প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: খেলা | প্রকাশ: 11 Apr 2026, 11:13 PM
আরামবাগকে এবার হারাতে ঘাম ছুটল কিংসের
এফএনএস স্পোর্টস:
ফেডারেশন কাপের মতো একপেশে হলো না বাংলাদেশ ফুটবল লিগের ম্যাচ। প্রথমার্ধে ছড়ি ঘোরানো বসুন্ধরা কিংসকে দ্বিতীয়ার্ধে চাপে রাখল আরামবাগ ক্রীড়া সংঘ। তবে, পারল না কিংসের জয় আটকাতে।
নিজেদের মাঠে গতকাল শনিবার আরামবাগকে ২-১ গোলের স্বস্তির জয়ে লিগে টেবিলে শীর্ষস্থান ধরে রেখেছে বসুন্ধরা কিংস। ফেডারেশন কাপে দুই দলের সবশেষ দেখায় ৫-০ ব্যবধানে জিতেছিলেন দোরিয়েলতন-রাকিবরা।
লিগের দ্বাদশ রাউন্ড শেষ হলো। ২৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে কিংস। পুলিশ এফসিকে দিনের অন্য ম্যাচে ২-০ গোলে হারানো ফর্টিস এফসি ২৪ পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় স্থানে। তৃতীয় স্থানে থাকা আবাহনীর পয়েন্ট ২২।
কিংস অ্যারেনায় শুরু থেকে অনুমিতভাবেই আরামবাগের রক্ষণে চাপ দিতে থাকেন দোরিয়েলতন, সানডেরা। সম্মিলিত আক্রমণে ২৪তম মিনিটে এগিয়ে যায় তারা। মাঝমাঠ থেকে আসা বল নিয়ন্ত্রণে নিয়ে ডান দিক দিয়ে আক্রমণে ওঠেন রাকিব হোসেন। বক্সে ঢ়ুকে বাইলাইনের একটু উপর থেকে তিনি কাটব্যাক করেন দোরিয়েলতন গোমেস নাসিমেন্তোর উদ্দেশে, নিখুঁত প্লেসিং শটে জাল খুঁজে নেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।
চলতি লিগ সর্বোচ্চ গোলদাতার তালিকায় আগে থেকেই শীর্ষে ছিলেন দোরিয়েলতন। বর্তমানে তার গোল ১৩টি। ৯ গোল নিয়ে তার পরে আছেন আবাহনীর সুলেমানে দিয়াবাতে।
পাল্টা আক্রমণ থেকে ২৮তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে কিংস। সতীর্থের থ্রু পাস ধরে দোরিয়েলতনের আড়াআড়ি ক্রসে এমানুয়েল সানডের হেড এক ড্রপ খেয়ে জালে জড়ায়। আরামবাগ গোলকিপার আজাদ হোসেন প্রতিরোধ গড়ার তেমন কোনো সুযোগই পাননি।
দ্বিতীয়ার্ধে আরামবাগের খেলায় ধার বাড়ে। ৫৫তম মিনিটে কিজিতো কেওয়ামে সতীর্থের লং পাস বাহু দিয়ে নামিয়ে জাল খুঁজে নিয়েছিলেন, কিন্তু সহকারী রেফারি তোলেন পতাকা। শুরুতে অফসাইডের মনে হলেও পরে তিনি জানান, বল রিসিভের সময় কিজিতোর বাহুর উপরের অংশ নয়, নিচের অংশে লেগেছিল।
রেফারির সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ জানাতে থাকে আরামবাগ। কিজিতোও বারবার দেখাতে থাকেন, বাহুর উপরের অংশ দিয়েই বল রিসিভ করেছিলেন তিনি। শেষ পর্যন্ত রেফারির সিদ্ধান্তই অটুট থাকে।
৬৩তম মিনিটে ম্যাচে ফিরে আরামবাগ। সতীর্থের থ্রু পাস ধরে এমানুয়েল টনির প্রতিরোধ এড়িয়ে ল্যানটেই-মিলসের নেওয়া শটে পরাস্ত হন আনিসুর রহমান জিকো। কিন্তু পরে আর তারা পায়নি সমতাসূচক গোলের দেখা। সপ্তম হারের তেতো স্বাদ পাওয়া আরামবাগ ৯ পয়েন্ট নিয়ে আছে তলানিতে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় ডেঙ্গু আক্রান্ত ৩১৩৩, হাসপাতালে ভর্তি ৭৩ জন
কুমিল্লায় ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। জেলার ১৭টি উপজেলার মধ্যে দাউদকান্দিতে ডেঙ্গু রোগী শনাক্তের হ...
দাউদকান্দিতে থানায় ঢুকে ভাংচুর করে ১৭ জনকে ছাড়িয়ে নেয় কিশোর...
অপ্রতিম হত্যাকাণ্ডের পর কুমিল্লায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্যের ভয়াবহ চিত্র সামনে এসেছে। জেলার ১৮ থানায়...
আটক ৬২৪ জন , মুচলেকায় ছাড়া ৪৫১ কিশোর
মাহফুজ নান্টু, কুমিল্লাঅপ্রতিম হত্যাকাণ্ডের পর কুমিল্লায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্যের ভয়াবহ চিত্র সামন...
হোমনায় ট্রলার ডুবিতে একই পরিবারের চারজন নিখোঁজ, নানি-নাতির...
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি: মেঘনা নদীতে ঝড়ের কবলে পড়ে যাত্রীবাহী ট্রলার ডুবে কুমিল্লার হো...
মেলায় নারীকে উত্ত্যক্ত, দুই উপজেলার বাসিন্দাদের সংঘর্ষ; চেয়া...
নিজস্ব প্রতিনিধি, মনোহরগঞ্জকুমিল্লার নাঙ্গলকোট ও মনোহরগঞ্জ উপজেলার দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে দফা...
কুমিল্লায় সমবায়ের মাধ্যমে উদ্যোক্তা সৃষ্টি ও কর্মসংস্থান বাড়...
আয়েশা আক্তারকুমিল্লায় সমবায়ের মাধ্যমে উদ্যোক্তা সৃষ্টি, দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান বাড়ানোর লক্ষ্যে...