প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 29 Mar 2026, 10:35 AM
কুমিল্লায় মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন- কুসিক প্রশাসক ইউসুফ মোল্লা টিপু
আয়েশা আক্তার
কুমিল্লা নগরীকে পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত করে তুলতে মাঠে নেমেছে সিটি করপোরেশনর নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপু।
শনিবার (২৮ মার্চ) সকালে নগরীর ১০ নম্বর ওয়ার্ড থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয় মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রম। এসময় উদ্বোধন করেন কুসিক প্রশাসক ইউসুফ মোল্লা টিপু।
উদ্বোধন শেষে বিভিন্ন এলাকা ঘুরে কার্যক্রম পরিদর্শন করেন তিনি। এ সময় নগরীর সার্বিক পরিবেশ উন্নয়নে নিয়মিত পরিচ্ছন্নতা ও মশা নিয়ন্ত্রণ কার্যক্রম চালিয়ে যাওয়ার ওপর গুরুত্বারোপ করেন প্রশাসক।
তিনি বলেন, দ্রুত প্রসারমান কুমিল্লা নগরীতে জনসংখ্যার চাপ বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে নানা নাগরিক সমস্যা। অপরিকল্পিত অবকাঠামো, দখল হওয়া ফুটপাত এবং অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনার কারণে সৃষ্টি হচ্ছে যানজট, জলাবদ্ধতা ও পরিবেশ দূষণ। এসব চ্যালেঞ্জ মোকাবেলায় সমন্বিত উদ্যোগ নেওয়া হয়েছে।
ইউসুফ মোল্লা টিপু আরও বলেন, শুধু সিটি করপোরেশনের একার পক্ষে একটি শহরকে পরিচ্ছন্ন রাখা সম্ভব নয়। এজন্য প্রয়োজন নগরবাসীর সচেতনতা ও অংশগ্রহণ। সবাই মিলে কাজ করলে কুমিল্লাকে একটি সবুজ, স্বাস্থ্যকর ও আধুনিক নগরীতে রূপ দেওয়া সম্ভব। এ সময় কুসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
আজ ১০০ শিক্ষককে সম্মাননা দেবেন প্রধানমন্ত্রী
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আজ প্রথমবারের মতো প্রাথমিক স্তর থেকে উচ্চশিক্ষা পর্যন্ত বিভিন্ন ক্যাটাগরিত...
দুই মাসে সঞ্চয়পত্র বিক্রি বেড়েছে ৫৭ শতাংশ
সঞ্চয়পত্রে বিনিয়োগে আগ্রহ বাড়ছে। চলতি অর্থবছরের জুলাই ও আগস্টে সঞ্চয়পত্র বিক্রি হয়েছে দুই হাজার ৪৬৩...
বুড়িচংয়ে পূর্ব শত্রুতার জেরে দুইজনকে কুপিয়ে জখম, লুটপাটের অভ...
নিজস্ব প্রতিনিধি।।কুমিল্লার বুড়িচংয়ে পূর্ব শত্রুতা ও জমিজমা নিয়ে বিরোধের জেরে বসতবাড়িতে ঢুকে দুইজনকে...
রূপালী ব্যাংক কুমিল্লা বিভাগের ব্যবসায়ী পর্যালোচনা সভা অনুষ...
কুমিল্লা প্রতিনিধি:রূপালী ব্যাংক পিএলসি, কুমিল্লা বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে ৩১ আগস্ট, ২০২৬ তারিখ...
কুমিল্লায় কারিগরি শিক্ষা মেলা ও প্যানেল ডিসকাশন: ইন্ডাস্ট্রি...
আবুল কালাম আজাদকুমিল্লা টাউনহল মাঠে কুমিল্লা জেলা কারিগরি, ভোকেশনাল শিক্ষা ও ট্রেইনিং ইন্সটিটিউশন ফো...
ব্রাহ্মণপাড়ায় নতুন প্রাথমিক শিক্ষকদের ফুল দিয়ে বরণ
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় নতুন যোগদান করা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক...