প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 25 Mar 2026, 11:38 PM
কুমিল্লায় যথাযোগ্য মর্যাদায় গণহত্যা দিবস পালিত
নিজস্ব প্রতিবেদক
২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে কুমিল্লায় যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনীর নৃশংস হত্যাযজ্ঞে শহীদদের স্মরণে দিনব্যাপী নানা আয়োজন করা হয়।
দিবসটি উপলক্ষে বাদ জোহর ও সুবিধাজনক সময়ে জেলার বিভিন্ন মসজিদে বিশেষ মোনাজাত এবং মন্দির, গির্জা ও প্যাগোডায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।
সন্ধ্যা ৭টায় জেলা তথ্য অফিসের ব্যবস্থাপনায় টাউন হল প্রাঙ্গণে গণহত্যার ওপর বস্তুনিষ্ঠ ও দুর্লভ আলোকচিত্র এবং প্রামাণ্যচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়, যা দর্শনার্থীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।
একই সময়ে আদর্শ সদর উপজেলার রসুলপুর বধ্যভূমিতে মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচি পালিত হয়। এছাড়া রাত ১০টা ৩০ মিনিট থেকে ১০টা ৩১ মিনিট পর্যন্ত প্রতীকী ‘ব্ল্যাকআউট’ পালন করা হয়।
এছাড়া ২০ থেকে ২৫ মার্চ পর্যন্ত জেলার স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সুবিধাজনক সময়ে বিশিষ্ট ব্যক্তি ও বীর মুক্তিযোদ্ধাদের অংশগ্রহণে গণহত্যা ও মহান মুক্তিযুদ্ধ নিয়ে আলোচনা সভা ও স্মৃতিচারণ অনুষ্ঠিত হয়। গণহত্যা দিবসের কর্মসূচি সফল করতে জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছিল। পাশাপাশি জেলা বিএনপি, মহানগর বিএনপি এবং বিভিন্ন রাজনৈতিক দল ও তাদের অঙ্গসংগঠনও দিবসটি উপলক্ষে পৃথক কর্মসূচি পালন করে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
নতুন পে স্কেলে সরকারি চাকরিজীবীদের বেতন নির্ধারণ কার্যক্রম শ...
নতুন পে স্কেল অনুসারে সরকারি কর্মকর্তা-কর্মচারী নতুন বেতন নির্ধারণের (পে ফিক্সেশন) কার্যক্রম আগামীকা...
কুমিল্লায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযানে আটক ২ হাজার ৩৫ পাঁ...
মাহফুজ নান্টু কুমিল্লা।। কুমিল্লায় কিশোর গ্যাং ও উঠতি বয়সী বখাটেদের বিরুদ্ধে জেলা পুলিশের ধারাব...
১৮ থানায় পুলিশের সাঁড়াশি অভিযান, কুমিল্লায় আটক ৩৬৩
আয়েশা আক্তারকিশোর গ্যাং ও উঠতি বয়সী তরুণদের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে কুমিল্লার ১৮টি থানায় একযোগ...
ফেরীর যাত্রী ছাউনি না-কি ব্যবসার আড়ত? বাঞ্ছারামপুরে যাত্রীদে...
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর ( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর ও নারায়ণগ...
চান্দিনায় আইসক্রিমের প্রলোভনে শিশু নির্যাতন: মামলা দায়েরের...
সোহেল রানা: চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি।কুমিল্লার চান্দিনায় সাড়ে চার বছরের এক শিশুকে নির্যাতনের...
কুমিল্লায় কিশোর গ্যাংয়ের চার শীর্ষ নেতা গ্রেপ্তার
কুমিল্লা প্রতিনিধিকুমিল্লায় কুখ্যাত কিশোর গ্যাং ‘RAW’ ও ‘Crime Setup’-এর চার শীর্ষ নেতাকে গ্রেপ্তার...