প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 26 Mar 2026, 10:15 AM
কুমিল্লায় মিথ্যা মামলার বিরুদ্ধে সংবাদ সম্মেলন
নিজস্ব প্রতিবেদক
কুমিল্লা আদর্শ সদর উপজেলার পাচথুবী ইউনিয়ন এর বারাইপুরের এক সরকারী কর্মকর্তার বিরুদ্ধে মিথ্যা মামলা ও একপক্ষীয় প্রতিবেদনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে ঐ কর্মকর্তার ভুক্তভোগী পরিবার। গতকাল কুমিল্লার একটি রেস্টুরেন্টে ভুক্তভোগীর স্ত্রী কামরুন নাহার সাংবাদিকদের জানায়,২০২৫ সালে ৯ নভেম্বর তার দেবর আমিনুল ইসলামের স্ত্রী জান্নাতুল মাওয়া আমার স্বামী আবুল খায়েরের বিরুদ্ধে মারামারির মামলা দায়ের করেন। মামলা নং: সিআর ১৮৬৯/২৫। এই মামলাটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন এবং প্রতিহিংসাপরায়ণ।
মামলাটি দায়েরের পর আমরা একাধিকবার পারিবারিকভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা করেছি। কিন্তু প্রতিবারই বাদী পক্ষ থেকে স্পষ্টভাবে ১০ লক্ষ টাকা দাবি করা হয় এবং বলা হয়—এই টাকা না দিলে মামলা প্রত্যাহার করা হবে না। যেহেতু আমার দেবর পুলিশ সদস্য, এই ক্ষমতাকে কাজে লাগিয়ে প্রভাব দেখিয়ে আসছে।
পরবর্তীতে, কোতোয়ালি থানার অধীনে ছত্রখিল ফাঁড়ির ইনচার্জ মনিরুল ইসলাম একটি তদন্ত প্রতিবেদন জমা দেন,যা বাদীর অভিযোগ অনুযায়ী হয়েছে,বাস্তবতার সাথে কোন মিল নেই। এই প্রতিবেদনের মাধ্যমে আমাকে ও আমার স্বামীকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করা হয়েছে এবং মিথ্যা অভিযোগে অভিযুক্ত করা হয়েছে।
আমার স্বামী একজন সেনা সদস্য। তাকে ক্ষতিগ্রস্ত করা এবং আমাদের পরিবারকে অপদস্থ করার লক্ষ্যেই এই মিথ্যা মামলা করা হয়েছে বলে আমরা মনে করি।
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো—বাদী যে অভিযোগ করেছেন, অর্থাৎ তার সন্তান নষ্ট করার কথা বলা হয়েছে, সেটি সম্পূর্ণ মিথ্যা। কারণ, নভেম্বরে বাচ্চা নষ্ট হলে ২০২৬ সালের জানুয়ারীতে কিভাবে বাদীর একটি সুস্থ সন্তান জন্মগ্রহণ করেছে, যা প্রমাণ করে অভিযোগটি সম্পূর্ণ ভিত্তিহীন।
এছাড়াও, মামলার সাক্ষীগণদের ও কিছুই না জানিয়ে স্বাক্ষর নেওয়া হয়েছে।
আমি এই মিথ্যা মামলার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত এবং ন্যায়বিচার দাবি করছি। পাশাপাশি, যারা পরিকল্পিতভাবে আমাদের হয়রানি করছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
মামলার ছয় নাম্বার এবং ৭ নাম্বার সাক্ষী আয়নাল হকের ছেলে রিপন মিয়া ও এসাক মিয়ার ছেলে ইকবাল হোসেন রাফি জানায়, আমরা মামলার বিষয়ে অবগত নই। পুলিশ আমাদেরকে স্বাক্ষর করতে বলেছে আমরা স্বাক্ষর করেছি। এই বিষয়ে কোন দায়ভার আমরা গ্রহণ করিব না।
এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা মনিরুল ইসলাম বলেন,তদন্তে যাহা সত্যতা পেয়েছি ঐভাবেই প্রতিবেদন দাখিল করেছি।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
নতুন পে স্কেলে সরকারি চাকরিজীবীদের বেতন নির্ধারণ কার্যক্রম শ...
নতুন পে স্কেল অনুসারে সরকারি কর্মকর্তা-কর্মচারী নতুন বেতন নির্ধারণের (পে ফিক্সেশন) কার্যক্রম আগামীকা...
কুমিল্লায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযানে আটক ২ হাজার ৩৫ পাঁ...
মাহফুজ নান্টু কুমিল্লা।। কুমিল্লায় কিশোর গ্যাং ও উঠতি বয়সী বখাটেদের বিরুদ্ধে জেলা পুলিশের ধারাব...
১৮ থানায় পুলিশের সাঁড়াশি অভিযান, কুমিল্লায় আটক ৩৬৩
আয়েশা আক্তারকিশোর গ্যাং ও উঠতি বয়সী তরুণদের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে কুমিল্লার ১৮টি থানায় একযোগ...
ফেরীর যাত্রী ছাউনি না-কি ব্যবসার আড়ত? বাঞ্ছারামপুরে যাত্রীদে...
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর ( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর ও নারায়ণগ...
চান্দিনায় আইসক্রিমের প্রলোভনে শিশু নির্যাতন: মামলা দায়েরের...
সোহেল রানা: চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি।কুমিল্লার চান্দিনায় সাড়ে চার বছরের এক শিশুকে নির্যাতনের...
কুমিল্লায় কিশোর গ্যাংয়ের চার শীর্ষ নেতা গ্রেপ্তার
কুমিল্লা প্রতিনিধিকুমিল্লায় কুখ্যাত কিশোর গ্যাং ‘RAW’ ও ‘Crime Setup’-এর চার শীর্ষ নেতাকে গ্রেপ্তার...