প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বিনোদন | প্রকাশ: 25 Mar 2026, 11:36 PM
হানিয়াকে শাড়ীতে দেখে ভক্তদের হতাশা প্রকাশ
পরনে শাড়ি। তার সঙ্গে বেছে নিয়েছেন স্লিভলেস ব্লাউজ। মেহেদির রঙে রাঙানো হাত; কয়েক গোছা চুড়িও পরেছেন। মাথার চুলগুলো বেণি করে ছেড়ে দেওয়া। চোখে-মুখে বয়ে যাচ্ছে হাসির ঢেউ। ইনস্টাগ্রামে পোস্ট করা কয়েকটি স্থিরচিত্রে এমন লুকে দেখা যায় পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমিরকে। প্রিয় অভিনেত্রীকে এমন লুকে দেখে অনেক ভক্ত তার এই সাদামাটা সৌন্দর্যের প্রশংসা করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেনদের একটি অংশ হানিয়ার পোশাক নিয়ে হতাশা প্রকাশ করেছেন। তাদের মতে-“এই লুকটি ঈদ ফ্যাশনের সঙ্গে মানানসই নয়।” ইনস্টাগ্রাম ছাড়াও বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় হানিয়া আমিরের ছবিগুলো ছড়িয়ে পড়েছে। এসব মাধ্যমে অনেকেই নিজেদের মতামত জানিয়েছেন। কেউ কেউ হানিয়া আমিরের সৌন্দর্যের প্রশংসা করলেও, অন্যরা তার স্টাইলিং নিয়ে সমালোচনা করেছেন, ট্রল করছেন। তাদের ভাষ্য-“এতে ঈদের আবহ পাওয়া যাচ্ছে না।” মাইক্রোব্লগিং সাইট এক্সে (টুইটার) একজন লেখেন, “ঈদে এটা কেমন লুক? এটাকেই কি আমরা ভালো ফ্যাশন সেন্স বলি? তওবা ভাই! হানিয়া আগে কিউট ছিল, কিন্তু এখন সে নিজের সঙ্গে কী করেছে বুঝতে পারছি না, আমার একদমই ভালো লাগছে না।” কিছু মন্তব্যে বলা হয়েছে, “শাড়ি সাধারণত ঈদের সঙ্গে খুব একটা সম্পর্কিত নয়।” কেউ কেউ মনে করেছেন, “এই বিশেষ উপলক্ষে তার সাজটি ভিন্নভাবে করা উচিত ছিল।” আরেকজন লেখেন, “সবসময়ই তাকে সুন্দর দেখায়। কিন্তু ঈদে তার অন্যকিছু পরা উচিত ছিল। অথবা শাড়িটা একটু ভিন্নভাবে পরতে পারত।” ছোট পর্দার পাশাপাশি বড় পর্দায়ও সরব হানিয়া আমির। তাকে সর্বশেষ দেখা গেছে ‘মেরি জিন্দিগি হ্যায় তু’। এতে হানিয়া আমিরের বিপরীতে অভিনয় করেন বিলাল আব্বাস খান। কয়েক দিন আগে শেষ হয়েছে এই টিভি সিরিয়াল।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
চৌদ্দগ্রামে মহাসড়কের ৩টি গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা
এমরান হোসেন বাপ্পিঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামের ৩টি স্থানে গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা করেছে...
বুড়িচংয়ে অগ্নিকান্ডে ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচং পৌরসভার সদরে মরহুম বাচ্চু ডিলারের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে...
বাইউস্টের উদ্যোগে অগ্নি নিরাপত্তা ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়...
বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ডটেকনোলজি&...
কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৪৪ লাখ টাকার অবৈধ পণ্য উদ...
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৪৪ লাখ ২৬ হাজা...
চোরাই সিএনজিসহ আন্তঃজেলা চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার মুরাদনগরে পুলিশের তল্লাশিচৌকি দেখে পা...
কুমিল্লায় ৭২ ঘণ্টার সাঁড়াশি অভিযান: নিষিদ্ধ সংগঠনের ১০৭ সদস্...
নিজস্ব প্রতিবেদককুমিল্লায় মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাং, ছিনতাইকারী এবং কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নাশকত...