প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: রাজনীতি | প্রকাশ: 11 Apr 2026, 12:14 AM
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ মিছিল
সংবাদ বিজ্ঞপ্তি
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরী| শুক্রবার বিকাল ৫টায় কুমিল্লা টাউন হল মাঠ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়|
বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা মহানগরীর আমীর কাজী দ্বীন মোহাম্মদের সভাপতিত্বে এবং মহানগর সেক্রেটারি মু. মাহবুবুর রহমানের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও মহানগর নায়েবে আমীর মোহাম্মদ মোসলেহ উদ্দিন, নায়েবে আমীর অধ্যাপক এ কে এম এমদাদুল হক মামুন, কুমিল্লা মহানগরী ছাত্রশিবির সভাপতি হাসান আহমেদ, কুমিল্লা মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারি কামারুজ্জামান সোহেল, অ্যাডভোকেট নাছির আহমেদ মোল্লা| মহানগরী জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যাপক জাকির হোসেন, মিজানুর রহমান, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কুমিল্লা মহানগরী সভাপতি অধ্যাপক রফিকুল ইসলাম, কুমিল্লা দক্ষিণ জেলা সভাপতি মু.খাইরুল ইসলাম,এবং কাউন্সিলর কাজী গোলাম কিবরিয়া প্রমুখ|
বক্তারা বলেন, গণভোটের রায় উপেক্ষা করে ক্ষমতায় টিকে থাকা জনগণের সঙ্গে স্পষ্ট প্রতারণা| তারা অভিযোগ করেন, একটি ¯^ার্থাšে^ষী মহল পরিকল্পিতভাবে জনগণের মতামতকে অবজ্ঞা করে দেশে অনিশ্চয়তা সৃষ্টি করছে|
সভাপতির বক্তব্যে কাজী দ্বীন মোহাম্মদ বলেন, “গণভোটের রায় বাস্তবায়ন না করে কোনো সরকারই ˆনতিক ˆবধতা দাবি করতে পারে না| জনগণের অধিকার হরণ করে ক্ষমতায় থাকার দিন শেষ হয়ে এসেছে|”
নায়েবে আমীর মোহাম্মদ মোসলেহ উদ্দিন বলেন, “জনগণের ভোট ও মতামতের প্রতি সম্মান প্রদর্শনই গণতন্ত্রের মূলভিত্তি| গণভোটের রায় দ্রুত বাস্তবায়ন না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে|”
অন্যান্য বক্তারা অবিল¤ে^ গণভোটের রায় বাস্তবায়নের দাবি জানান এবং এ দাবিতে দেশব্যাপী আন্দোলন জোরদারের আহ্বান জানান|মিছিলটি রাজগঞ্জ মোড় হয়ে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে এসে সংক্ষিপ্ত সমাবেশ মাধ্যামে শান্তিপূর্ণভাবে কর্মসূচি সমাপ্ত ঘোষণা করা হয়|
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
দিস ইজ নরমাল ইন বাংলাদেশ : সালমান মুক্তাদির
নিজের স্বপ্নের স্টুডিওতে তাণ্ডব ও ব্যাপক ভাঙচুরের শিকার হয়েও দমে যাননি দেশের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েট...
ফিলিস্তিনের পক্ষে কথা বলতে কখনো ভয় পাইনি : ফ্লোরেন্স পিউ
ফিলিস্তিন ইস্যুতে প্রকাশ্যে কথা বলা থেকে তাকে বিরত থাকতে দলের পক্ষ থেকে কখনো পরামর্শ দেওয়া হয়নি বলে...
অশিক্ষিত, চাঁদাবাজ দিয়ে দেশটা ভরে গেছে : সাদিয়া আয়মান
জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন অভি...
১২ ডিসেম্বর শুরু হচ্ছে বিসিবির নতুন টুর্নামেন্ট
আগামী শনিবার থেকে মাঠে গড়াবে লাল বলের ন্যাশনাল ক্রিকেট লিগ (এনসিএল)। এরপর হবে ওয়ানডে এবং সবশেষ টি-টো...
হাসান-খালেদের হাত ধরে প্রথম বিভাগে ফিরল কেন্ট
প্রথমে হাসান মাহমুদ, এরপর তার পথ ধরে কেন্ট কাউন্টি ক্রিকেট ক্লাবে গিয়ে পেস আগুন ঝরিয়েছেন খালেদ আহমেদ...
ইসরায়েল ম্যাচ বয়কট করলো আইরিশ গোলরক্ষক
ফিলিস্তিনে হত্যাযজ্ঞ চালানোর দায়ে অভিযুক্ত ইসরায়েলের বিপক্ষে খেলতে অস্বীকৃতি জানিয়ে আসছিল আয়ারল্যান্...