...
শিরোনাম
২৮ বছর পর বিশ্বকাপের নকআউটে নরওয়ে ⁜ নগরীর ড্রেনে পড়ে শিশুর ‍মৃতু‌্যর ঘটনায় পরিবারের পাশে কুসিক প্রশাসক, দিলেন আর্থিক সহায়তা ⁜ খোলা ড্রেন কেড়ে নিল শিশু মাহফুজা আক্তার স্মৃতিকে ⁜ ফরিদগঞ্জে জরাজীর্ণ ভবনে চলছে পাঠদান, দুর্ঘটনার ঝুঁকি ⁜ কুমিল্লায় দুই মাসে ৫সড়ক দুর্ঘটনায় নিহত ৬২, আহত ৩২ ⁜ নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে কুমিল্লায় কঠোর সতর্কতায় আইনশৃঙ্খলা বাহিনী ⁜ অপটিমিষ্টস সংগঠনের আয়োজনে সুবিধাবঞ্চিত মেধাবী ছাত্র-ছাত্রীদের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ⁜ ধর্মীয় সম্প্রীতি ও স্থায়িত্বশীল শান্তি প্রতিষ্ঠায় লাকসামে আন্তঃ ধর্মীয় সংলাপ অনুষ্ঠিত ⁜ কুমিল্লায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি ঘোষণা ⁜ এআই প্রযুক্তির সহায়তায় সাংবাদিকের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার ⁜ কুমিল্লা মডার্ণ হসপিটালে চীনের খ্যাতনামা ক্যান্সার বিশেষজ্ঞ ড. উ উই চিকিৎসা দিবেন ⁜ পীরযাত্রাপুর উচ্চ বিদ্যালয়ের জাম গাছটি মৃদু বাতাসে পড়ে গেল ⁜ কুবিতে স্পোর্টস ক্লাবের উদ্যোগে আর্জেন্টিনা-ব্রাজিলের প্রীতি ম্যাচ অনুষ্ঠিত ⁜ মুরাদনগর উপজেলা আওয়ামী লীগ নেতা গ্রেফতার ⁜ চৌদ্দগ্রাম উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন’র সাধারণ সভা অনুষ্ঠিত ⁜ তুরস্কের ভিজিটিং স্কলার প্রোগ্রামে কুবির ৫ প্রতিনিধি নির্বাচিত ⁜ মেসি জাদুতে নকআউটে আর্জেন্টিনা ⁜ এমবাপ্পের জোড়া গোলে নকআউটে ফ্রান্স ⁜ শক্তিশালী বেলজিয়ামকে আটকে দিলো ইরান ⁜ এবার উরুগুয়েকেও আটকে দিলো লড়াকু কেপ ভার্দে ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 18 Apr 2026, 10:28 AM

...
বুড়িচংয়ে নৌবাহিনীর কর্মকর্তার বাড়ীর চলাচলের রাস্তায় বেড়া নির্মাণের অভিযোগ News Image
কাজী খোরশেদ আলম

কুমিল্লার বুড়িচং উপজেলার গাজীপুর গ্রামে চলাচলের রাস্তায় বেড়া নির্মাণ করায় অবসরপ্রাপ্ত এক নৌবাহিনী কর্মকর্তার পরিবার অবরুদ্ধ হয়ে পড়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী।

অভিযোগ সূত্রে জানা যায়, বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়নের গাজীপুর গ্রামের বাসিন্দা অবসরপ্রাপ্ত নৌবাহিনী কর্মকর্তা মো. মোখলেছুর রহমানের পৈত্রিক ও ক্রয়কৃত সম্পত্তি জোরপূর্বক দখল করে রেখেছে তারই কয়েকজন অংশীদার। লিখিত অভিযোগে তিনি একই বাড়ির মোসলেম উদ্দিন, শরিফুল ইসলাম সুমন, সিরাজুল ইসলাম, সাইফুল ইসলাম ও শাকিলকে অভিযুক্ত করেছেন। তাদের সঙ্গে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল বলে অভিযোগে উল্লেখ করা হয়।

ভুক্তভোগীর দাবি, স্থানীয় সাহেব সরদারের মাধ্যমে ভাগ-বণ্টন সম্পন্ন হওয়ার পরও অভিযুক্তরা তার বসতবাড়ির একটি অংশ দখলে রাখেন। এর জেরে গত ১২ এপ্রিল প্রতিপক্ষের লোকজন তার বাড়িতে প্রবেশের রাস্তায় বেড়া নির্মাণ করে দেয়। ফলে বাড়িতে সিএনজি ও অটোরিকশা প্রবেশ ব্যাহত হচ্ছে। পাশাপাশি তার ছেলের দলিলকৃত জায়গায় ঘর নির্মাণের অভিযোগও তোলা হয়েছে।

মোখলেছুর রহমান বলেন, “আমার ঘরে স্ট্রোক ও প্যারালাইসিসে আক্রান্ত রোগী রয়েছে। যেকোনো সময় অ্যাম্বুলেন্স প্রয়োজন হতে পারে। কিন্তু বেড়া দেওয়ার কারণে অ্যাম্বুলেন্স কিংবা রিকশা বাড়িতে প্রবেশ করতে পারছে না। বেড়া খুলতে গেলে আমাকে বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি দেওয়া হচ্ছে।”

তিনি আরও জানান, বিষয়টি নিয়ে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিল্লাল হোসেনের উপস্থিতিতে দুই দফা বৈঠক হলেও অভিযুক্তরা নির্দেশনা মানেননি। এছাড়া বুড়িচং থানায় তৎকালীন এসআই মঞ্জুর হোসেনের উপস্থিতিতেও বৈঠক হলেও সিদ্ধান্ত কার্যকর হয়নি। এ অবস্থায় তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

এ বিষয়ে শফিকুল ইসলাম সুমন বলেন, “চাচার বাড়ি নির্মাণের সময় ট্রাক প্রবেশের সুবিধার্থে জায়গাটি সাময়িকভাবে খোলা হয়েছিল। কাজ শেষে নিরাপত্তার কারণে সেটি বন্ধ করা হয়েছে। কিছু অংশ বন্ধের পরও পাশ দিয়ে গাড়ি চলাচল করছে। একই রাস্তা দিয়ে আমরা উভয় পক্ষই চলাচল করি, এতে কোন অসুবিধা হচ্ছে না। এছাড়া ইউপি চেয়ারম্যানের বৈঠকের সিদ্ধান্ত অমান্য করে মোখলেছুর রহমান তার ছেলের নামে বসতঘরের দলিল করেছেন।”


ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

২৮ বছর পর বিশ্বকাপের নকআউটে নরওয়ে
২৮ বছর পর বিশ্বকাপের নকআউটে নরওয়ে

লিওনেল মেসি-কিলিয়ান এমবাপ্পেরা জালের দেখা পেলে তো আর মন ভরবে না আর্লিং হালান্ডের। মনের খোরাক মেটানোর...

নগরীর ড্রেনে পড়ে শিশুর ‍মৃতু‌্যর ঘটনায় পরিবারের পাশে কুসিক প্রশাসক,  দিলেন আর্থিক সহায়তা
নগরীর ড্রেনে পড়ে শিশুর ‍মৃতু‌্যর ঘটনায় পরিবারের পাশে কুসিক প...

মাহফুজ নান্টুকুমিল্লা নগরীর ছোটরায় ভাঙা ড্রেনের স্ল্যাবে পড়ে পানিতে ডুবে নিহত ৮ বছর বয়সী মাহফুজা আক্...

খোলা ড্রেন কেড়ে নিল শিশু মাহফুজা আক্তার স্মৃতিকে
খোলা ড্রেন কেড়ে নিল শিশু মাহফুজা আক্তার স্মৃতিকে

মাহফুজ নান্টু, কুমিল্লা।সাত মাস ধরে সন্তান হারানোর শোক বয়ে বেড়াচ্ছিলেন অটোরিকশাচালক বিল্লাল হোসেন ও...

ফরিদগঞ্জে জরাজীর্ণ ভবনে চলছে পাঠদান, দুর্ঘটনার ঝুঁকি
ফরিদগঞ্জে জরাজীর্ণ ভবনে চলছে পাঠদান, দুর্ঘটনার ঝুঁকি

কাজী নজরুল ইসলাম চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ধানুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়টির দীর্ঘ দিনের আগ...

কুমিল্লায় দুই মাসে ৫সড়ক দুর্ঘটনায় নিহত ৬২, আহত ৩২
কুমিল্লায় দুই মাসে ৫সড়ক দুর্ঘটনায় নিহত ৬২, আহত ৩২

কুমিল্লা জেলা সংবাদদাতা,২২জুনঃকুমিল্লা জেলার ১০টি উপজেলায় গত দুই মাসে ৫৪টি সড়ক দুর্ঘটনায় ৬২ জন নি...

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে কুমিল্লায় কঠোর সতর্কতায় আইনশৃঙ্খলা বাহিনী
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে কুমিল্লায...

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামী ২৩ জুনকে কেন্দ্র করে কুমিল্লাসহ সারা দেশ...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ ২৮ বছর পর বিশ্বকাপের নকআউটে নরওয়ে
➤ নগরীর ড্রেনে পড়ে শিশুর ‍মৃতু‌্যর ঘটনায় পরিবারের পাশে কুসিক প্রশাসক, দিলেন আর্থিক সহায়তা
➤ খোলা ড্রেন কেড়ে নিল শিশু মাহফুজা আক্তার স্মৃতিকে
➤ ফরিদগঞ্জে জরাজীর্ণ ভবনে চলছে পাঠদান, দুর্ঘটনার ঝুঁকি
➤ কুমিল্লায় দুই মাসে ৫সড়ক দুর্ঘটনায় নিহত ৬২, আহত ৩২
➤ নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে কুমিল্লায় কঠোর সতর্কতায় আইনশৃঙ্খলা বাহিনী
➤ অপটিমিষ্টস সংগঠনের আয়োজনে সুবিধাবঞ্চিত মেধাবী ছাত্র-ছাত্রীদের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
➤ ধর্মীয় সম্প্রীতি ও স্থায়িত্বশীল শান্তি প্রতিষ্ঠায় লাকসামে আন্তঃ ধর্মীয় সংলাপ অনুষ্ঠিত
➤ কুমিল্লায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি ঘোষণা
➤ এআই প্রযুক্তির সহায়তায় সাংবাদিকের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার
➤ কুমিল্লা মডার্ণ হসপিটালে চীনের খ্যাতনামা ক্যান্সার বিশেষজ্ঞ ড. উ উই চিকিৎসা দিবেন
➤ পীরযাত্রাপুর উচ্চ বিদ্যালয়ের জাম গাছটি মৃদু বাতাসে পড়ে গেল
➤ কুবিতে স্পোর্টস ক্লাবের উদ্যোগে আর্জেন্টিনা-ব্রাজিলের প্রীতি ম্যাচ অনুষ্ঠিত
➤ মুরাদনগর উপজেলা আওয়ামী লীগ নেতা গ্রেফতার
➤ চৌদ্দগ্রাম উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন’র সাধারণ সভা অনুষ্ঠিত
➤ তুরস্কের ভিজিটিং স্কলার প্রোগ্রামে কুবির ৫ প্রতিনিধি নির্বাচিত
➤ মেসি জাদুতে নকআউটে আর্জেন্টিনা
➤ এমবাপ্পের জোড়া গোলে নকআউটে ফ্রান্স
➤ শক্তিশালী বেলজিয়ামকে আটকে দিলো ইরান
➤ এবার উরুগুয়েকেও আটকে দিলো লড়াকু কেপ ভার্দে
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir