প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 8 Apr 2026, 12:11 AM
হামের প্রাদুর্ভাব রোধে কুমিল্লায় সরকারী হাসপাতালগুলোতে বিশেষ শয্যার ব্যাবস্থা
অশোক বড়ুয়া
মঙ্গলবার ৭ এপ্রিল কুমিল্লায় বিশ্ব ¯^াস্থ্য দিবস উদযাপন করা হয়েছে| এ বছরের প্রতিপাদ্য ছিল— “¯^াস্থ্য সেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ”| এ উপলক্ষে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়| সকালে জেলা ¯^াস্থ্য বিভাগের উদ্যোগে সিভিল সার্জন কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়| র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সিভিল সার্জন কার্যালয়ে এসে শেষ হয়| র্যালিতে নেতৃত্ব দেন সিভিল সার্জন ডা. আলী নূর মোঃ বশীর আহমেদ| এতে চিকিৎসক, নার্স এবং সিভিল সার্জন কার্যালয় ও আধুনিক সদর হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন|
র্যালি শেষে সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রতিপাদ্য বিষয়কে কেন্দ্র করে আলোচনা সভা অনুষ্ঠিত হয়| সভায় সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা. আলী নূর মোঃ বশীর আহমেদ|
আলোচনা সভায় বক্তব্য রাখেন ডেপুটি সিভিল সার্জন ডা. রেজা মোহাম্মদ সারোয়ার আকবর, ডা. জাকারিয়া মাহমুদ, ডা. অমৃত কুমার, ডা. শিমুল বিশ্বাস প্রমুখ| সভায় সভাপতির বক্তব্যে সিভিল সার্জন বলেন, ¯^াস্থ্য সকল সুখের মূল| ¯^াস্থ্যসেবা উন্নয়নে বর্তমান সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে|
দেশব্যাপী হাম রোগের প্রাদুর্ভাব প্রসঙ্গে তিনি বলেন, কুমিল্লায় বর্তমানে হাম রোগের কোনো ঝুঁকি নেই| হাম আক্রান্ত শিশুদের চিকিৎসার জন্য জেলার সব সরকারি হাসপাতালে বিশেষ শয্যার ব্যবস্থা করা হয়েছে| কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল ও আধুনিক সদর হাসপাতালে ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত শিশুদের বিশেষ যত্নে চিকিৎসা দেওয়া হচ্ছে|
গত ২৯ মার্চ থেকে এ পর্যন্ত জেলায় ৩০৫টি নমুনা সংগ্রহ করে পরীক্ষাগারে পাঠানো হয়েছে| এর মধ্যে ২৭ জনের শরীরে হাম রোগ শনাক্ত হয়েছে| ¯^াস্থ্য বিভাগের ইপিআই সূত্রে জানা যায়, বর্তমানে ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত ৫৮ জন বিভিন্ন সরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন| এ পর্যন্ত ভর্তি হওয়া ৩৫৬ জন রোগীর মধ্যে ২৯৮ জন শিশু চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছে| জানা গেছে, দেশের অন্যান্য স্থানের মতো কুমিল্লায় হাম রোগের কোনো ঝুঁকি নেই এবং সব সরকারি হাসপাতাল এ বিষয়ে সতর্ক রয়েছে| আলোচনা সভায় বক্তারা রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতনতা বৃদ্ধি এবং জন¯^াস্থ্যের মান উন্নয়নে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান|
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
সাইবার অপরাধ: বাংলাদেশেও ডেরা গাড়ছে আন্তর্জাতিক চক্র?
কম্বোডিয়ার নমপেনের স্ক্যাম সেন্টারে পাচার হওয়া নয় বাংলাদেশি নাগরিককে আটক করে সে দেশের আইনশৃঙ্খলা রক্...
বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান ওয়াল স্ট্রিটের শীর্ষ ব্যবসায়ী নেতা ও বিনিয়োগকারীদের বলেছেন, তার সরকার বাংল...
সোহরাওয়ার্দীতে পাকিস্তানের আত্মসমর্পণের ভাস্কর্যের বদলে বসছে...
চব্বিশের অভ্যুত্থানের পর থেকে সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতা জাদুঘরের অবস্থা বেহাল। আগে দিনভর সেখানে...
কুমিল্লায় কিশোর গ্যাং দমনে মুখে কথা, মাঠে নেই রাজনৈতিক নেতার...
মাহফুজ নান্টুঅপ্রতিম হত্যাকাণ্ডের পর দেশজুড়ে আলোচনায় এসেছে কিশোর গ্যাং। এরই মধ্যে কুমিল্লায় পুলিশের...
বিশ্বঐতিহ্য সুন্দরবন — রূপসী বাংলার রক্ষাকবচ, ইতিহাস, ঐতিহ্য...
মাসুদ রানা, কুমিল্লা। বিশ্বের একক বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবন শুধু বাংলাদেশের প্রাকৃতিক সৌন...
কিশোর গ্যাং: এক ভয়ংকর সামাজিক ব্যাধি, যেন ঘরে ঘরে জন্ম নিচ্ছ...
মোহাম্মদ আলী সুমন। গত এক মাসের খবরগুলো পড়লে বুক কেঁপে ওঠে। ঢাকার মোহাম্মদপুর থেকে কুমিল্লার লাল...