প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বিনোদন | প্রকাশ: 11 Apr 2026, 11:10 PM
যুক্তরাষ্ট্রের সাত শহরে মুক্তি পেল ‘দম’
এফএনএস বিনোদন:
পবিত্র ঈদুল ফিতরে মুক্তির পর থেকেই দর্শক-সমালোচকদের প্রশংসা পেয়েছে ‘দম’। রেদওয়ান রনির নির্মাণ আর আফরান নিশোর অসাধারণ অভিনয়ের প্রশংসা করেছেন দর্শকেরা। এবার যুক্তরাষ্ট্রের সাত শহরে মুক্তি পেল ‘দম’।
কুইন্স (নিউইয়র্ক সিটি), নর্থ হলিউড (লস অ্যাঞ্জেলেস), মনিরো ভ্যালি (গ্রেটার লস অ্যাঞ্জেলেস), চিনো হিলস (সেন্ট্রাল ক্যালিফোর্নিয়া), অ্যারিজোনার টেম্পি ও চ্যান্ডলার, কলোরাডোর থিয়েটারগুলোতে চলছে ‘দম’। দেশের মতো যুক্তরাষ্ট্রের বক্স অফিসে ভালো সাড়া ফেলতে পারে বলে মনে করছেন যুক্তরাষ্ট্রে ঢাকাই সিনেমার অন্যতম পরিবেশক প্রতিষ্ঠান বায়োস্কোপ ফিল্মসের কর্ণধার রাজ হামিদ।
গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে রাজ হামিদ বলেন, ‘আমরা “দম”নিয়ে ক্যাম্পেইন করছি। ইতিমধ্যে খুব ভালো সাড়া আছে। শুরুতে নিউইয়র্ক, লস অ্যাঞ্জেলেসে রিলিজ দেব ভেবেছিলাম। কিন্তু “দম”নিয়ে আগেই সাড়া পাওয়ায় এর সঙ্গে আরও পাঁচ শহর মিলিয়ে মোট সাত শহরে রিলিজ করতে যাচ্ছি।’
রাজ হামিদ বলেন, ‘আমরা প্রমোশন করে দেখেছি, “দম”-এর রেসপন্স খুব ভালো। রিলিজের আগে অ্যাডভান্স টিকিটও ভালো।’
১৭ এপ্রিল কানাডায় মুক্তি পাবে ‘দম’। এর সঙ্গে যুক্তরাষ্ট্রের টেক্সাস, ডালাস, মায়ামি, বোস্টন, সান ফ্রান্সিসকো, ওয়াশিংটন ডিসি, ভার্জিনিয়া, মিশিগান, আটলান্টাজুড়ে চলবে ‘দম’। রাজ হামিদ বলেন, ১৭ তারিখ থেকে আরও বেশি স্টেটে রিলিজ হবে, তখন আরও দর্শক দেখতে পাবেন।এদিকে দেশে চতুর্থ সপ্তাহের মতো সিনেমা হলে চলছে ‘দম’। নির্মাতা রেদওয়ান রনির তৃতীয় চলচ্চিত্র ‘দম’ নির্মিত হয়েছে একটি সত্য ঘটনার অনুপ্রেরণায়। এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেড এবং চরকি প্রযোজিত আফরান নিশো, পূজা চেরী, চঞ্চল চৌধুরী, ডলি জহুর অভিনীত সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন রেদওয়ান রনি, রবিউল আলম রবি, সৈয়দ আহমেদ শাওকী, আল-আমিন হাসান নির্ঝর, মো. সাইফুল্লাহ রিয়াদ।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
তিতাসে বিদ্যালয়ের অনুষ্ঠানে টিকটকার মামুন স্ত্রী মোহনা...
নাজমুল করিম ফারুককুমিল্লার তিতাসে বালুয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষাসামগ্রী প্রদান ও সাং...
ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় থানা পুলিশের পৃথক অভিযানে বিভিন্ন মামলার তিনজন ও এজাহারন...
ব্রাহ্মণপাড়ায় যুবলীগের নেতাকে ছাড়াতে ছাত্রদলের সদস্য সচিব ফয়...
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় গ্রেপ্তার হওয়া এক যুব...
ব্রাহ্মণপাড়া উপজেলা সমিতি ঢাকার উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্...
মোঃ আবদুল আলীম খানব্রাহ্মণপাড়া উপজেলা সমিতি ঢাকার উদ্যোগে এক সোহার্দ্যপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হ...
মনোহরগঞ্জে হুফ্ফাজুল কোরআন প্রতিযোগিতায় ইয়েসকার্ড পেলো ২৮ প্...
আবুল কালাম আজাদ,কুমিল্লার মনোহরগঞ্জে অনুষ্ঠিত হয়েছে হুফ্ফাজুল কুরআন ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজ...
কুমিল্লার জলাবদ্ধতা নিরসনে রেল প্রতিমন্ত্রীর সঙ্গে এমপি জসিম...
মো. আনোয়ারুল ইসলামজাইকার অর্থায়নে কুমিল্লা সিটি কর্পোরেশনের আওতায় চলমান আরবান ডেভেলপমেন্ট অ্যান্ড সি...