প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 18 Apr 2026, 10:26 AM
ব্রাহ্মণপাড়ায় গাড়ি চুরি মামলার মূল আসামিসহ তিনজন গ্রেপ্তার, দুই শিশু উদ্ধার
মো. আনোয়ারুল ইসলাম
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে গাড়ি চুরি মামলার মূল আসামিসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে সাধারণ ডায়েরির (জিডি) ভিত্তিতে দুই শিশু ভিকটিমকে উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দিবাগত মধ্য রাতে এ অভিযান পরিচালনা করা হয়। কুমিল্লার পুলিশ সুপার মো. আনিছুজ্জামান (পিপিএম) ও সহকারী পুলিশ সুপার (দেবিদ্বার সার্কেল) মো. শাহীন-এর নির্দেশনায় ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান চালায়।
পুলিশ জানায়, গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন গাড়ি চুরি মামলার মূল আসামি মো. শুক্কুর মিয়া পারভেজ (২০)। এ ছাড়া গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি মামুন মিয়া (৩৮) এবং ভ্রাম্যমাণ আদালতে দণ্ডপ্রাপ্ত মো. জালাল উদ্দিন (৩৫) রয়েছেন। জালাল উদ্দিনকে ভ্রাম্যমাণ আদালত দুই মাসের কারাদণ্ড দিয়েছেন।
অন্যদিকে পৃথক অভিযানে জিডির ভিত্তিতে জান্নাতুল কিফায়া সানজিদা (১৩) ও নুসরাত জাহান জুঁই (১৫) নামে দুই শিশুকে উদ্ধার করা হয়।
পুলিশ আরও জানায়, নিয়মিত মামলার আসামিকে আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামিকে পরোয়ানামূলে সোপর্দ করা হয়েছে এবং মোবাইল কোর্টে দণ্ডপ্রাপ্ত আসামিকেও আদালতে পাঠানো হয়েছে। উদ্ধার হওয়া দুই শিশুকে তাদের মায়েদের জিম্মায় হস্তান্তর করা হয়েছে।
পুলিশের দাবি, এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় আবারও কিশোর গ্যাংবিরোধী সাঁড়াশি অভিযান
আয়েশা আক্তারকুমিল্লায় আবারও কিশোর গ্যাং ও কিশোর অপরাধবিরোধী সাঁড়াশি অভিযান চালিয়েছে জেলা পুলিশ ও গোয়...
মেঘনা নদীতে ট্রলারডুবিতে নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদ...
হোমনা (কুমিল্লা) প্রতিনিধিকুমিল্লার হোমনায় মেঘনা নদীতে মর্মান্তিক ট্রলারডুবির ঘটনায় নিহত পাঁচজনের পর...
বাঞ্ছারামপুরে নিখোঁজের ৬দিন পর তিতাস নদী থেকে উদ্ধার হাত-পা...
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর প্রতিনিধিব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে নিখোঁজের ৬ দিন পর তিতাস নদী থেকে...
''দেশে তিন কোটি মানুষ খাদ্যজনিত রোগে ভুগছে''
কুমিল্লা প্রতিনিধি কুমিল্লায় আয়োজিত উত্তম কৃষি চর্চা বিষয়ক কৃষক প্রশিক্ষণে বক্তারা বলেন, দেশ...
অধ্যক্ষকে ফাঁসাতে ভর্তি ফরমে আওয়ামী স্লোগান, কলেজ ইনচার্জকে...
ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ার চান্দলা করিম বক্স হাই স্কুল অ্যান্ড কলেজ...
কুমিল্লায় ৪১ কার্যদিবসে ২ হাজার ৪৪০ জনকে আইনি পরামর্শ লিগ্যা...
কুমিল্লা জেলা লিগ্যাল এইড কমিটির কার্যক্রমের আওতায় ৪১ কার্যদিবসে ২ হাজার ৪৪০ জনকে আইনি পরামর্শ দেওয়া...