প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 9 Mar 2026, 12:14 AM
লালমাইয়ে ইউপি সদস্যের মায়ের আত্মার শান্তি কামনায় দোয়া ও ইফতার
কাজী ইয়াকুব আলী নিমেল
কুমিল্লার লালমাই উপজেলার পেরুল দক্ষিণ ইউনিয়নের কনকশ্রী দক্ষিণ পাড়া নিবাসী ইউপি সদস্য সায়েদুল হক তিতু’র পরম শ্রদ্ধেয় মাতা সায়রা খাতুনের আত্মার মাগফিরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (৮ মার্চ) মরহুমার নিজ বাসভবন প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং এলাকার সর্বস্তরের মুসল্লিরা অংশগ্রহণ করেন।
ইফতারের পূর্বে মরহুমার রুহের মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মুফতী হাবিবুর রহমান। মোনাজাতে উপস্থিত সকলে সায়েদুল হক তিতু'র মায়ের আত্মার মাগফিরাত ও জান্নাতুল ফেরদাউস নসিবের জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন।
এ সময় ইউপি সদস্য সায়েদুল হক তিতু বলেন, "আমার মা ছিলেন আমাদের পরিবারের ছায়া। তাঁর মৃত্যুর পর থেকে আমরা অভিভাবকহীন বোধ করছি। আজকে উনার আত্মার শান্তির জন্য এই ক্ষুদ্র আয়োজন। আপনারা যারা কষ্ট করে এসেছেন এবং আমার মায়ের জন্য দোয়া করেছেন, তাদের সকলের কাছে আমি কৃতজ্ঞ। আমার স্ত্রী ও মৃত্যুবরণ করেছেন। সকলে আমার পরিবারের সদস্যদের জন্য এবং আমার জন্য দোয়া করবেন। আমি যেনো আমৃত্যু মানুষের সেবা করতে পারি।"
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন সায়েদুল হক তিতুর মাতা। তাঁর মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছিল। আজকের এই ইফতার মাহফিলে এলাকার সহস্রাধিক নারী পুরুষ অংশ নিয়ে মরহুমার জন্য দোয়া করেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
ইংল্যান্ড ছেড়ে স্পেনে যাচ্ছেন রোমেরো
বেশ কিছুদিন ধরেই আর্জেন্টিনার বিশ^কাপজয়ী ডিফেন্ডার ক্রিশ্চিয়ান রোমেরোর দল পরিবর্তন নিয়ে গুঞ্জন চলছিল...
যে কারণে আশিয়ান কাপ থেকে সরে দাঁড়াল ভারত
ইতিহাসে প্রথমবারের মতো ভারতের মাটিতে খেলতে আসছে পাঁচবারের বিশ^চ্যাম্পিয়ন ব্রাজিল| আগামী অক্টোবরে ¯^া...
বাংলাদেশ সফর নিয়ে যা বললো ভারত
চলতি মাসের শেষ সপ্তাহে বাংলাদেশ সফরে আসার কথা ভারতের| তবে নানা কারণে এখনো দুই বোর্ডের পক্ষ থেকে চূড়া...
অস্ট্রেলিয়ায় ইতিহাস গড়লেন তামিম
অস্ট্রেলিয়ার বিপক্ষে ডারউইন টেস্টে দুর্দান্ত সেঞ্চুরি করেছেন তানজিদ হাসান তামিম| মিচেল স্টার্ক, প্যা...
ডারউইনে চালকের আসনে টাইগাররা
ডারউইনে ¯^প্নের মতো শুরুর পর টেস্টের দ্বিতীয় দিন শেষেও চালকের আসনে বাংলাদেশ| হাসান-তাসকিনদের আগুনে ব...
জাপানের ইতিহাসে সর্বোচ্চ ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু
এফএনএস বিদেশ: জাপানের পূর্বাঞ্চলে ‘নজিরবিহীন’ ভারী বৃষ্টিতে অন্তত পাঁচজনের প্রাণহানি ঘটেছে| এতে নারি...