প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: খেলা | প্রকাশ: 12 Apr 2026, 10:52 PM
এনওসির মেয়াদ বাড়লো রানা ও শরিফুলের
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলা বাংলাদেশের দুই পেসার শরিফুল ইসলাম ও নাহিদ রানার জন্য দেওয়া অনাপত্তিপত্রের (এনওসি) মেয়াদ একদিন বাড়িয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পেশোয়ার জালমি ফ্র্যাঞ্চাইজি ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের অনুরোধে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে পেশোয়ারের পরবর্তী ম্যাচ খেলতে আরও একদিন পাকিস্তানে থাকার অনুমতি পেয়েছেন শরিফুল ও রানা। এর আগে গতকাল রোববার পর্যন্ত বাংলাদেশি সব ক্রিকেটারকে পিএসএল খেলার জন্য অনাপত্তিপত্র দিয়েছিল বিসিবি। তবে আজকের পেশোয়ার জালমির ম্যাচ থাকায় এই দুজনকে আরেকদিন পাওয়ার আশায় বিসিবিকে অনুরোধ করে পিসিবি। তাতে সাড়া দিলো বাংলাদেশ ক্রিকেটের অভিভাবক সংস্থাটি। আগামীকাল মঙ্গলবার দেশে ফিরে জাতীয় দলের ক্যাম্পে যোগ দেবেন রানা ও শরিফুল। এদিকে, ২১ এপ্রিল পর্যন্ত অনাপত্তিপত্র পত্র থাকলেও চোট পেয়ে দেশে ফিরেছেন পারভেজ হোসেন ইমন। কাঁধের লিগামেন্টে চোট পেয়েছেন তিনি। তার পিএসএল দলের ফিজিও বিসিবিতে জানিয়েছেন, মাঠে ফিরতে তিন সপ্তাহের মতো সময় লাগতে পারে এই ব্যাটসম্যানের যা পরীক্ষা করে দেখবেন বিসিবির ফিজিওরা। এরপরই বোঝা যাবে- নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে খেলতে পারবেন কি না। রিশাদ হোসেন এবারের আসরে চার ম্যাচে নিয়েছেন মাত্র ২ উইকেট। আর শরিফুল-নাহিদের সঙ্গে পেশোয়ার জালমিতেই ছিলেন তানজিদ হাসান তামিম। তবে দেশের বাইরের ফ্র্যাঞ্চাইজি লিগে প্রথমবার গিয়ে কোনো ম্যাচের একাদশেই সুযোগ হয়নি তার। কালান্দার্সের হয়ে প্রথম দুই ম্যাচে ইমন ১২ ও ১৪ রানে আউট হলেও তৃতীয় ম্যাচে পাঁচ ছক্কায় ১৯ বলে ৪৫ রানের ইনিংস খেলেছেন। তবে চোট পাওয়ায় আগেভাগেই ফিরতে হলো তাকে। পেশোয়ারের হয়ে প্রথম দুই ম্যাচে উইকেট না পেলেও পরের দুই ম্যাচে দুটি উইকেট নিয়েছেন শরিফুল। নাহিদের শুরুটাও ছিল হতাশাজনক। প্রথম ম্যাচে তিন ওভারে রান দিয়েছিলেন ৩০। পরের দুই ম্যাচে আগুনে বোলিংয়ে শিকার করেছেন পাঁচ উইকেট। আর লাহোর কালান্দার্সের হয়ে ৫ ম্যাচ খেলে নিয়েছেন ৬ উইকেট।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় ডেঙ্গু আক্রান্ত ৩১৩৩, হাসপাতালে ভর্তি ৭৩ জন
কুমিল্লায় ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। জেলার ১৭টি উপজেলার মধ্যে দাউদকান্দিতে ডেঙ্গু রোগী শনাক্তের হ...
দাউদকান্দিতে থানায় ঢুকে ভাংচুর করে ১৭ জনকে ছাড়িয়ে নেয় কিশোর...
অপ্রতিম হত্যাকাণ্ডের পর কুমিল্লায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্যের ভয়াবহ চিত্র সামনে এসেছে। জেলার ১৮ থানায়...
আটক ৬২৪ জন , মুচলেকায় ছাড়া ৪৫১ কিশোর
মাহফুজ নান্টু, কুমিল্লাঅপ্রতিম হত্যাকাণ্ডের পর কুমিল্লায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্যের ভয়াবহ চিত্র সামন...
হোমনায় ট্রলার ডুবিতে একই পরিবারের চারজন নিখোঁজ, নানি-নাতির...
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি: মেঘনা নদীতে ঝড়ের কবলে পড়ে যাত্রীবাহী ট্রলার ডুবে কুমিল্লার হো...
মেলায় নারীকে উত্ত্যক্ত, দুই উপজেলার বাসিন্দাদের সংঘর্ষ; চেয়া...
নিজস্ব প্রতিনিধি, মনোহরগঞ্জকুমিল্লার নাঙ্গলকোট ও মনোহরগঞ্জ উপজেলার দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে দফা...
কুমিল্লায় সমবায়ের মাধ্যমে উদ্যোক্তা সৃষ্টি ও কর্মসংস্থান বাড়...
আয়েশা আক্তারকুমিল্লায় সমবায়ের মাধ্যমে উদ্যোক্তা সৃষ্টি, দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান বাড়ানোর লক্ষ্যে...