প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 26 Mar 2026, 10:51 AM
কৃষিমন্ত্রীর সঙ্গে রাশিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
স্টাফ রিপোর্টার
রাজধানীর সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আজ কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ-এর সঙ্গে ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সান্ডার গ্রিগরিয়েভিচ খোজিন সৌজন্য সাক্ষাৎ করেছেন।
বুধবার (২৫ মার্চ) সকালে সাক্ষাৎকালে দুই দেশের কৃষিখাত, খাদ্য নিরাপত্তা, আমদানি-রপ্তানি বাণিজ্যসহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। শুরুতে মন্ত্রী রাষ্ট্রদূতকে স্বাগত জানান এবং রাষ্ট্রদূত মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় তাকে শুভেচ্ছা জানান।
কৃষিমন্ত্রী বলেন, রাশিয়া বাংলাদেশের দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধু। প্রায় পাঁচ দশকেরও বেশি সময় ধরে দেশটি কৃষি, প্রযুক্তিসহ বিভিন্ন খাতে সহযোগিতা দিয়ে আসছে। তিনি উল্লেখ করেন, বাংলাদেশের নন-ইউরিয়া সারের—বিশেষ করে এমওপি সারের—একটি বড় অংশ রাশিয়া থেকে আমদানি করা হয়। ভবিষ্যতেও এ সরবরাহ স্বাভাবিক রাখতে রাষ্ট্রদূতের সহযোগিতা কামনা করেন তিনি।
এসময় মন্ত্রী বাংলাদেশ থেকে আলু, আম, শসা ও প্রক্রিয়াজাত খাদ্যপণ্য আমদানি বাড়াতে রাশিয়ার প্রতি আহ্বান জানান। রাষ্ট্রদূত আলেক্সান্ডার খোজিন বাংলাদেশের কৃষিখাতে তার দেশের সহযোগিতা অব্যাহত রাখার আগ্রহ প্রকাশ করেন। তিনি জানান, রাশিয়া ইতোমধ্যে বাংলাদেশ থেকে আলুসহ বিভিন্ন কৃষিপণ্য আমদানি করছে এবং সার ও বীজ সরবরাহের পাশাপাশি কৃষি যান্ত্রিকীকরণেও আগ্রহী। এ বিষয়ে রাশিয়ার সঙ্গে যৌথভাবে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন কৃষিমন্ত্রী। সাক্ষাৎকালে কৃষি সচিবসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং রাশিয়ান দূতাবাসের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
নতুন পে স্কেলে সরকারি চাকরিজীবীদের বেতন নির্ধারণ কার্যক্রম শ...
নতুন পে স্কেল অনুসারে সরকারি কর্মকর্তা-কর্মচারী নতুন বেতন নির্ধারণের (পে ফিক্সেশন) কার্যক্রম আগামীকা...
কুমিল্লায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযানে আটক ২ হাজার ৩৫ পাঁ...
মাহফুজ নান্টু কুমিল্লা।। কুমিল্লায় কিশোর গ্যাং ও উঠতি বয়সী বখাটেদের বিরুদ্ধে জেলা পুলিশের ধারাব...
১৮ থানায় পুলিশের সাঁড়াশি অভিযান, কুমিল্লায় আটক ৩৬৩
আয়েশা আক্তারকিশোর গ্যাং ও উঠতি বয়সী তরুণদের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে কুমিল্লার ১৮টি থানায় একযোগ...
ফেরীর যাত্রী ছাউনি না-কি ব্যবসার আড়ত? বাঞ্ছারামপুরে যাত্রীদে...
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর ( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর ও নারায়ণগ...
চান্দিনায় আইসক্রিমের প্রলোভনে শিশু নির্যাতন: মামলা দায়েরের...
সোহেল রানা: চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি।কুমিল্লার চান্দিনায় সাড়ে চার বছরের এক শিশুকে নির্যাতনের...
কুমিল্লায় কিশোর গ্যাংয়ের চার শীর্ষ নেতা গ্রেপ্তার
কুমিল্লা প্রতিনিধিকুমিল্লায় কুখ্যাত কিশোর গ্যাং ‘RAW’ ও ‘Crime Setup’-এর চার শীর্ষ নেতাকে গ্রেপ্তার...