প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 26 Mar 2026, 10:45 AM
ব্রাহ্মণপাড়ায় খামারের বর্জ্যে পরিবেশ বিপর্যয়, দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী
মো. আনোয়ারুল ইসলাম
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার দুলালপুর ইউনিয়নের বেজুরা এলাকায় সড়কের পাশে গড়ে ওঠা তিনটি পোল্ট্রি খামারের তীব্র দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। দীর্ঘদিন ধরে চলা এ সমস্যায় ভোগান্তিতে পড়েছেন পথচারী ও যানবাহনের যাত্রীরাও। দ্রুত সমাধানে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন এলাকাবাসী।
সরেজমিনে দেখা গেছে, বেজুরা এলাকায় হাসপাতাল সংলগ্ন ব্রাহ্মণপাড়াুদুলালপুরুগোপালনগর সড়কের পাশে অবস্থিত এসব খামার থেকে ছড়ানো দুর্গন্ধ আশপাশের পরিবেশকে বসবাসের অযোগ্য করে তুলেছে। খামারের বর্জ্যে পাশের খালের পানি কালচে হয়ে গেছে এবং পানির ওপর মৃত মাছ ভাসতে দেখা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, এলাকার বাসিন্দা শরিফুল ইসলাম ওই স্থানে তিনটি পোল্ট্রি খামার পরিচালনা করছেন। অভিযোগ রয়েছে, খামারের বিষ্ঠা নিয়মিত অপসারণ না করে তা নিচের পুকুরে মাছের খাদ্য হিসেবে ব্যবহার করা হচ্ছে। এছাড়া মৃত মুরগি ও অন্যান্য বর্জ্য পাশের খালে ফেলা হচ্ছে, যার ফলে পানি দূষিত হয়ে দুর্গন্ধ ছড়াচ্ছে।
এলাকার বাসিন্দা রমিজ মিয়া বলেন, দীর্ঘদিন ধরে আমরা অসহনীয় দুর্গন্ধের মধ্যে বসবাস করছি। ঘরের দরজা-জানালা বন্ধ রেখেও রেহাই পাচ্ছি না। এতে আমাদের স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হচ্ছে, শিশুরাও অসুস্থ হয়ে পড়ছে।
সড়কে চলাচলকারী কয়েকজন যাত্রী জানান, দুর্গন্ধের কারণে ওই সড়ক দিয়ে চলাচল করা অত্যন্ত কষ্টকর হয়ে উঠেছে। অনেকেই নাক-মুখ ঢেকে চলাচল করতে বাধ্য হচ্ছেন।
অভিযোগের বিষয়ে খামার মালিক শরিফুল ইসলাম বলেন, খামারগুলো যতটা সম্ভব পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার চেষ্টা করছি।
এ বিষয়ে ব্রাহ্মণপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারেক রহমান বলেন, তিনটি পোল্ট্রি খামারের বিরুদ্ধে একাধিক অভিযোগ পাওয়া গেছে। খুব শিগগিরই এসব খামারের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
নতুন পে স্কেলে সরকারি চাকরিজীবীদের বেতন নির্ধারণ কার্যক্রম শ...
নতুন পে স্কেল অনুসারে সরকারি কর্মকর্তা-কর্মচারী নতুন বেতন নির্ধারণের (পে ফিক্সেশন) কার্যক্রম আগামীকা...
কুমিল্লায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযানে আটক ২ হাজার ৩৫ পাঁ...
মাহফুজ নান্টু কুমিল্লা।। কুমিল্লায় কিশোর গ্যাং ও উঠতি বয়সী বখাটেদের বিরুদ্ধে জেলা পুলিশের ধারাব...
১৮ থানায় পুলিশের সাঁড়াশি অভিযান, কুমিল্লায় আটক ৩৬৩
আয়েশা আক্তারকিশোর গ্যাং ও উঠতি বয়সী তরুণদের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে কুমিল্লার ১৮টি থানায় একযোগ...
ফেরীর যাত্রী ছাউনি না-কি ব্যবসার আড়ত? বাঞ্ছারামপুরে যাত্রীদে...
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর ( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর ও নারায়ণগ...
চান্দিনায় আইসক্রিমের প্রলোভনে শিশু নির্যাতন: মামলা দায়েরের...
সোহেল রানা: চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি।কুমিল্লার চান্দিনায় সাড়ে চার বছরের এক শিশুকে নির্যাতনের...
কুমিল্লায় কিশোর গ্যাংয়ের চার শীর্ষ নেতা গ্রেপ্তার
কুমিল্লা প্রতিনিধিকুমিল্লায় কুখ্যাত কিশোর গ্যাং ‘RAW’ ও ‘Crime Setup’-এর চার শীর্ষ নেতাকে গ্রেপ্তার...