প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 9 Mar 2026, 12:16 AM
ঈদের নতুন পোষাক সেলাই করাতে টেইলার্স গুলোতে ছুটছেন নারীরা
নিজস্ব প্রতিবেদক
আর মাত্র দিন দশেক বাকি থাকতেই ঈদের নতুন পোষাক সেলাই নিশ্চিত করতে লেডিস টেইলার্সগুলোতে শেষ মুহূর্তে ছুটছে নারীরা। ঈদ উৎসব সামনে রেখে কুমিল্লার লেডিস টেইলার্সগুলোতে সালোয়ার-কামিজ, থ্রি-পিস ও বিভিন্ন ডিজাইনের পোশাক সেলাইয়েকার্টিং মাষ্টার ও কারিগররা ব্যস্ত সময় পার করছেন। রোজার শুরু থেকেলেডিস টেইলার্সগুলোতে এবারে কাজের চাপ অন্য সময়ের তুলনায় অনেক বেশি। কার্টিং মাষ্টারের হাত থেকে যেমন কাঁচি সরছে না তেমনি মেশিনে চুম্বকের মতো লেগে রয়েছেন কারিগররা। চাঁদরাতের আগেই নতুন জামা হাতে পেতে নারীরা ভিড় করছেন টেইলার্সে। বিশেষ করে থ্রি-পিস ও সালোয়ার-কামিজের অর্ডার বেশি হচ্ছে লেডিস টেইলার্সগুলোতে।
কুমিল্লা নগরীর মনোহরপুরের সাত্তার খান কমপ্লেক্স, খন্দকার হক টাওয়ার,গণি ভূঁইয়া ম্যানসন, আনন্দ সিটি সেন্টার, প্ল্যানেট এসআর, ঊষা মার্কেটের গলি, রেইসকোর্সের ইস্টার্ণ ইয়াকুব প্লাজা, কান্দিরপাড়ের চৌরঙ্গী শপিং সেন্টার, রামঘাটের কুমিল্লা টাওয়ার, মনোহরপুরের হোসনেআরা ম্যানসন, নূর মার্কেট, সাইবার ট্রেড সেন্টারের লেডিসটেইলার্স দোকানগুলো ঘুরে দেখা গেছে কার্টিং মাষ্টার, সহকারি কার্টিং মাষ্টার ও কারিগরদের এক মূহুর্তের জন্য অবসর নেই। ইলেকট্রনিক সেলাই মেশিন থাকায় কারিগরদের পরিশ্রম অনেকটাই কমেছে।
এসব লেডিস টেইলার্সের দর্জিরা জানান, ঈদকে সামনে রেখে নির্দিষ্ট সময়ের মধ্যে তৈরি নতনুপোশাক সরবরাহ করতে হবে। সেজন্য ২৫ রমজানের পর থেকে আর কোনো অর্ডার নেওয়া নাও হতে পারে। নারী কাস্টমাররা যাতে সময়মতোনতুন পোশাক পান, সেজন্য নির্ঘুম রাত কাটছে কারিগরদের।
নগরীর কাটাবিল এলাকার নারী আইনজীবী অ্যাডভোকেট রোকসানা আলম পরিবারের সদস্যদের নিয়ে এসেছেন মনোহরপুরের উষা মার্কেটের গলিতে একটি লেডিস টেইলার্সে। কথা হয় তাঁর সঙ্গে, তিনি জানান, দশ রোজার পরই থ্রি-পিস সেলাইয়ের জন্য টেইলার্সে আসার চেষ্টা ছিল। কিন্তু দোকানে পছন্দের থ্রি-পিস না পাওয়ার এই মুহূর্তেই আসতে হয়েছে। রমজানেরশেষ দিকে টেইলার্সে কাজের চাপ থাকে বেশি। তারপরও আশা করছি, সেলাই ভালোই হবে।
নগরীর মনোহরপুরের সামিনা টেইলার্সের কাটিং মাস্টার ও সত্ত্বাধিকারি মো. নয়ন জানান, এবারেপোশাকে বৈচিত্র বেশি। ঈদে সবচেয়ে বেশি কাজ হয়। রমজানের শুরু থেকেই কাজের চাপ রয়েছে। নির্ধারিত সময়ে পোশাক তৈরি করতে সকাল থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত কাজ করা লাগছে। ঈদ উপলক্ষে এবার দোকানে বাড়তি কারিগর কাজ করতে হচ্ছে। সময়মতো কাজ শেষ করে কাস্টমারকে দিতে পারলেই আমরা খুশি।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
বিশ্বকাপ উন্মাদনায় কুবিতে আর্জেন্টিনা সমর্থকদের আনন্দ মিছিল
কুবি প্রতিনিধি বিশ্বকাপ ফুটবলের উন্মাদনায় মুখর হয়ে উঠেছে সারা বিশ্ব। প্রতি চার বছর পর বিশ্বকাপ...
কুমিল্লা সদর দক্ষিণে যুবকের লাশ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক, সদর দক্ষিণকুমিল্লা সদর দক্ষিণে সুমন মিয়া (২৫) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুল...
মেঘনায় যাত্রীবাহী বাস খাদে,
মেঘনায় যাত্রীবাহী বাস খাদে, আহত দুই চিকিৎসকসহ আহত ১১ কুমিল্লার মেঘনা উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি য...
শিবির নেতা জিসান সুস্থ প্রমানিত হলে আদালতে নেওয়া হতে পারে
নিজস্ব প্রতিবেদক ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সহকারী আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও কুমিল্লা জেলা...
আওয়ামীলীগ-যুবলীগের পদধারী নেতাদের সাথে কুমিল্লা ১০ নির্বাচনী...
নিজেস্ব প্রতিবেদককুমিল্লা-১০ (নাঙ্গলকোট-লালমাই) আসনের সংসদ সদস্য (এমপি) মোবাশ্বের আলম ভূঁইয়া লালমাই...
চিকিৎসকদের নিয়ে মন্তব্যের প্রতিবাদে মেঘনায় বিক্ষোভ
চিকিৎসকদের নিয়ে মন্তব্যের প্রতিবাদে মেঘনায় বিক্ষোভ ও স্মারকলিপি মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি কুমিল্লার...