প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 8 Jul 2025, 9:02 AM
দাউদকান্দিতে নতুন করে ডেঙ্গু আক্রান্ত ৬৩ জন
নিজস্ব প্রতিবেদক,দাউদকান্দি
কুমিল্লার দাউদকান্দি উপজেলায় নতুন করে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা ৬৩ জন।তার মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন ১৩ জন।
আজ সোমবার সকাল ছয়টা থেকে সকাল ১০টা পর্যন্ত চার ঘণ্টায় উপজেলার সরকারি–বেসরকারি হাসপাতালগুলোতে জ্বরে আক্রান্ত হয়ে ৩৪১ জন রক্ত পরীক্ষা করেছেন। এর মধ্যে ৬৩ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছেন। ডেঙ্গু পজিটিভ ১৩ জন রোগীকে ( সবচেয়ে বেশি অসুস্থ) চিকিৎসার জন্য দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আজ সোমবার পর্যন্ত ৩০ জন গুরুতর অসুস্থ রোগীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এর মধ্যে নয়জন মারা গেছে।
১৮ জুন থেকে আজ সোমবার পর্যন্ত উপজেলায় সরকারি-বেসরকারি হাসপাতালগুলোতে নয় হাজার ৪৪১জন নারী, পুরুষ ও শিশুর রক্ত পরীক্ষা করা হয়েছে।তার মধ্যে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন দুই হাজার ৭৭০জন। উপজেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত ১৮ জুন থেকে আজ ৭ জুলাই সকাল ১০টা পর্যন্ত দাউদকান্দি উপজেলায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু হয়েছে।ডেঙ্গুর প্রকোপ শুরু হয়েছিল পৌর এলাকার দোনারচর গ্রাম থেকে। প্রথমে দোনারচর গ্রামের এক বাসিন্দা ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছে। তবে সচেতনতা এখনো বাড়েনি।
দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হাবিবুর রহমান বলেন, আজ সোমবার চার ঘন্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা ৬৩ জন।তার মধ্যে ১৩জন বেশি অসুস্থ রোগী রোগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
ভারতকে উড়িয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা
হকি বিশ্বকাপে ভারতের পদক জয়ের অপেক্ষা আরও দীর্ঘ হলো। আর্জেন্টিনার কাছে ৫-৩ গোলে হেরে কোয়ার্টার ফাইনা...
৪০০ জনের বহর নিয়ে দিল্লি যাচ্ছেন শি জিনপিং
বিশাল বহর নিয়ে আগামী মাসে নয়াদিল্লি যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। একাধিক কূটনৈতিক সূত্র তার স...
প্রতারণা মামলায় বিদিশা সিদ্দিক গ্রেফতার
প্রতারণার মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম...
কুমিল্লা পূর্বাঞ্চলের শীর্ষ মাদক ব্যবসায়ী মাসুম গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক, সদর দক্ষিণকুমিল্লা পূর্বাঞ্চলের শীর্ষ মাদক ব্যবসায়ী মাশিউল আলম মাসুমকে গ্রেফতার কর...
বুড়িচং থানায় মাদক কারবারিদের তথ্য দিতে গোপন বক্স স্থাপন, তথ্...
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচং উপজেলাকে মাদকমুক্ত করতে নতুন উদ্যোগ নিয়েছে বুড়িচং থানা পুলিশ। মাদক ব...
উদ্বোধনের চার বছর পর চিকিৎসাসেবার দ্বার খুলল ব্রাহ্মণপাড়ার ন...
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার দুলালপুর ইউনিয়...