...
শিরোনাম
আজ ১০০ শিক্ষককে সম্মাননা দেবেন প্রধানমন্ত্রী ⁜ দুই মাসে সঞ্চয়পত্র বিক্রি বেড়েছে ৫৭ শতাংশ ⁜ বুড়িচংয়ে পূর্ব শত্রুতার জেরে দুইজনকে কুপিয়ে জখম, লুটপাটের অভিযোগ ⁜ রূপালী ব্যাংক কুমিল্লা বিভাগের ব্যবসায়ী পর্যালোচনা সভা অনুষ্ঠিত ⁜ কুমিল্লায় কারিগরি শিক্ষা মেলা ও প্যানেল ডিসকাশন: ইন্ডাস্ট্রি-একাডেমি লিংকেজ জোরদার করার তাগিদ ⁜ ব্রাহ্মণপাড়ায় নতুন প্রাথমিক শিক্ষকদের ফুল দিয়ে বরণ ⁜ ব্রাহ্মণপাড়ায় ১,৫৬৫ ইয়াবা ও ৮ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৩ ⁜ চৌদ্দগ্রামে মাদক কারবারে বাধা দেওয়া বাড়িঘর ও দোকানপাটে হামলা-ভাংচুর ⁜ জুলাই যোদ্ধাদের অসম্পন্ন আবেদন ও ফাইল দ্রুত নিষ্পত্তির দাবি ⁜ চাঁদার টাকা না পেয়ে ফের হত্যাচেষ্টার আশঙ্কা, ‘স্যার’ নামীয় চক্রের বিরুদ্ধে অভিযোগ ⁜ এলপিজি সংকটে কুমিল্লায় ভোগান্তি, বাড়তি দামে বিক্রি ⁜ নগরীতে বসতভিটা দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন ⁜ মুরাদনগরে নির্মাণাধীন ভবনে নিম্নমানের ইট ব্যবহার, তাৎক্ষণিক অপসারণের নির্দেশ প্রকৌশলীর ⁜ কুমিল্লার উজির দিঘী পরিণত হয়েছে স্থানীয় ময়লা-আবর্জনার কুপে:মরছে মাছ ও জলজ প্রাণী ⁜ সদর দক্ষিণ উপজেলায় কোরআনে হাফেজের উপর সন্ত্রাসী হামলার অভিযোগ ⁜ জোড়াতালি দিয়ে চলছে বাঞ্ছারামপুর মাধ্যমিক শিক্ষা অফিস ⁜ কুমিল্লায় নতুন গ্রামীণফোন সেন্টারের যাত্রা শুরু ⁜ বাংলাদেশ হাফেজ কল্যাণ ফাউন্ডেশন বৃত্তি পরীক্ষায় দারুস সালাম মাদানীয়া মাদরাসা দ্বিতীয় ⁜ বুড়িচংয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দুই পরিবারকে টিন ও নগদ অর্থ সহায়তা ⁜ দাউদকান্দিতে পাঁচ আসামি গ্রেপ্তার ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 29 Mar 2026, 10:33 AM

...
মনোহরগঞ্জে বিধবার ঘরে দুর্ধর্ষ চুরি,মামলার দেড় মাসেও স্বর্ণ উদ্ধার না হওয়ায় হতাশা, News Image

নিজস্ব প্রতিবেদক,

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ধোপামুড়ী গ্রামে এক বিধবার ঘরে সংঘটিত দুর্ধর্ষ চুরির ঘটনার দেড় মাস পেরিয়ে গেলেও চুরি হওয়া স্বর্ণালংকার উদ্ধার বা মামলার উল্লেখযোগ্য অগ্রগতি না হওয়ায় হতাশা ও আতঙ্কে দিন কাটাচ্ছেন ভুক্তভোগী কুলসুম আক্তার। এদিকে মামলার পলাতক আসামির পক্ষ থেকে নিয়মিত মোবাইল ফোনে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে, যা তার নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ তৈরি করেছে।

শনিবার (২৮মার্চ)ভুক্তভোগী কুলসুম আক্তার জানান, গত ১ ফেব্রুয়ারি তার বাড়ির প্রধান দরজার কিছু ত্রুটি মেরামতের জন্য একই গ্রামের সিরাজুল ইসলামের ছেলে সাদ্দাম হোসেন এবং কবির হোসেনের ছেলে রাকিব হোসেন তার ঘরে কাজ করতে আসে। কাজ শেষে তাদের পারিশ্রমিক দেওয়ার সময় তিনি আলমারি খুললে রাকিব তার পেছনে দাঁড়িয়ে আলমারির ভেতরে টাকা ও চাবির অবস্থান দেখে ফেলে। বিষয়টি তাৎক্ষণিকভাবে বুঝতে পেরে তিনি তাকে বকাঝকা করেন। এর দুই দিন পর, ৩ ফেব্রুয়ারি দিবাগত রাতে আমার দেবর জসীম উদ্দিন ঘরের আশপাশে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে সাদ্দাম ও রাকিবকে প্রশ্ন করলে তারা দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। একই রাতের গভীরে, আনুমানিক রাত ১টার দিকে, তারা আমার ঘরে প্রবেশ করে আলমারি ভেঙে স্বর্ণালংকার ও নগদ অর্থ চুরি করে নিয়ে যায় বলে অভিযোগ করেন কুলসুম।

চুরি হওয়া লামালের মধ্যে রয়েছে এক জোড়া স্বর্ণের চুড়ি, একটি নেকলেস সেট, পাঁচ জোড়া কানের দুল, গলার রকেটসহ দুটি চেইন, চারটি আংটি—মোট প্রায় ১৩ ভরি স্বর্ণ এবং নগদ সাত হাজার টাকা। ঘটনার সময় ঘরে কুলসুম আক্তার ও তার দশম শ্রেণিতে পড়ুয়া ছোট মেয়ে সামিয়া তাবাসসুম (তুলি) ছাড়া আর কেউ ছিলেন না। তারা চুরি করে ঘর থেকে বের হওয়ার সময় চিনতে পারলেও চোরদের আটক করতে পারেননি।

ঘটনার পরদিন ৪ ফেব্রুয়ারি মনোহরগঞ্জ থানায় অভিযোগ করতে গেলে প্রথমে একটি সাধারণ ডায়েরি (জিডি) নেওয়া হয়। পরে মনোহরগঞ্জ থানা পুলিশ সাদ্দাম হোসেনকে আটক করে এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। অপর অভিযুক্ত মো. রাকিব তখন থেকেই পলাতক রয়েছে।

পরবর্তীতে ৭ ফেব্রুয়ারি সাদ্দাম ও রাকিবের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও একজনকে আসামি করে চুরির মামলা দায়ের করা হয়। গত ২১ ফেব্রুয়ারি আদালতের নির্দেশে সাদ্দামকে দুই দিনের রিমান্ডে নেওয়া হলেও, ভুক্তভোগীর অভিযোগ—রিমান্ডে যথাযথভাবে জিজ্ঞাসাবাদ করা হয়নি। কুলসুম আক্তার বলেন, মামলার ১আসামি গ্রেফতার হলেও অদৃশ্য কারণে মামলার অগ্রগতি ও চুরি হওয়া স্বর্ণলংকার উদ্ধারে  

ুচুরি হওয়া গয়নাগুলো আমার বড় মেয়ে ও তার স্বামীর।মেয়ের স্বামী প্রবাসে থাকে। এত বড় ক্ষতির পরও পুলিশ থেকে কার্যকর কোনো পদক্ষেপ দেখতে পাচ্ছি না। উল্টো পলাতক আসামি রাকিব অজ্ঞাত স্থান থেকে বিভিন্ন নম্বর ব্যবহার করে আমাকে হুমকি দিচ্ছে।” তিনি আরও অভিযোগ করেন, স্থানীয় কিছু প্রভাবশালী মহল বিষয়টি মীমাংসার চেষ্টা করে ধামাচাপা দিতে চেয়েছেন এবং পুলিশকেও প্রভাবিত করার চেষ্টা চলছে। এতে তিনি নিজেকে আরও অসহায় ও নিরাপত্তাহীন মনে করছেন।

এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার, চুরি হওয়া স্বর্ণালংকার উদ্ধার এবং নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন কুলসুম আক্তার।

স্থানীয় এলাকাবাসী ও সচেতন মহলের মতে, এমন ঘটনার পর ওই বিধবার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত অপর আসামিকে পুলিশের গ্রেপ্তার করা জরুরি। পাশাপাশি চুরি হওয়া সোনার গহনাগুলো দ্রুত উদ্ধার করতে পুলিশকে আরও তৎপর হতে হবে। এমন ঘটনার পরও দৃশ্যমান অগ্রগতি নিশ্চিত না হলে ভুক্তভোগীদের আস্থা কমে যায় এবং অপরাধীরা আরও বেপরোয়া হয়ে ওঠে। তাই দ্রুত ব্যবস্থা নেওয়া জরুরি বলে মনে করছেন তারা।

এ বিষয়ে জানতে চাইলে মনোহরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম বলেন-মামলায় উল্লেখিত ১জন আসামিকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। বাকী চোর ও চুরিকৃত মালামাল উদ্ধারে কাজ করছে দায়িত্ব প্রাপ্ত পুলিশ টিম।আশা করছি,অপর আসামি মোঃ রাকিব গ্রেফতার হলেই ঘটনার মূল সমস্যা সমাধান করা সম্ভব।




ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

আজ ১০০ শিক্ষককে সম্মাননা দেবেন প্রধানমন্ত্রী
আজ ১০০ শিক্ষককে সম্মাননা দেবেন প্রধানমন্ত্রী

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আজ প্রথমবারের মতো প্রাথমিক স্তর থেকে উচ্চশিক্ষা পর্যন্ত বিভিন্ন ক্যাটাগরিত...

দুই মাসে সঞ্চয়পত্র বিক্রি বেড়েছে ৫৭ শতাংশ
দুই মাসে সঞ্চয়পত্র বিক্রি বেড়েছে ৫৭ শতাংশ

সঞ্চয়পত্রে বিনিয়োগে আগ্রহ বাড়ছে। চলতি অর্থবছরের জুলাই ও আগস্টে সঞ্চয়পত্র বিক্রি হয়েছে দুই হাজার ৪৬৩...

বুড়িচংয়ে পূর্ব শত্রুতার জেরে দুইজনকে কুপিয়ে জখম, লুটপাটের অভিযোগ
বুড়িচংয়ে পূর্ব শত্রুতার জেরে দুইজনকে কুপিয়ে জখম, লুটপাটের অভ...

নিজস্ব প্রতিনিধি।।কুমিল্লার বুড়িচংয়ে পূর্ব শত্রুতা ও জমিজমা নিয়ে বিরোধের জেরে বসতবাড়িতে ঢুকে দুইজনকে...

রূপালী ব্যাংক কুমিল্লা বিভাগের ব্যবসায়ী পর্যালোচনা সভা অনুষ্ঠিত
রূপালী ব্যাংক কুমিল্লা বিভাগের ব্যবসায়ী পর্যালোচনা সভা অনুষ...

​কুমিল্লা প্রতিনিধি:রূপালী ব্যাংক পিএলসি, কুমিল্লা বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে ৩১ আগস্ট, ২০২৬ তারিখ...

কুমিল্লায় কারিগরি শিক্ষা মেলা ও প্যানেল ডিসকাশন: ইন্ডাস্ট্রি-একাডেমি লিংকেজ জোরদার করার তাগিদ
কুমিল্লায় কারিগরি শিক্ষা মেলা ও প্যানেল ডিসকাশন: ইন্ডাস্ট্রি...

আবুল কালাম আজাদকুমিল্লা টাউনহল মাঠে কুমিল্লা জেলা কারিগরি, ভোকেশনাল শিক্ষা ও ট্রেইনিং ইন্সটিটিউশন ফো...

ব্রাহ্মণপাড়ায় নতুন প্রাথমিক শিক্ষকদের ফুল দিয়ে বরণ
ব্রাহ্মণপাড়ায় নতুন প্রাথমিক শিক্ষকদের ফুল দিয়ে বরণ

মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় নতুন যোগদান করা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ আজ ১০০ শিক্ষককে সম্মাননা দেবেন প্রধানমন্ত্রী
➤ দুই মাসে সঞ্চয়পত্র বিক্রি বেড়েছে ৫৭ শতাংশ
➤ বুড়িচংয়ে পূর্ব শত্রুতার জেরে দুইজনকে কুপিয়ে জখম, লুটপাটের অভিযোগ
➤ রূপালী ব্যাংক কুমিল্লা বিভাগের ব্যবসায়ী পর্যালোচনা সভা অনুষ্ঠিত
➤ কুমিল্লায় কারিগরি শিক্ষা মেলা ও প্যানেল ডিসকাশন: ইন্ডাস্ট্রি-একাডেমি লিংকেজ জোরদার করার তাগিদ
➤ ব্রাহ্মণপাড়ায় নতুন প্রাথমিক শিক্ষকদের ফুল দিয়ে বরণ
➤ ব্রাহ্মণপাড়ায় ১,৫৬৫ ইয়াবা ও ৮ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৩
➤ চৌদ্দগ্রামে মাদক কারবারে বাধা দেওয়া বাড়িঘর ও দোকানপাটে হামলা-ভাংচুর
➤ জুলাই যোদ্ধাদের অসম্পন্ন আবেদন ও ফাইল দ্রুত নিষ্পত্তির দাবি
➤ চাঁদার টাকা না পেয়ে ফের হত্যাচেষ্টার আশঙ্কা, ‘স্যার’ নামীয় চক্রের বিরুদ্ধে অভিযোগ
➤ এলপিজি সংকটে কুমিল্লায় ভোগান্তি, বাড়তি দামে বিক্রি
➤ নগরীতে বসতভিটা দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন
➤ মুরাদনগরে নির্মাণাধীন ভবনে নিম্নমানের ইট ব্যবহার, তাৎক্ষণিক অপসারণের নির্দেশ প্রকৌশলীর
➤ কুমিল্লার উজির দিঘী পরিণত হয়েছে স্থানীয় ময়লা-আবর্জনার কুপে:মরছে মাছ ও জলজ প্রাণী
➤ সদর দক্ষিণ উপজেলায় কোরআনে হাফেজের উপর সন্ত্রাসী হামলার অভিযোগ
➤ জোড়াতালি দিয়ে চলছে বাঞ্ছারামপুর মাধ্যমিক শিক্ষা অফিস
➤ কুমিল্লায় নতুন গ্রামীণফোন সেন্টারের যাত্রা শুরু
➤ বাংলাদেশ হাফেজ কল্যাণ ফাউন্ডেশন বৃত্তি পরীক্ষায় দারুস সালাম মাদানীয়া মাদরাসা দ্বিতীয়
➤ বুড়িচংয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দুই পরিবারকে টিন ও নগদ অর্থ সহায়তা
➤ দাউদকান্দিতে পাঁচ আসামি গ্রেপ্তার
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir