প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 9 Mar 2026, 12:15 AM
জাপানে খাদ্য রপ্তানির উদ্যোগ নেওয়া হবে -খাদ্যমন্ত্রী আমিন উর রশিদ
নিজস্ব প্রতিবেদক
খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, বাংলাদেশের খাদ্যপণ্য আন্তর্জাতিক মানে উন্নীত করতে পারলে জাপানের বাজারে খাদ্য রপ্তানির বড় সুযোগ তৈরি হবে। এজন্য সরকার প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবে।
রোববার (৮ মার্চ) বাংলাদেশ সচিবালয়-এ মন্ত্রীর দপ্তরে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা)-র প্রধান প্রতিনিধি ইচিগুছি তমুহিদে-এর নেতৃত্বে একটি প্রতিনিধিদল খাদ্যমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলে এসব কথা বলেন তিনি।
বৈঠকে জাইকার অর্থায়নে পরিচালিত ঋড়ড়ফ ঝধভবঃু ঞবংঃরহম ঈধঢ়ধপরঃু উবাবষড়ঢ়সবহঃ চৎড়লবপঃ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ প্রকল্পের আওতায় ঢাকায় একটি ফুড সেফটি রেফারেন্স ল্যাবরেটরি এবং চট্টগ্রাম ও খুলনায় দুটি আধুনিক খাদ্য পরীক্ষাগার নির্মাণ করা হবে। পাশাপাশি প্রশিক্ষণ ভবন নির্মাণসহ বিভিন্ন সক্ষমতা উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে।
প্রায় দশ বছর মেয়াদি ২ হাজার ৪০৯ কোটি ৭০ লাখ টাকার এ প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে ঢাকা, চট্টগ্রাম ও খুলনা বিভাগের খাদ্য নিরাপত্তা পরীক্ষার সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে বলে বৈঠকে উল্লেখ করা হয়।
বৈঠকে জাইকার পক্ষ থেকে জানানো হয়, জাপান ও আসিয়ান দেশগুলোর মতো বাংলাদেশেও একক ও সুবিন্যস্ত খাদ্য ব্যবসা লাইসেন্স ব্যবস্থা চালু করা যেতে পারে। ইতোমধ্যে ভারত ও পাকিস্তানে ওয়ান-স্টপ সার্ভিসের মাধ্যমে খাদ্য ব্যবসার লাইসেন্স দেওয়া শুরু হয়েছে।
মন্ত্রী বলেন, বিশ্বব্যাপী খাদ্য নিরাপত্তার বিষয়টি এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশ যদি খাদ্য নিরাপত্তাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে পারে, তাহলে বিশ্ববাজারে খাদ্য রপ্তানি সহজ হবে।
তিনি আরও বলেন, “আমাদের দেশের খাদ্যপণ্যের আন্তর্জাতিক বাজারে চাহিদা রয়েছে। এখন প্রয়োজন সঠিক পরিকল্পনা ও কার্যকর উদ্যোগ।
জনগণের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে উৎপাদন থেকে শুরু করে প্রক্রিয়াকরণ, মজুদ, সরবরাহ, বিপণন ও বিক্রয়ের প্রতিটি ধাপে নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন মন্ত্রী।
এসময় প্রকল্পে অর্থায়নের জন্য জাইকাকে ধন্যবাদ জানান তিনি এবং বলেন, এ প্রকল্প সফলভাবে বাস্তবায়িত হলে দেশের খাদ্য ব্যবস্থাপনায় শৃঙ্খলা প্রতিষ্ঠা সম্ভব হবে।
বৈঠকে খাদ্য সচিব মোঃ ফিরোজ সরকারসহ খাদ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা এবং জাইকার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
বিশ্বকাপ উন্মাদনায় কুবিতে আর্জেন্টিনা সমর্থকদের আনন্দ মিছিল
কুবি প্রতিনিধি বিশ্বকাপ ফুটবলের উন্মাদনায় মুখর হয়ে উঠেছে সারা বিশ্ব। প্রতি চার বছর পর বিশ্বকাপ...
কুমিল্লা সদর দক্ষিণে যুবকের লাশ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক, সদর দক্ষিণকুমিল্লা সদর দক্ষিণে সুমন মিয়া (২৫) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুল...
মেঘনায় যাত্রীবাহী বাস খাদে,
মেঘনায় যাত্রীবাহী বাস খাদে, আহত দুই চিকিৎসকসহ আহত ১১ কুমিল্লার মেঘনা উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি য...
শিবির নেতা জিসান সুস্থ প্রমানিত হলে আদালতে নেওয়া হতে পারে
নিজস্ব প্রতিবেদক ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সহকারী আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও কুমিল্লা জেলা...
আওয়ামীলীগ-যুবলীগের পদধারী নেতাদের সাথে কুমিল্লা ১০ নির্বাচনী...
নিজেস্ব প্রতিবেদককুমিল্লা-১০ (নাঙ্গলকোট-লালমাই) আসনের সংসদ সদস্য (এমপি) মোবাশ্বের আলম ভূঁইয়া লালমাই...
চিকিৎসকদের নিয়ে মন্তব্যের প্রতিবাদে মেঘনায় বিক্ষোভ
চিকিৎসকদের নিয়ে মন্তব্যের প্রতিবাদে মেঘনায় বিক্ষোভ ও স্মারকলিপি মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি কুমিল্লার...