প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: খেলা | প্রকাশ: 11 Apr 2026, 11:15 PM
বাংলাদেশ-নিউজিল্যান্ড পিএসএল থেকে ফিরছেন রানা-মোস্তাফিজরা, ওয়ানডে সিরিজের দল ঘোষণা
এফএনএস স্পোর্টস:
নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এতে সর্বশেষ পাকিস্তান সিরিজের দলে কোনো পরিবর্তন আনা হয়নি। ঘরের মাঠে তিন ম্যাচের ওই ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতেছিল বাংলাদেশ।
নিউজিল্যান্ডের বিপক্ষে খেলার জন্য পিএসএলের মাঝপথে ফিরতে হচ্ছে বাংলাদেশের ৫ ক্রিকেটারকে। তাঁরা হলেন-তানজিদ হাসান, মোস্তাফিজুর রহমান, নাহিদ রানা, রিশাদ হোসেন ও শরীফুল ইসলাম। ১২ এপ্রিল পর্যন্ত তাঁদের এনওসি দেওয়া ছিল। এই ৫ ক্রিকেটারের বাইরে পিএসএলে থাকা পারভেজ হোসেন ওয়ানডেতে সুযোগ পাননি। ২৫ এপ্রিল পর্যন্ত এনওসি আছে তাঁর।
হাবিবুল বাশারের নেতৃত্বাধীন চার সদস্যের নির্বাচক প্যানেল এই প্রথম কোনো সিরিজের দল দিল। তবে গাজী আশরাফ হোসেনের নেতৃত্বাধীন আগের প্যানেলের দেওয়া পাকিস্তান সিরিজের দলে কোনো পরিবর্তন আনেননি তাঁরা।
কেন এমন সিদ্ধান্ত, এই ব্যাখ্যায় হাবিবুল বলেন, ‘সর্বশেষ সিরিজে বাংলাদেশ ভালো ক্রিকেট খেলেছে এবং সেখানে কিছু খেলোয়াড় হয়তো সুযোগ পায়নি একাদশে। কিছু খেলোয়াড় (ওই সিরিজেই) নতুন এসেছে।’
পাশাপাশি দলে পরিবর্তন না আনার পেছনে একটা ভাবনার কথাও বলেছেন প্রধান নির্বাচক, ‘আমাদের নীতি হচ্ছে যখন কেউ আসবে, তাঁকে পর্যাপ্ত সুযোগ দিতে হবে। যারা খেলেছে, তারা খারাপ খেলেনি। আমরা ধারাবাহিকতায় বিশ্বাস করতে চাই।’
তিনটি করে ওয়ানডে ও টি-টুয়েন্টি খেলতে নিউজিল্যান্ড দল বাংলাদেশে আসছে ১৩ এপ্রিল। ১৭ এপ্রিল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে হবে সিরিজের প্রথম ওয়ানডে। একই মাঠে ২০ এপ্রিল দ্বিতীয় ওয়ানডে। এরপর চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে তৃতীয় ওয়ানডে ২৩ এপ্রিল। একই মাঠে টি-টুয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচ হবে ২৭ ও ২৯ এপ্রিল, ২ মে ঢাকায় হবে তৃতীয় ও শেষ টি-টুয়েন্টি।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
সাইবার অপরাধ: বাংলাদেশেও ডেরা গাড়ছে আন্তর্জাতিক চক্র?
কম্বোডিয়ার নমপেনের স্ক্যাম সেন্টারে পাচার হওয়া নয় বাংলাদেশি নাগরিককে আটক করে সে দেশের আইনশৃঙ্খলা রক্...
বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান ওয়াল স্ট্রিটের শীর্ষ ব্যবসায়ী নেতা ও বিনিয়োগকারীদের বলেছেন, তার সরকার বাংল...
সোহরাওয়ার্দীতে পাকিস্তানের আত্মসমর্পণের ভাস্কর্যের বদলে বসছে...
চব্বিশের অভ্যুত্থানের পর থেকে সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতা জাদুঘরের অবস্থা বেহাল। আগে দিনভর সেখানে...
কুমিল্লায় কিশোর গ্যাং দমনে মুখে কথা, মাঠে নেই রাজনৈতিক নেতার...
মাহফুজ নান্টুঅপ্রতিম হত্যাকাণ্ডের পর দেশজুড়ে আলোচনায় এসেছে কিশোর গ্যাং। এরই মধ্যে কুমিল্লায় পুলিশের...
বিশ্বঐতিহ্য সুন্দরবন — রূপসী বাংলার রক্ষাকবচ, ইতিহাস, ঐতিহ্য...
মাসুদ রানা, কুমিল্লা। বিশ্বের একক বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবন শুধু বাংলাদেশের প্রাকৃতিক সৌন...
কিশোর গ্যাং: এক ভয়ংকর সামাজিক ব্যাধি, যেন ঘরে ঘরে জন্ম নিচ্ছ...
মোহাম্মদ আলী সুমন। গত এক মাসের খবরগুলো পড়লে বুক কেঁপে ওঠে। ঢাকার মোহাম্মদপুর থেকে কুমিল্লার লাল...