প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: আন্তর্জাতিক | প্রকাশ: 25 Mar 2026, 11:35 PM
মধ্যপ্রাচ্য যুদ্ধের পর ভিয়েতনামে ডিজেলের দাম দ্বিগুণের বেশি
এফএনএস বিদেশ
মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর ভিয়েতনামে ডিজেলের দাম বেড়ে দ্বিগুণেরও বেশি হয়েছে। গতকাল বুধবার দেশটির বাণিজ্য মন্ত্রণালয়ের প্রকাশিত তথ্য থেকে এ চিত্র জানা গেছে। হ্যানয় থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানায়। মন্ত্রণালয়ের তথ্যে বলা হয়, ইরানে ২৬ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইল হামলা শুরুর দুই দিন আগের থেকে ডিজেলের দাম প্রায় ১০৫ শতাংশ বেড়েছে। গত মাসে প্রতি লিটার ডিজেলের দাম ছিল ১৯ হাজার ২৭০ ডং। গতকাল বুধবার তা বাড়িয়ে করা হয়েছে ৩৯ হাজার ৬৬০ ডং বা লিটার প্রতি ১ দশমিক ৫০ ডলার। একই সময়ে ৯৫-অকটেন পেট্রলের দামও প্রায় ৬৮ শতাংশ বেড়েছে। এটি ২০ হাজার ১৫০ ডং থেকে বেড়ে দাঁড়িয়েছে ৩৩ হাজার ৮৪০ ডং। সংঘাত শুরুর পর তেলের দামে ঊর্ধ্বগতি জ্বালানির খরচ বাড়িয়ে দিয়েছে। বিশ্বজুড়ে জ্বালানি সংকটের আশঙ্কাও তৈরি হয়েছে। সম্প্রতি কাতার, কুয়েত, আলজেরিয়া ও জাপানসহ কয়েকটি দেশের কাছে জ্বালানি সহায়তা চেয়েছে ভিয়েতনাম। সোমবার রাশিয়ার সঙ্গে দুই দেশে তেল ও গ্যাস উৎপাদন নিয়ে একটি চুক্তিও স্বাক্ষর করেছে দেশটি। গত মঙ্গলবার দেশটির অর্থ মন্ত্রণালয় পেট্রল ও ডিজেলের ওপর পরিবেশ সুরক্ষা কর অর্ধেকে নামিয়ে আনার প্রস্তাব দেয়। হ্যানয়ের বাসিন্দা নুয়েন ভ্যান চি গতকাল বুধবার জানান, গত দুই সপ্তাহ ধরে তিনি তার ট্রাক চালাননি। যতটা সম্ভব সাইকেল ব্যবহার করছেন। ৫৪ বছর বয়সী এই ব্যবসায়ী এএফপিকে বলেন, ‘ডিজেলের এই অবিশ্বাস্য দামে আমি আমার ট্রাক বিক্রিও করতে পারছি না। কারণ, কেউ এটি ব্যবহার করতে চায় না।’
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
ভারতকে উড়িয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা
হকি বিশ্বকাপে ভারতের পদক জয়ের অপেক্ষা আরও দীর্ঘ হলো। আর্জেন্টিনার কাছে ৫-৩ গোলে হেরে কোয়ার্টার ফাইনা...
৪০০ জনের বহর নিয়ে দিল্লি যাচ্ছেন শি জিনপিং
বিশাল বহর নিয়ে আগামী মাসে নয়াদিল্লি যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। একাধিক কূটনৈতিক সূত্র তার স...
প্রতারণা মামলায় বিদিশা সিদ্দিক গ্রেফতার
প্রতারণার মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম...
কুমিল্লা পূর্বাঞ্চলের শীর্ষ মাদক ব্যবসায়ী মাসুম গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক, সদর দক্ষিণকুমিল্লা পূর্বাঞ্চলের শীর্ষ মাদক ব্যবসায়ী মাশিউল আলম মাসুমকে গ্রেফতার কর...
বুড়িচং থানায় মাদক কারবারিদের তথ্য দিতে গোপন বক্স স্থাপন, তথ্...
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচং উপজেলাকে মাদকমুক্ত করতে নতুন উদ্যোগ নিয়েছে বুড়িচং থানা পুলিশ। মাদক ব...
উদ্বোধনের চার বছর পর চিকিৎসাসেবার দ্বার খুলল ব্রাহ্মণপাড়ার ন...
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার দুলালপুর ইউনিয়...