...
শিরোনাম
কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে চার দফায় আটক ১,৬৭২ ⁜ কুমিল্লা-নোয়াখালী মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিএনপির বিক্ষোভ, ২৪ ঘন্টার আল্টিমেটাম! ⁜ বুড়িচংয়ে দারুল এহসান ট্রাস্টের ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও মশকনিধন ⁜ ডেঙ্গু প্রতিরোধে কুমিল্লা জেলা পরিষদ কম্পাউন্ডে মশক নিধন অভিযান ⁜ কুমিল্লায় আগের স্থানে ভোটকেন্দ্র পুনর্বহালের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি ⁜ বাঞ্ছারামপুরে সাপ্তাহিক হাটে ছিন্নমূল মানুষের পাতে মিলছে ভাত-মাংস, মুখে ফুটছে তৃপ্তির হাসি ⁜ চান্দিনায় পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ অটোরিকশা চালক আটক ⁜ কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে পরিবেশবান্ধব মডেল বিশ্ববিদ্যালয়ে পরিণত করতে চাই: কুবি উপাচার্য ⁜ প্রবাসীর ঘরে ডাকাতি করতে গিয়ে স্ত্রীকে গুলিবর্ষণ, গ্রামবাসীর বিক্ষোভ ⁜ কুমিল্লায় ৫ নারী চোর গ্রেফতার, ১৩ চোরাই মোবাইল উদ্ধার ⁜ কুমিল্লা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে দক্ষতা উন্নয়ন ও নিরাপদ অভিভাসন শীর্ষক সেমিনার ⁜ ব্রাহ্মণপাড়ায় কওমি মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ ⁜ তিতাসে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ⁜ ব্রাহ্মণপাড়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা ⁜ ব্রাহ্মণপাড়ায় মাদক সেবনের অভিযোগে ১৩ জন গ্রেপ্তার ⁜ গুইমারায় সহিংসতায় ক্ষতিগ্রস্তদের সহায়তা ⁜ বাইউস্টের ১০ম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত ⁜ কুমিল্লা শিক্ষা বোর্ড মডেল কলেজে বর্ণিল ক্রীড়া উৎসব ⁜ কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান চলছে, কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে—গ্যাংয়ের মূল হোতারা কোথায়? ⁜ নোটিশের পরও নির্মাণকাজ—আল-আমিন হাউজিংয়ের বিরুদ্ধে প্রশ্ন ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 28 May 2025, 1:32 AM

...
উৎসাহ উদ্দীপনায় ৬৬ তম বার্ষিকী উদযাপন করেছে কুমিল্লা বার্ড News Image

সংবাদ বিজ্ঞপ্তি

গত ২৭ মে বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমী (বার্ড) তার ৬৬তম প্রতিষ্ঠা বার্ষিকী ব্যপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপন করেছে। দিবসটি উদযাপনের জন্য দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। দিবসটি উদযাপনের অংশ হিসেবে প্রথমেই বার্ডের প্রতিষ্ঠাতা পরিচালক ও বিখ্যাত সমাজ বিজ্ঞানী ড আখতার হামিদ খান-এর মুরালে মহাপরিচালক, বার্ড বার্ডের সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীগণের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন। পরবর্তীতে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের অংশ হিসেবে একটি র‌্যালী বার্ডের ক্যাম্পাস প্রদক্ষিণ করে।  

তাছাড়া দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে রক্তদান ও ফ্রি ব্লাড গ্রুপিং, সেমিনার, বার্ডের পেনশনারদের সংবর্ধনা, মিলাদ-মাহফিল ও সংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বার্ডের ৬৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ‘বার্ড-ডে’ উদযাপন উপলক্ষে আয়োজিত সেমিনারের শিরোনাম ছিলো- ‘খাদি ও কুমিল্লাঃ জিআই গৌরবের পথে বার্ডের পথ চলা’। সেমিনারে মুল প্রবন্ধ উপস্থাপন করেন ড. শেখ মাসুদুর রহমান, পরিচালক (পল্লী শিক্ষা ও সমাজ উন্নয়ন), বার্ড। আমন্ত্রিত আলোচক হিসেবে বক্তব্য দেন জনাব প্রদিপ কুমার রাহা, ব্যবস্থাপনা পরিচালক, খাদি ঘর, কুমিল্লা। তিনি তাঁর আলোচনায় বলেন, বর্তমানে খাদি শিল্প নানাবিধ   প্রতিকুলতার মুখোমুখি হচ্ছে। কুমিল্লার ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ খাদির প্রসারে বার্ড যে উদ্যোগ নিয়েছে তা ভালো ফলাফল নিয়ে আসবে বলে তিনি মন্তব্য করেন। তাছাড়া, সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোহরাব হোসেন, যুগ্ম সম্পাদক, প্রথম আলো ও হুমায়ুন খালেদ, প্রাক্তন সচিব ও প্রাক্তন মহাপরিচালক, বিআরডিবি। 

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. তোফায়েল আহমেদ, স্থানীয় সরকার বিশেষজ্ঞ যিনি তার বক্তৃতায় বার্ডের ভূমিকা ও পল্লী উন্নয়নে এর অবদানের প্রশংসা করেন। তিনি বলেন, "বার্ড দেশের গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে, যা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।" তিনি আরও বলেন, খাদি কুমিল্লার ঐতিহ্যের অংশ। কুমিল্লার নাম আসলেই দেশ ও বিদেশের মানুষ খাদি কাপরের কথা স্মরণ করে বলে তিনি উল্লেখ করেন। বর্তমানে খাতি জিআই স্বীকৃতি পেয়েছে যা খাদির বিকাশে অবদান রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি খাদির প্রসারে বার্ডের এই উদ্যোগের জন্য বার্ডকে ধন্যবাদ জানান।  

সেমিনারে সভাপতিত্ব করেন বার্ডের মহাপরিচালক ও সরকারের অতিরিক্ত সচিব জনাব সাইফ উদ্দিন আহমেদ। তিনি বলেন বার্ড খাদির ঐতিহ্যকে প্রসারিত করতে একটি প্রায়োগিক গবেষণা পরিচালনা করছে। খাই জিআই স্বীকৃতি পাওয়ার ফলে খাদিকে নিয়ে নতুন ভাবে এগিয়ে যাওয়ার ক্ষেত্র তৈরি হয়েছে বলে তিনি মšব্য করেন। এ ক্ষেত্রে বর্তমানে খাদি নিয়ে যারা কাজ করছেন তাঁদের এগিয়ে আসার আহ্বান জানান। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, বার্ডের এই প্রয়াসের ফলে খাদির নতুন দিগন্ত উন্মোচিত হবে। তিনি সেমিনারে অংশগ্রহণকারী সকলকে সক্রিয় অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানান। সেমিনারে বার্ডের প্রাক্তন কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ ও আমন্ত্রিত অতিথিগন অংশগ্রহণ করেন। 

প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের অংশ হিসেবে রক্তদান ও ফ্রি ব্লাড গ্রুপিং কর্মসূচি পালন করা হয়। তাছাড়া, বার্ডের পেনশনারদের তাঁদের কাজের অবদানের জন্য সংবর্ধনা দেয়া হয়। পরবর্তীতে বিকাল ৩:৩০ ঘটিকায় বাউল শিল্পী, ত্রিপুরা পল্লীর সাংস্কৃতিক দল, বার্ড মডেল স্কুলের শিক্ষার্থী ও শিশুদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কর্মসূচি সমাপ্ত হয়। 

 



ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় আন্তর্জাতিক

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে চার দফায় আটক ১,৬৭২
কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে চার দফায় আটক ১,৬৭২

আয়েশা আক্তারকিশোর গ্যাং ও উঠতি বয়সী বখাটেদের অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে কুমিল্লায় জেলা পুলিশ ও গ...

কুমিল্লা-নোয়াখালী মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিএনপির বিক্ষোভ, ২৪ ঘন্টার আল্টিমেটাম!
কুমিল্লা-নোয়াখালী মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিএনপির বিক্ষোভ, ২৪...

​মাসুদ রানা, কুমিল্লা। কুমিল্লা-১০ আসনের লালমাই উপজেলার বাগমারা বাজারে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলি...

বুড়িচংয়ে দারুল এহসান ট্রাস্টের ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও মশকনিধন
বুড়িচংয়ে দারুল এহসান ট্রাস্টের ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরি...

কাজী খোরশেদ আলমবুড়িচং ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও মশকনিধন কার্যক্রম পরিচালনা করা...

ডেঙ্গু প্রতিরোধে কুমিল্লা জেলা  পরিষদ কম্পাউন্ডে মশক  নিধন অভিযান
ডেঙ্গু প্রতিরোধে কুমিল্লা জেলা পরিষদ কম্পাউন্ডে মশক নিধন অ...

নিজস্ব প্রতিবেদক ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা কার্যক্রমের অংশ হিসেবে কুমিল্লা জেলা পরিষদ কম্পাউন...

কুমিল্লায় আগের স্থানে ভোটকেন্দ্র পুনর্বহালের দাবিতে মানববন্ধন ও  স্মারকলিপি
কুমিল্লায় আগের স্থানে ভোটকেন্দ্র পুনর্বহালের দাবিতে মানববন্ধ...

ফারুক আজমকুমিল্লা সদর উপজেলার  আমড়াতলী ইউনিয়নের ভুবনঘর আবুল হাসেম আব্বাসিয়া উচ্চ বিদ্যালয়ে&nbsp...

বাঞ্ছারামপুরে সাপ্তাহিক হাটে ছিন্নমূল মানুষের পাতে মিলছে ভাত-মাংস, মুখে ফুটছে তৃপ্তির  হাসি
বাঞ্ছারামপুরে সাপ্তাহিক হাটে ছিন্নমূল মানুষের পাতে মিলছে ভাত...

ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর ( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি মুখে তৃপ্তির হাসি নিয়ে ছিন্নমূল মানুষে...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে চার দফায় আটক ১,৬৭২
➤ কুমিল্লা-নোয়াখালী মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিএনপির বিক্ষোভ, ২৪ ঘন্টার আল্টিমেটাম!
➤ বুড়িচংয়ে দারুল এহসান ট্রাস্টের ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও মশকনিধন
➤ ডেঙ্গু প্রতিরোধে কুমিল্লা জেলা পরিষদ কম্পাউন্ডে মশক নিধন অভিযান
➤ কুমিল্লায় আগের স্থানে ভোটকেন্দ্র পুনর্বহালের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি
➤ বাঞ্ছারামপুরে সাপ্তাহিক হাটে ছিন্নমূল মানুষের পাতে মিলছে ভাত-মাংস, মুখে ফুটছে তৃপ্তির হাসি
➤ চান্দিনায় পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ অটোরিকশা চালক আটক
➤ কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে পরিবেশবান্ধব মডেল বিশ্ববিদ্যালয়ে পরিণত করতে চাই: কুবি উপাচার্য
➤ প্রবাসীর ঘরে ডাকাতি করতে গিয়ে স্ত্রীকে গুলিবর্ষণ, গ্রামবাসীর বিক্ষোভ
➤ কুমিল্লায় ৫ নারী চোর গ্রেফতার, ১৩ চোরাই মোবাইল উদ্ধার
➤ কুমিল্লা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে দক্ষতা উন্নয়ন ও নিরাপদ অভিভাসন শীর্ষক সেমিনার
➤ ব্রাহ্মণপাড়ায় কওমি মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ
➤ তিতাসে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
➤ ব্রাহ্মণপাড়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা
➤ ব্রাহ্মণপাড়ায় মাদক সেবনের অভিযোগে ১৩ জন গ্রেপ্তার
➤ গুইমারায় সহিংসতায় ক্ষতিগ্রস্তদের সহায়তা
➤ বাইউস্টের ১০ম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত
➤ কুমিল্লা শিক্ষা বোর্ড মডেল কলেজে বর্ণিল ক্রীড়া উৎসব
➤ কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান চলছে, কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে—গ্যাংয়ের মূল হোতারা কোথায়?
➤ নোটিশের পরও নির্মাণকাজ—আল-আমিন হাউজিংয়ের বিরুদ্ধে প্রশ্ন
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir