প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 18 Apr 2026, 10:29 AM
চুরির বিচার করায় সালিশকারীদের বিরুদ্ধে মিথ্যা মামলা: প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর
কুমিল্লার মুরাদনগরে নির্মাণাধীন ভবনের ‘রড’ চুরির অপরাধের বিচার করায়, সালিশকারীদের
আসামি করে আদালতে মামলা দেয়া হয়েছে। এতে ক্ষুব্ধ হয়ে মিথ্যা ও হয়রানিমূলক মামলার
প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।
শুক্রবার বেলা ১০টায় উপজেলার জাহাপুর ইউনিয়নের শুশুন্ডা গ্রামে বাখরাবাদ রোডে এ মানববন্ধন ও
বিক্ষোভ মিছিল করে এলাকাবাসী।
মানববন্ধনে বক্তারা বলেন, এ বছরের ১৮ মার্চ শুশুন্ডা ইসলামিয়া আলিয়া মাদ্রাসার নির্মাণাধীন
ভবনের রড চুরির অপরাধে নাজির নামের এক যুবকের বিচার করে স্থানীয় সালিশকারীরা। সেই
বিচারে অভিযুক্ত নাজিরের বাবা আলী মিয়ার উপস্থিতিতে চুরির অপরাধে ২০ হাজার টাকা
জরিমানা করা হয়। আলী মিয়া জরিমানার ২০ হাজার টাকা পরিশোধ না করে উল্টো মার্চ মাসের
৩১ তারিখ এলাকার ১০ জনের নাম উল্লেখ করে সালিশকারীদের বিরুদ্ধে কুমিল্লার জুডিশিয়াল
ম্যাজিস্ট্রেট এর ১১ নং আমলি আদালতে মিথ্যা ও হয়রানিমূলক মামলা দায়ের করেন। এর মধ্যে
একজন স্কুল পড়ুয়া ও আরেকজন কলেজ পড়ুয়া শিক্ষার্থীর নামও রয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও
প্রতিবাদ জানাচ্ছি এবং আমাদের মাননীয় ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন
কায়কোবাদ ও প্রশাসনের নিকট জোর দাবি জানাচ্ছি যেন এই মিথ্যা মামলা দ্রুত প্রত্যাহার
করা হয়।
বক্তারা আরো বলেন, হাতেনাতে চোর ধরেও যদি আসামি হতে হয় তাহলে এলাকার গণ্যমান্য ব্যক্তিরা
সমাজে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে আর কেউ এগিয়ে আসবে না।
তারা অভিযোগ করে বলেন, একটি মীমাংসিত বিষয়কে পুঁজি করে এলাকার একটি কুচক্রি
মহলের ইন্দনে রড চোর নাজিরের পিতা আলী মিয়াকে দিয়ে আদালতে মিথ্যা মামলা করায়। আমরা
গ্রামবাসী এর তীব্র নিন্দা জানাই।
তারা আরো বলেন, নাজির ও তার সাঙ্গ পাঙ্গরা এলাকায় চুরি, ছিনতাই, মাদক সেবন ও বিক্রিসহ
বিভিন্ন ধরনের অপরাধমূলক কাজ করে থাকে। এলাকাবাসী এগুলোর প্রতিবাদ করতে গেলে উল্টো
তারা বিভিন্নভাবে মামলা হামলার ভয় দেখায়। আমরা এর প্রতিকার চাই।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, আব্দুল আজকার, আশরাফুল হক, আব্দুল জলিল, সিদ্দিকুর রহমান,
আব্দুল খালেক, আব্দুল কাদির, মোঃ রফিক, আবু তাহের, আব্দুল মতিন, আব্দুর রব, শাহ আলম, বদির
মিয়া, জামাল হোসেন, নুরে আলম, কামরুল, আক্তার হোসেন, আবু মুসা, আলেক মিয়া,
মোবারক হোসেন সহ এলাকাবাসী।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
চৌদ্দগ্রামে মহাসড়কের ৩টি গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা
এমরান হোসেন বাপ্পিঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামের ৩টি স্থানে গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা করেছে...
বুড়িচংয়ে অগ্নিকান্ডে ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচং পৌরসভার সদরে মরহুম বাচ্চু ডিলারের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে...
বাইউস্টের উদ্যোগে অগ্নি নিরাপত্তা ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়...
বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ডটেকনোলজি&...
কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৪৪ লাখ টাকার অবৈধ পণ্য উদ...
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৪৪ লাখ ২৬ হাজা...
চোরাই সিএনজিসহ আন্তঃজেলা চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার মুরাদনগরে পুলিশের তল্লাশিচৌকি দেখে পা...
কুমিল্লায় ৭২ ঘণ্টার সাঁড়াশি অভিযান: নিষিদ্ধ সংগঠনের ১০৭ সদস্...
নিজস্ব প্রতিবেদককুমিল্লায় মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাং, ছিনতাইকারী এবং কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নাশকত...