প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 26 Mar 2026, 10:16 AM
যাকাত ও সাদাকাহ ফাউন্ডেশনের অনুষ্ঠানে ১০ লাখ টাকার চেক বিতরণ
মোঃ আবদুল আলীম খান
বুড়িচং উপজেলার জগতপুর বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে সোমবার সকালে যাকাত ও সাদাকাহ ফাউন্ডেশন আয়োজিত 'দারিদ্র্য দূরীকরণে যাকাত' শীর্ষক আলোচনা সভা ও স্বাবলম্বীকরণ প্রকল্প বিতরণ অনুষ্ঠানে ১০ লাখ টাকার চেক বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে কোটা সংস্কার আন্দোলনের রূপকার ও সিনিয়র সাংবাদিক মোহাম্মদ আবদুল অদুদ বলেছেন, যাকাতভিত্তিক ও সুদমুক্ত পরিপূর্ণ ইসলামী অর্থব্যবস্থা হলো ধনী-দরিদ্রের বৈষম্যহীন ও ভারসাম্যপূর্ণ ব্যবস্থা, যা প্রতিষ্ঠিত হলে দেশে দাবিদ্র থাকবে না।তিনি বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
ফাউন্ডেশনের সভাপতি ডা. জাবেদ আহমদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বুড়িচং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী মো. কবির হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বুড়িচং উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি ও জগতপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মো. কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক জনাব হুমায়ুন কবির বাবুল, ইসলামী ব্যাংকের জে্যষ্ঠ কর্মকর্তা মো. আবদুল হান্নান ও মাওলানা কাওছার আহমদ, ছাত্র সমন্বয়ক ও স্বপ্নের বুড়িচংয়ের প্রতিষ্ঠাতা ছাব্বির আহমদ, ইঞ্জিনিয়ার দেলোয়ার হোসেন সিমন, বুড়িচং প্রেস ক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম, শিক্ষানুরাগী ইউসুফ মেম্বার, সাংবাদিক আক্কাস আল হৃদয় ও জগতপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর হোসেন প্রমুখ।
পরে দারিদ্র্য দূরীকরণের বিভিন্ন খাতে পরিকল্পিত প্রকল্পের চেক সংশ্লিষ্টদের মধ্যে বিতরণ করা হয়। যাকাত ও ছদাকাত ফাউন্ডেশনের আয়োজনে ফাউন্ডেশনের ৭ম বার্ষিক স্বাবলম্বীকরণ কার্যক্রমের অংশ হিসেবে ুদীর্ঘকালীন ও স্বল্পকালীন প্রকল্প হিসেবে প্রায় ১০ লাখ টাকার চেক বিতরণ করা হয়।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
চৌদ্দগ্রামে মহাসড়কের ৩টি গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা
এমরান হোসেন বাপ্পিঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামের ৩টি স্থানে গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা করেছে...
বুড়িচংয়ে অগ্নিকান্ডে ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচং পৌরসভার সদরে মরহুম বাচ্চু ডিলারের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে...
বাইউস্টের উদ্যোগে অগ্নি নিরাপত্তা ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়...
বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ডটেকনোলজি&...
কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৪৪ লাখ টাকার অবৈধ পণ্য উদ...
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৪৪ লাখ ২৬ হাজা...
চোরাই সিএনজিসহ আন্তঃজেলা চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার মুরাদনগরে পুলিশের তল্লাশিচৌকি দেখে পা...
কুমিল্লায় ৭২ ঘণ্টার সাঁড়াশি অভিযান: নিষিদ্ধ সংগঠনের ১০৭ সদস্...
নিজস্ব প্রতিবেদককুমিল্লায় মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাং, ছিনতাইকারী এবং কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নাশকত...