প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 8 Apr 2026, 12:13 AM
মুরাদনগরে অবৈধ বালু উত্তোলন: ৪ জনের কারাদণ্ড, জব্দ ৪ ড্রেজার
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর
কুমিল্লার মুরাদনগরে কৃষিজমি থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৪ জনকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত| এসময় ৪টি ড্রেজার মেশিন ও প্রায় ৩ হাজার ফুট পাইপ জব্দ করা হয়| মঙ্গলবার (৭ এপ্রিল) উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ.বি.এম. সারোয়ার রাব্বীর নেতৃত্বে মুরাদনগর সদর ইউনিয়ন ও শ্রীকাইল ইউনিয়নের বিভিন্ন এলাকায় দিনব্যাপী এ অভিযান পরিচালিত হয়| অভিযান সূত্রে জানা যায়, সদর ইউনিয়নের ইউসুফনগর এবং শ্রীকাইল ইউনিয়নের রোয়াচালা ও আশপাশের এলাকায় দীর্ঘদিন ধরে কৃষিজমি থেকে ড্রেজারের মাধ্যমে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ ছিল| এর ভিত্তিতে অভিযান চালিয়ে ৪টি ড্রেজার অপসারণ করা হয়|
এ সময় মোবাইল কোর্ট আইন, ২০০৯ এবং বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ (সংশোধিত-২০২৩) অনুযায়ী ৪ জনকে কারাদণ্ড দেওয়া হয়| দণ্ডপ্রাপ্তরা হলেন, মোঃ খায়রুল মিয়া (৩৩), তারা মিয়া (৩৪), আক্কু মিয়া (৩৪) ও কালন মিয়া (৩৫)|
মুরাদনগরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ.বি.এম. সারোয়ার রাব্বী জানান, সরকারি নির্দেশনা উপেক্ষা করে কৃষিজমি থেকে অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে এই অভিযান পরিচালনা করা হয়েছে| পরিবেশ রক্ষা ও কৃষিজমি সংরক্ষণে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে| অভিযানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাছান খাঁন, সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা অংশ নেন|
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
চৌদ্দগ্রামে মহাসড়কের ৩টি গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা
এমরান হোসেন বাপ্পিঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামের ৩টি স্থানে গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা করেছে...
বুড়িচংয়ে অগ্নিকান্ডে ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচং পৌরসভার সদরে মরহুম বাচ্চু ডিলারের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে...
বাইউস্টের উদ্যোগে অগ্নি নিরাপত্তা ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়...
বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ডটেকনোলজি&...
কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৪৪ লাখ টাকার অবৈধ পণ্য উদ...
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৪৪ লাখ ২৬ হাজা...
চোরাই সিএনজিসহ আন্তঃজেলা চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার মুরাদনগরে পুলিশের তল্লাশিচৌকি দেখে পা...
কুমিল্লায় ৭২ ঘণ্টার সাঁড়াশি অভিযান: নিষিদ্ধ সংগঠনের ১০৭ সদস্...
নিজস্ব প্রতিবেদককুমিল্লায় মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাং, ছিনতাইকারী এবং কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নাশকত...