প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 8 Apr 2026, 12:11 AM
এডভোকেট মনির পাটোয়ারীর উপর হামলার প্রতিবাদে মানবাধিকার কমিশনের মানববন্ধন
মহিউদ্দিন আকাশ
কুমিল্লা আইনজীবী সমিতির সাবেক ভারপ্রাপ্ত এজিএস ও বাংলাদেশ মানবাধিকার কমিশনের যুগ্ম সম্পাদক এডভোকেট মনির হোসেন পাটোয়ারীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে বাংলাদেশ মানবাধিকার কমিশন কুমিল্লা মহানগর শাখা|
৭ এপ্রিল মঙ্গলবার দুপুরে কুমিল্লা দায়রা জজ আদালতের সামনে বাংলাদেশ মানবাধিকার কমিশনের কেন্দ্রীয় প্রতিনিধি ও কুমিল্লা মহানগর সভাপতি অধ্যক্ষ এএইচ এম তারিকুল ইসলাম লিটনের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়| মানববন্ধনে এডভোকেট মনির হোসেন পাটোয়ারীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ জানিয়ে অবিল¤ে^ সন্ত্রাসীদের গ্রেফতারের জোর দাবি জানান বক্তারা|
একজন সু-পরিচিত আইনজীবীর উপর সন্ত্রাসী হামলা স্পষ্ট মানবাধিকার লঙ্ঘন| দেশের আইনশৃঙ্খলার অবনতি| অবিল¤ে^ রাষ্ট্রকে মানবাধিকার প্রতিষ্ঠায় দৃশ্যমান ভূমিকা রাখার আহবান জানান বাংলাদেশ মানবাধিকার কমিশন কুমিল্লা মহানগরীর সভাপতি অধ্যক্ষ এএইচ এম তারিকুল ইসলাম লিটন|
এসময় আরো বক্তব্য রাখেন বাংলাদেশ মানবাধিকার কমিশন কুমিল্লা মহানগরীর সিনিয়র সহ-সভাপতি এডভোকেট মোহাম্মদ মমিনুল হক ভুইয়া, আইআর আশিক আহমেদ শাহিন,মোহাম্মদ ফারুক আহমেদ| সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট সাইফুল ইসলাম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মন&জুর মোর্শেদ,সহ-সমাজ কল্যান সম্পাদক নুরুল ইসলাম| ক্রীড়া সম্পাদক জুয়েল রানা| সহ-অনুসন্ধান বিষয়ক সম্পাদক তাছলিমা আক্তার,সহ-শালিসি বিষয়ক সম্পাদক আবু বকর ছিদ্দিক| এছাড়াও বক্তব্য রাখেন কুমিল্লা বারের আইনজীবী এডভোকেট ওবায়দুল্লাহ সরকারসহ আইনজীবী নেতারা
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
চৌদ্দগ্রামে মহাসড়কের ৩টি গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা
এমরান হোসেন বাপ্পিঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামের ৩টি স্থানে গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা করেছে...
বুড়িচংয়ে অগ্নিকান্ডে ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচং পৌরসভার সদরে মরহুম বাচ্চু ডিলারের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে...
বাইউস্টের উদ্যোগে অগ্নি নিরাপত্তা ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়...
বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ডটেকনোলজি&...
কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৪৪ লাখ টাকার অবৈধ পণ্য উদ...
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৪৪ লাখ ২৬ হাজা...
চোরাই সিএনজিসহ আন্তঃজেলা চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার মুরাদনগরে পুলিশের তল্লাশিচৌকি দেখে পা...
কুমিল্লায় ৭২ ঘণ্টার সাঁড়াশি অভিযান: নিষিদ্ধ সংগঠনের ১০৭ সদস্...
নিজস্ব প্রতিবেদককুমিল্লায় মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাং, ছিনতাইকারী এবং কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নাশকত...