প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 18 Apr 2026, 10:25 AM
অসহায় পরিবারের গৃহনির্মাণে টিন বিতরন করলেন অধ্যাপক মামুন
শুক্রবার (১৭ এপ্রিল) সকাল ১০টায় ৩ নং দক্ষিণ দুর্গাপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বড় আলমপুর এলাকায় এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। ওয়ার্ড সভাপতি খলিলুর রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরীর নায়েবে আমীর, ইনসাফ হাউজিং এন্ড ডেভেলাপার্স প্রা. লিমিটেডের চেয়ারম্যান এবং উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যাপক এ কে এম এমদাদুল হক মামুন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো সকলের নৈতিক দায়িত্ব। তিনি আরও বলেন, মানুষের পাশে দাড়ানো আমার কাজ মানবিক কার্যক্রমের মাধ্যমে সমাজে সাম্য ও ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব।
ওয়ার্ড সেক্রেটারি মাহাবুব আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বড় আলমপুর ইউনিট সভাপতি ফারুক হোসেন, ইউনিট বায়তুল মাল সম্পাদক ইকবাল হোসেন, জামায়াত কর্মী আব্দুর রহমান, গোলাম মোস্তফাসহ অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে অসহায় পরিবারের মাঝে ঘর নির্মাণের জন্য টিন বিতরণ করা হয়। স্থানীয়রা এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন এমন কাজ যিনি করেন তিনিই মানবতার বন্ধু, এমন মানবিক নেতা আমাদের জনপ্রতিনিধি হলে সমাজ উপকৃত হবে
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় আবারও কিশোর গ্যাংবিরোধী সাঁড়াশি অভিযান
আয়েশা আক্তারকুমিল্লায় আবারও কিশোর গ্যাং ও কিশোর অপরাধবিরোধী সাঁড়াশি অভিযান চালিয়েছে জেলা পুলিশ ও গোয়...
মেঘনা নদীতে ট্রলারডুবিতে নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদ...
হোমনা (কুমিল্লা) প্রতিনিধিকুমিল্লার হোমনায় মেঘনা নদীতে মর্মান্তিক ট্রলারডুবির ঘটনায় নিহত পাঁচজনের পর...
বাঞ্ছারামপুরে নিখোঁজের ৬দিন পর তিতাস নদী থেকে উদ্ধার হাত-পা...
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর প্রতিনিধিব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে নিখোঁজের ৬ দিন পর তিতাস নদী থেকে...
''দেশে তিন কোটি মানুষ খাদ্যজনিত রোগে ভুগছে''
কুমিল্লা প্রতিনিধি কুমিল্লায় আয়োজিত উত্তম কৃষি চর্চা বিষয়ক কৃষক প্রশিক্ষণে বক্তারা বলেন, দেশ...
অধ্যক্ষকে ফাঁসাতে ভর্তি ফরমে আওয়ামী স্লোগান, কলেজ ইনচার্জকে...
ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ার চান্দলা করিম বক্স হাই স্কুল অ্যান্ড কলেজ...
কুমিল্লায় ৪১ কার্যদিবসে ২ হাজার ৪৪০ জনকে আইনি পরামর্শ লিগ্যা...
কুমিল্লা জেলা লিগ্যাল এইড কমিটির কার্যক্রমের আওতায় ৪১ কার্যদিবসে ২ হাজার ৪৪০ জনকে আইনি পরামর্শ দেওয়া...