...
শিরোনাম
কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী সাঁড়াশি অভিযান, তিন দফায় আটক ১,২৯৩ ⁜ নাগরিক সেবা দোরগোড়ায় পৌঁছে দিতে ‘আমার কুমিল্লা’ অ্যাপ চালু ⁜ বাঞ্ছারামপুরে দু’গ্রুপের সংঘর্ষে নিহত ১ ,আহত ২০। অস্ত্র, গুলি ও ককটেল উদ্ধার। ⁜ ভিক্টোরিয়া কলেজে প্রবেশপত্র নিতে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ ⁜ বিশ্ব জলাতঙ্ক দিবসে কুমিল্লায় র‍্যালি ও আলোচনা সভা ⁜ পুরনো সেতু ভেঙে ফেলার দুই বছরেও সেতু নির্মাণ কাজ শুরু হয়নি ⁜ প্রধানমন্ত্রী তারেক রহমান ফেনী সফর উপলক্ষে বুড়িচং নিমসারে বিএনপি'র ব্যাপক প্রস্তুতি ⁜ বুড়িচং নিয়ম-নীতির তোয়াক্কা না করে গড়ে উঠছে অনুমোদনহীন ভবন ⁜ কুমিল্লা সদর দক্ষিণে রাতের আঁধারে কৃষিজমির মাটি কাটা, জব্দ এক্সকাভেটর-ড্রামট্রাক ⁜ চাঁদপুরে কিশোর গ্যাং বিরোধী অভিযান আটক ৩৭০ জন ⁜ কুমিল্লায় মহানগর ও দক্ষিণ জেলা শ্রমিক দলের বিক্ষোভ সমাবেশ ⁜ ব্রাহ্মণপাড়ায় মাদক সেবনের অভিযোগে ১০ জন গ্রেপ্তার ⁜ বাইউস্টে নবনিযুক্ত শিক্ষক ও কর্মকর্তাদের জন্য ইনডাকশন সেশন অনুষ্ঠিত ⁜ বিজ্ঞানের উচ্চশিক্ষা ও ক্যারিয়ার নিয়ে বরকোটা স্কুল অ্যান্ড কলেজে দিকনির্দেশনামূলক আলোচনা ⁜ কুমিল্লা মেডিকেল কলেজের নতুন অধ্যক্ষ ডা. এম এম হাছান ⁜ আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস ২০২৬ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত ⁜ বাঞ্ছারামপুরে নিখোঁজের ৬দিন পর তিতাস নদী থেকে উদ্ধার হাত-পা বাঁধা মরদেহ ⁜ ''দেশে তিন কোটি মানুষ খাদ্যজনিত রোগে ভুগছে'' ⁜ অধ্যক্ষকে ফাঁসাতে ভর্তি ফরমে আওয়ামী স্লোগান, কলেজ ইনচার্জকে অব্যাহতি ⁜ কুমিল্লায় ৪১ কার্যদিবসে ২ হাজার ৪৪০ জনকে আইনি পরামর্শ লিগ্যাল এইডের ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 18 Apr 2026, 10:26 AM

...
প্রান্তিক কৃষকের স্বার্থ রক্ষায় ব্যাপক কাজ করছে তারেক রহমান ----এমপি জসিম উদ্দিন জসিম News Image

মো. আনোয়ারুল ইসলাম

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় কৃষকদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করতে কৃষিনির্ভর এলাকায় কৃষিভিত্তিক কলকারখানা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য জসিম উদ্দিন জসিম।
শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে ব্রাহ্মণপাড়া উপজেলা কৃষি সম্প্রসারণ কার্যালয়ের উদ্যোগে আয়োজিত বিনামূল্যে প্রণোদনার বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, দেশের প্রায় ৪০ শতাংশ মানুষ সরাসরি কৃষির সঙ্গে সম্পৃক্ত এবং বাকিরাও কোনো না কোনোভাবে কৃষির ওপর নির্ভরশীল। তাই কৃষক ভালো থাকলে দেশও ভালো থাকবে—এই লক্ষ্য নিয়ে কৃষকদের আত্মনির্ভরশীল করে গড়ে তোলার কাজ চলছে।
জসিম উদ্দিন জসিম বলেন, কৃষিপণ্যের ন্যায্য দাম নিশ্চিত করতে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করা হচ্ছে। কৃষকের স্বার্থ সুরক্ষায় ১০টি সুবিধাসংবলিত কৃষি কার্ড চালুর পরিকল্পনাও রয়েছে।
তিনি আরও বলেন, কৃষি ও কৃষকের সুবিধার্থে সারা দেশে খাল খনন কর্মসূচির আওতায় ২০ হাজার কিলোমিটার খাল খননের প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হচ্ছে। অতীতে খালেদা জিয়া কৃষিঋণ ও খাজনা মওকুফ করেছিলেন এবং জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচির ফলে কৃষিতে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছিল বলেও তিনি উল্লেখ করেন। একই ধারাবাহিকতায় ভবিষ্যতে কৃষিঋণ মওকুফের ঘোষণার কথাও তুলে ধরেন তিনি।
প্রধান অতিথি বলেন, কোনো দলীয় বিবেচনা নয়—প্রকৃত ও প্রান্তিক কৃষকরা যেন বীজ, সারসহ কৃষিখাতে সব ধরনের সুবিধা পায়, সে বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক থাকতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারেক রহমান এবং ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফারুক হোসেন।
সূচনা বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আব্দুল মতিন এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মো. মোখলেছুর রহমান।
এ সময়, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি কাজী শাহ আলম খোকন, সহসভাপতি মহসিন কবির সরকার, সাবেক সাধারণ সম্পাদক সরকার জহিরুল হক মিঠুন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. শাহজাহান সাজু, ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আহাম্মেদ লাভলু, উপজেলা যুবদলের আহবায়ক মোস্তফা জামান, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আকরামুল ইসলাম, সদস্য সচিব তাজুল ইসলাম মিঠু, শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. কবির আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম বাকি, ছাত্রদলের আহবায়ক দিদারুল আলম ভূইয়াসহ উপজেলা বিএনপির নেতাকর্মীসহ বিভিন্ন ইউনিয়নের কৃষক-কৃষাণীরা উপস্থিত ছিলেন।
কৃষি সম্প্রসারণ কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি আউশ মৌসুমে ব্রাহ্মণপাড়া উপজেলার ৭ হাজার ৫০০ কৃষকের মধ্যে প্রণোদনা হিসেবে পাঁচ কেজি করে উফসী জাতের আউশ ধানের বীজ এবং এমওপি ও ডিএপি সার বিতরণ করা হয়েছে।



ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী সাঁড়াশি অভিযান, তিন দফায় আটক ১,২৯৩
কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী সাঁড়াশি অভিযান, তিন দফায় আটক ১,২...

মাহফুজ নান্টু কুমিল্লা। কুমিল্লায় কিশোর গ্যাং ও বখাটেদের বিরুদ্ধে ফের সাঁড়াশি অভিযান চালিয়েছে জ...

নাগরিক সেবা দোরগোড়ায় পৌঁছে দিতে ‘আমার কুমিল্লা’ অ্যাপ চালু
নাগরিক সেবা দোরগোড়ায় পৌঁছে দিতে ‘আমার কুমিল্লা’ অ্যাপ চালু

আয়েশা আক্তারকুমিল্লা নগরবাসীর নাগরিক সেবা আরও সহজ, দ্রুত ও জবাবদিহিমূলক করতে কুমিল্লা সিটি কর্পোরেশন...

বাঞ্ছারামপুরে দু’গ্রুপের সংঘর্ষে নিহত ১ ,আহত ২০। অস্ত্র, গুলি ও ককটেল উদ্ধার।
বাঞ্ছারামপুরে দু’গ্রুপের সংঘর্ষে নিহত ১ ,আহত ২০। অস্ত্র, গুল...

বাঞ্ছারামপুর ( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে আধিপত্য বিস্তার নিয়ে দুই...

ভিক্টোরিয়া কলেজে প্রবেশপত্র নিতে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ
ভিক্টোরিয়া কলেজে প্রবেশপত্র নিতে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ

সজিব মাহমুদঅনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রয়োজন প্রবেশপত্র। তবে সেই প্রবেশপত্র নিত...

বিশ্ব জলাতঙ্ক দিবসে কুমিল্লায় র‍্যালি ও আলোচনা সভা
বিশ্ব জলাতঙ্ক দিবসে কুমিল্লায় র‍্যালি ও আলোচনা সভা

কুমিল্লা প্রতিনিধি:‘Stronger Together’ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব জলাতঙ্ক দিবস ২০২৬ উপলক্ষে কুমিল...

পুরনো সেতু ভেঙে ফেলার দুই বছরেও সেতু নির্মাণ কাজ শুরু হয়নি
পুরনো সেতু ভেঙে ফেলার দুই বছরেও সেতু নির্মাণ কাজ শুরু হয়নি

সাইফুল ইসলাম, নাঙ্গলকোটকুমিল্লার নাঙ্গলকোটের সাতবাড়িয়ায় উপজেলা এল জি ই ডি ও ঠিকাদারদের অবহেলায় ডাকাত...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী সাঁড়াশি অভিযান, তিন দফায় আটক ১,২৯৩
➤ নাগরিক সেবা দোরগোড়ায় পৌঁছে দিতে ‘আমার কুমিল্লা’ অ্যাপ চালু
➤ বাঞ্ছারামপুরে দু’গ্রুপের সংঘর্ষে নিহত ১ ,আহত ২০। অস্ত্র, গুলি ও ককটেল উদ্ধার।
➤ ভিক্টোরিয়া কলেজে প্রবেশপত্র নিতে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ
➤ বিশ্ব জলাতঙ্ক দিবসে কুমিল্লায় র‍্যালি ও আলোচনা সভা
➤ পুরনো সেতু ভেঙে ফেলার দুই বছরেও সেতু নির্মাণ কাজ শুরু হয়নি
➤ প্রধানমন্ত্রী তারেক রহমান ফেনী সফর উপলক্ষে বুড়িচং নিমসারে বিএনপি'র ব্যাপক প্রস্তুতি
➤ বুড়িচং নিয়ম-নীতির তোয়াক্কা না করে গড়ে উঠছে অনুমোদনহীন ভবন
➤ কুমিল্লা সদর দক্ষিণে রাতের আঁধারে কৃষিজমির মাটি কাটা, জব্দ এক্সকাভেটর-ড্রামট্রাক
➤ চাঁদপুরে কিশোর গ্যাং বিরোধী অভিযান আটক ৩৭০ জন
➤ কুমিল্লায় মহানগর ও দক্ষিণ জেলা শ্রমিক দলের বিক্ষোভ সমাবেশ
➤ ব্রাহ্মণপাড়ায় মাদক সেবনের অভিযোগে ১০ জন গ্রেপ্তার
➤ বাইউস্টে নবনিযুক্ত শিক্ষক ও কর্মকর্তাদের জন্য ইনডাকশন সেশন অনুষ্ঠিত
➤ বিজ্ঞানের উচ্চশিক্ষা ও ক্যারিয়ার নিয়ে বরকোটা স্কুল অ্যান্ড কলেজে দিকনির্দেশনামূলক আলোচনা
➤ কুমিল্লা মেডিকেল কলেজের নতুন অধ্যক্ষ ডা. এম এম হাছান
➤ আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস ২০২৬ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত
➤ বাঞ্ছারামপুরে নিখোঁজের ৬দিন পর তিতাস নদী থেকে উদ্ধার হাত-পা বাঁধা মরদেহ
➤ ''দেশে তিন কোটি মানুষ খাদ্যজনিত রোগে ভুগছে''
➤ অধ্যক্ষকে ফাঁসাতে ভর্তি ফরমে আওয়ামী স্লোগান, কলেজ ইনচার্জকে অব্যাহতি
➤ কুমিল্লায় ৪১ কার্যদিবসে ২ হাজার ৪৪০ জনকে আইনি পরামর্শ লিগ্যাল এইডের
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir