প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 26 Mar 2026, 10:47 AM
ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা জোরদারে মতবিনিময় সভা- কুসিক প্রশাসক ইউসুফ মোল্লা টিপু
আয়েশা আক্তার
কুমিল্লা নগরীর নাগরিক সেবার মানোন্নয়ন এবং সেবা কার্যক্রমকে আরও গতিশীল ও জনমুখী করতে ওয়ার্ড পর্যায়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও ওয়ার্ড সচিবদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ মার্চ) সকালে কুমিল্লা সিটি করপোরেশনের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু।
সভায় প্রশাসক ইউসুফ মোল্লা টিপু বলেন, নগরবাসীর প্রত্যাশা পূরণে ওয়ার্ড পর্যায়ে সেবার মান উন্নয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, জনগণের দোরগোড়ায় দ্রুত, সহজ ও মানসম্মত সেবা পৌঁছে দিতে হলে সমন্বিত উদ্যোগ নিতে হবে। সেবার ক্ষেত্রে কোনো ধরনের অবহেলা বা বিলম্ব যেন না হয়, সে বিষয়েও তিনি কঠোর নির্দেশনা প্রদান করেন।
তিনি আরও বলেন, ওয়ার্ড পর্যায়ের সমস্যা দ্রুত শনাক্ত করে তা সমাধানে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। জনগণের অভিযোগ গুরুত্ব সহকারে বিবেচনা করে দ্রুত নিষ্পত্তির মাধ্যমে নাগরিক আস্থা অর্জনের ওপরও জোর দেন তিনি। এছাড়া সেবা কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার জন্য আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোরও পরামর্শ দেন।
সভায় উপস্থিত কর্মকর্তারা নিজ নিজ ওয়ার্ডের বিভিন্ন সমস্যা, চ্যালেঞ্জ ও সম্ভাবনার বিষয় তুলে ধরেন এবং সেবার মানোন্নয়নে করণীয় নিয়ে আলোচনা করেন। এতে পারস্পরিক মতবিনিময়ের মাধ্যমে বাস্তবমুখী সিদ্ধান্ত গ্রহণের পথ সুগম হয়।
এ সময় ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুনসহ সিটি করপোরেশনের বিভিন্ন বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভাটি নগরবাসীর জন্য আরও কার্যকর ও সময়োপযোগী সেবা নিশ্চিত করার লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
নতুন পে স্কেলে সরকারি চাকরিজীবীদের বেতন নির্ধারণ কার্যক্রম শ...
নতুন পে স্কেল অনুসারে সরকারি কর্মকর্তা-কর্মচারী নতুন বেতন নির্ধারণের (পে ফিক্সেশন) কার্যক্রম আগামীকা...
কুমিল্লায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযানে আটক ২ হাজার ৩৫ পাঁ...
মাহফুজ নান্টু কুমিল্লা।। কুমিল্লায় কিশোর গ্যাং ও উঠতি বয়সী বখাটেদের বিরুদ্ধে জেলা পুলিশের ধারাব...
১৮ থানায় পুলিশের সাঁড়াশি অভিযান, কুমিল্লায় আটক ৩৬৩
আয়েশা আক্তারকিশোর গ্যাং ও উঠতি বয়সী তরুণদের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে কুমিল্লার ১৮টি থানায় একযোগ...
ফেরীর যাত্রী ছাউনি না-কি ব্যবসার আড়ত? বাঞ্ছারামপুরে যাত্রীদে...
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর ( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর ও নারায়ণগ...
চান্দিনায় আইসক্রিমের প্রলোভনে শিশু নির্যাতন: মামলা দায়েরের...
সোহেল রানা: চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি।কুমিল্লার চান্দিনায় সাড়ে চার বছরের এক শিশুকে নির্যাতনের...
কুমিল্লায় কিশোর গ্যাংয়ের চার শীর্ষ নেতা গ্রেপ্তার
কুমিল্লা প্রতিনিধিকুমিল্লায় কুখ্যাত কিশোর গ্যাং ‘RAW’ ও ‘Crime Setup’-এর চার শীর্ষ নেতাকে গ্রেপ্তার...