প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 9 Mar 2026, 12:16 AM
কুমিল্লায় আড়ং আউটলেটে হাতাহাতি সাংবাদিকদের তথ্য সংগ্রহে বাধা
নিজস্ব প্রতিবেদক
কুমিল্লা নগরীর রানীর বাজার রোড সংলগ্ন অধৎড়হম আউটলেটে শপিং ব্যাগ নেওয়াকে কেন্দ্র করে ক্রেতা ও ক্যাশ কাউন্টারের কর্মীদের মধ্যে বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে শোরুম এলাকায় কিছু সময়ের জন্য উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, গত ৬ মার্চ রাতে ক্যাশ কাউন্টারে টাকা দিয়ে ব্যাগ ক্রয় নিয়ে ক্রেতাদের সঙ্গে কর্মীদের মতবিরোধ দেখা দেয়। এক পর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং হাতাহাতির ঘটনা ঘটে বলে জানা যায়। পরে বিষয়টি নিয়ে শোরুমে উপস্থিত অন্য ক্রেতাদের মধ্যেও অসন্তোষ ছড়িয়ে পড়ে।
পরদিন বিষয়টি যাচাই করতে গণমাধ্যমকর্মীরা ঘটনাস্থলে গিয়ে ম্যানেজারের বক্তব্য নিতে চাইলে তিনি সংবাদ সংগ্রহে বাধা দেন বলে অভিযোগ ওঠে। সাংবাদিকরা ভিডিও ধারণ করতে গেলে বাধা দেওয়া হয় এবং আউটলেটের ভেতরে ছবি ও ভিডিও ধারণ করতে দেওয়া হয়নি বলে জানানো হয়। সাংবাদিকদের পরিচয় দেওয়া সত্ত্বেও ম্যানেজার তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য দিতে রাজি হননি বলেও উপস্থিতরা জানান।
এ বিষয়ে শোরুমের এক নারী ম্যানেজার বলেন, আড়ং কুমিল্লা শাখায় শতাধিক কর্মী কাজ করেন। ক্যাশ কাউন্টারে ব্যাগ বা অন্যান্য বিষয় নিয়ে মাঝেমধ্যে ক্রেতাদের সঙ্গে ভুল বোঝাবুঝি তৈরি হয়। কিছু ক্ষেত্রে বিষয়টি সমাধান করা সম্ভব হলেও, কখনও কখনও পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
ঘটনাটি নিয়ে ক্রেতাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকে জানান, পরিবার নিয়ে কেনাকাটা করতে এসে এমন পরিস্থিতির মুখোমুখি হওয়া অপ্রত্যাশিত। পণ্যের মান ও সেবার বিষয়ে সন্তুষ্ট থাকলেও আচরণগত বিষয় এবং ব্যাগ সংক্রান্ত জটিলতা ভোক্তাদের জন্য বিব্রতকর বলে তারা মন্তব্য করেন।
একজন ক্রেতা মোহাম্মদ ফয়জুল কবির বলেন, পরিবার নিয়ে কেনাকাটায় এসে এ ধরনের অভিজ্ঞতা দুঃখজনক। বিষয়টি কর্তৃপক্ষের আরও গুরুত্ব দিয়ে দেখা প্রয়োজন। এ ঘটনায় স্থানীয়ভাবে আলোচনা ও সমালোচনা চলছে। ভোক্তা ও সচেতন মহল সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে বিষয়টির সমাধান কামনা করেছেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
ইংল্যান্ড ছেড়ে স্পেনে যাচ্ছেন রোমেরো
বেশ কিছুদিন ধরেই আর্জেন্টিনার বিশ^কাপজয়ী ডিফেন্ডার ক্রিশ্চিয়ান রোমেরোর দল পরিবর্তন নিয়ে গুঞ্জন চলছিল...
যে কারণে আশিয়ান কাপ থেকে সরে দাঁড়াল ভারত
ইতিহাসে প্রথমবারের মতো ভারতের মাটিতে খেলতে আসছে পাঁচবারের বিশ^চ্যাম্পিয়ন ব্রাজিল| আগামী অক্টোবরে ¯^া...
বাংলাদেশ সফর নিয়ে যা বললো ভারত
চলতি মাসের শেষ সপ্তাহে বাংলাদেশ সফরে আসার কথা ভারতের| তবে নানা কারণে এখনো দুই বোর্ডের পক্ষ থেকে চূড়া...
অস্ট্রেলিয়ায় ইতিহাস গড়লেন তামিম
অস্ট্রেলিয়ার বিপক্ষে ডারউইন টেস্টে দুর্দান্ত সেঞ্চুরি করেছেন তানজিদ হাসান তামিম| মিচেল স্টার্ক, প্যা...
ডারউইনে চালকের আসনে টাইগাররা
ডারউইনে ¯^প্নের মতো শুরুর পর টেস্টের দ্বিতীয় দিন শেষেও চালকের আসনে বাংলাদেশ| হাসান-তাসকিনদের আগুনে ব...
জাপানের ইতিহাসে সর্বোচ্চ ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু
এফএনএস বিদেশ: জাপানের পূর্বাঞ্চলে ‘নজিরবিহীন’ ভারী বৃষ্টিতে অন্তত পাঁচজনের প্রাণহানি ঘটেছে| এতে নারি...