গোলাম মাসুক, সদর দক্ষিণ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জয়নাল আবেদীন, সদস্য সচিব কিবরিয়া জুয়েল। চৌদ্দগ্রাম উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক খোরশেদ আলম, সদস্য সচিব আনোয়ার হোসেন। নাঙ্গলকোট উপজেলার স্বেচ্ছাসেবক দলের আহবায়ক খোরশেদ আলম, সদস্য সচিব আজিম উদ্দিন মাকসুদ। মনোহরগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. বাহার, সদস্য সচিব আনোয়ার হোসেন। বুড়িচং উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নজরুল ইসলাম, সদস্য সচিব আব্দুল আলিম। ব্রাহ্মণপাড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব তাজুল ইসলাম, লালমাই উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা মোজাম্মেল হোসেন, আব্দুল আল মাহমুদ অপু সহ আরো অনেকে।

এর আগে কুমিল্লা নগরীসহ বিভিন্ন উপজেলা থেকে নেতাকর্মীরা কুমিল্লা নগরীর কান্দিরপাড়ে জমায়েত হতে থাকে। তারা বিক্ষোভ মিছিলে 'জামায়াত-শিবির রাজাকার, এই মূহুর্তে বাংলা ছাড়; '.লীগ গেছে দিল্লীতে, জামায়াত যাবে পিণ্ডিতে' সহ বিভিন্ন স্লোগান তুলে৷ এসময়, প্রায় সহস্রাধিক নেতাকর্মী মিছিলে অংশ নেয়।



ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

ভারতের বিপক্ষে দল ঘোষণা আফগানদের, নেতৃত্বে জাদরান, আছে চমক
ভারতের বিপক্ষে দল ঘোষণা আফগানদের, নেতৃত্বে জাদরান, আছে চমক

সেপ্টেম্বরে ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলবে আফগানিস্তান। সোমবার এই সিরিজের জন্য ১৫ সদস্যের স্...

তেলবিদ্যুৎ কেন্দ্র পূর্ণ উৎপাদনে ফিরছে
তেলবিদ্যুৎ কেন্দ্র পূর্ণ উৎপাদনে ফিরছে

প্রধানমন্ত্রী তারেক রহমানের ত্বরিত পদক্ষেপে লোডশেডিং কমানোর প্রক্রিয়া শুরু হয়েছে। দ্রুত পরিস্থিতির উ...

অধ্যাপক আব্দুল ওহাব ছিলেন তৃণমূল সাংবাদিকতার পথিকৃৎ
অধ্যাপক আব্দুল ওহাব ছিলেন তৃণমূল সাংবাদিকতার পথিকৃৎ

কানাডা থেকে দেলোয়ার জাহিদের সঞ্চালনায় স্মরণ সভা:অধ্যাপক আব্দুল ওহাবকে তৃণমূল সাংবাদিকতার একজন নিবেদি...

ইয়াবাসহ বাংলাদেশে ঢুকে ভারতীয় নাগরিক গ্রেপ্তার
ইয়াবাসহ বাংলাদেশে ঢুকে ভারতীয় নাগরিক গ্রেপ্তার

মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ইয়াবা নিয়ে বাংলাদেশে...

ব্রাহ্মণপাড়ায় জনতার হাতে আটক ‘দুর্ধর্ষ’ লোকমান, পরে পুলিশের কাছে সোপর্দ
ব্রাহ্মণপাড়ায় জনতার হাতে আটক ‘দুর্ধর্ষ’ লোকমান, পরে পুলিশের...

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণপাড়া।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় লোকমান হোসেন খাঁন (৪০) নামের এক ব্যক্তিকে আটক...

কুমিল্লায় কৃষিজমির মাটি কাটার অভিযোগ, ব্যবস্থা চেয়ে কৃষিমন্ত্রীর কাছে কৃষকদের আবেদন
কুমিল্লায় কৃষিজমির মাটি কাটার অভিযোগ, ব্যবস্থা চেয়ে কৃষিমন্ত...

আয়েশা আক্তারকুমিল্লার বরুড়া উপজেলার পয়ালগাছা ইউনিয়নের পেড্ডা গ্রামে ড্রেজার মেশিন দিয়ে কৃষিজমি থেকে...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ অধ্যাপক আব্দুল ওহাব ছিলেন তৃণমূল সাংবাদিকতার পথিকৃৎ
➤ ইয়াবাসহ বাংলাদেশে ঢুকে ভারতীয় নাগরিক গ্রেপ্তার
➤ ব্রাহ্মণপাড়ায় জনতার হাতে আটক ‘দুর্ধর্ষ’ লোকমান, পরে পুলিশের কাছে সোপর্দ
➤ কুমিল্লায় কৃষিজমির মাটি কাটার অভিযোগ, ব্যবস্থা চেয়ে কৃষিমন্ত্রীর কাছে কৃষকদের আবেদন
➤ ঢাকায় বাংলাদেশের বিপক্ষে খেলার প্রস্তাব ব্রাজিলের
➤ ইরানের বিরুদ্ধে মার্কিন অর্থনৈতিক চাপ সামরিক ব্যর্থতার ইঙ্গিত: আইআরজিসি
➤ অত্যাবশ্যকীয় ১১৭ ওষুধের ৫৭টির সরবরাহ বন্ধ
➤ আজ বুড়িচং প্রেস ক্লাবের নির্বাচন; ১৯ পদে লড়ছেন ২৪ প্রার্থী
➤ কুমিল্লায় গৃহবধূ হত্যা: শ্বশুর-শাশুড়ি ও দেবরের যাবজ্জীবন, স্বামী খালাস
➤ কসবা পৌর সুপার মার্কেটে অগ্নিকান্ডে ১৪টি দোকানের ক্ষয়ক্ষতি
➤ কুবির শরীয়তপুর স্টুডেন্ট এসোসিয়েশনের নেতৃত্বে শাকিল-জাকিয়া
➤ লালমাইয়ে ফিশারিতে ভেসে উঠল নিখোঁজ বাকপ্রতিবন্ধী যুবকের লাশ
➤ প্রতিবন্ধকতা পেরিয়ে অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখছে বুড়িচংয়ের মাহি পোল্ট্রি ফার্ম
➤ মনোহরগঞ্জে পুলিশের মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫
➤ শরিফুলের বোলিংয়ের প্রশংসায় অস্ট্রেলীয় অধিনায়ক
➤ ইনিংস ব্যবধানে হারলো বাংলাদেশ
➤ ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পে কাঁপল জাপান, ২৩ জন আহত
➤ নাইজেরিয়ায় মসজিদে হামলা চালিয়ে ৬০ জনকে অপহরণ
➤ আদালতের নির্দেশে সরছে জাহ্নবীর আপত্তিকর কনটেন্ট
➤ কারিনার ফের মা হওয়ার গুঞ্জন
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir