প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 29 Mar 2026, 9:59 AM
ব্রাহ্মণপাড়ায় স্ত্রী ও বাবার অভিযোগে দুই মাদকাসক্ত জেলে
ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মাদকাসক্ত ছেলে ও স্বামীর নির্যাতনে অতিষ্ঠ হয়ে বাবা ও স্ত্রীর করা অভিযোগের ভিত্তিতে দুইজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সাজাপ্রাপ্তরা হলেন মো. সালাউদ্দিন (৪৫) ও মো. রিফাত (২০)।
শনিবার (২৮ মার্চ) দুপুরে থেকে বিকাল পর্যন্ত পৃথক অভিযানে তাঁদের আটক করে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তারেক রহমান। অভিযানে ব্রাহ্মণপাড়া থানা পুলিশের একটি দল সহযোগিতা করেন।
দণ্ডপ্রাপ্ত সালাউদ্দিন উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের জিরুইন গ্রামের আলী আজ্জমের ছেলে এবং রিফাত দুলালপুর ইউনিয়নের দুলালপুর গ্রামের জালাল উদ্দিনের ছেলে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট তারেক রহমান জানান, সালাউদ্দিন ও রিফাত দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। মাদকের টাকা জোগাড় করতে গিয়ে তাঁরা নিয়মিত পরিবারের সদস্যদের ওপর নির্যাতন চালাতেন। সালাউদ্দিন তাঁর স্ত্রী ও সন্তানকে মারধর করতেন এবং রিফাত তাঁর বাবাকে নির্যাতন করতেন।
পরিবারের অভিযোগের পরিপ্রেক্ষিতে শনিবার দুপুরে উপজেলার জিরুইন ও দুলালপুর এলাকায় মাদকবিরোধী অভিযান চালানো হয়। এ সময় তাঁদের মাদক সেবনরত অবস্থায় আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ুএর ৩৬(৫) ধারায় সালাউদ্দিনকে তিন মাস ও রিফাতকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। আদালত সূত্র জানায়, অভিযুক্তরা নিয়মিত মাদক সেবন ও পারিবারিক নির্যাতনের বিষয়টি স্বীকার করেছেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
আজ ১০০ শিক্ষককে সম্মাননা দেবেন প্রধানমন্ত্রী
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আজ প্রথমবারের মতো প্রাথমিক স্তর থেকে উচ্চশিক্ষা পর্যন্ত বিভিন্ন ক্যাটাগরিত...
দুই মাসে সঞ্চয়পত্র বিক্রি বেড়েছে ৫৭ শতাংশ
সঞ্চয়পত্রে বিনিয়োগে আগ্রহ বাড়ছে। চলতি অর্থবছরের জুলাই ও আগস্টে সঞ্চয়পত্র বিক্রি হয়েছে দুই হাজার ৪৬৩...
বুড়িচংয়ে পূর্ব শত্রুতার জেরে দুইজনকে কুপিয়ে জখম, লুটপাটের অভ...
নিজস্ব প্রতিনিধি।।কুমিল্লার বুড়িচংয়ে পূর্ব শত্রুতা ও জমিজমা নিয়ে বিরোধের জেরে বসতবাড়িতে ঢুকে দুইজনকে...
রূপালী ব্যাংক কুমিল্লা বিভাগের ব্যবসায়ী পর্যালোচনা সভা অনুষ...
কুমিল্লা প্রতিনিধি:রূপালী ব্যাংক পিএলসি, কুমিল্লা বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে ৩১ আগস্ট, ২০২৬ তারিখ...
কুমিল্লায় কারিগরি শিক্ষা মেলা ও প্যানেল ডিসকাশন: ইন্ডাস্ট্রি...
আবুল কালাম আজাদকুমিল্লা টাউনহল মাঠে কুমিল্লা জেলা কারিগরি, ভোকেশনাল শিক্ষা ও ট্রেইনিং ইন্সটিটিউশন ফো...
ব্রাহ্মণপাড়ায় নতুন প্রাথমিক শিক্ষকদের ফুল দিয়ে বরণ
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় নতুন যোগদান করা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক...