প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 28 Feb 2026, 12:18 AM
ঝাউতলা ফ্ল্যাট ওনার্স এসোসিয়েশন’র ইফতার মাহফিল সম্পন্ন
আয়েশা আক্তার
ঝাউতলা ফ্ল্যাট ওনার্স এসোসিয়েশন’র উদ্যোগে গতকাল শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কুমিল্লার ঝাউতলা এলাকার ইকবাল টাওয়ারে অনুষ্ঠিত হয়েছে এক আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ ইফতার মাহফিল।
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন এসোসিয়েশনের উপদেষ্টা মো. ফয়েজ উল্লাহ জালু, মো. মশিউর রহমান চৌধুরী লাভলু, ডাক্তার এম.এম. হাসান, মো. শাহ আলম ও বীর মুক্তিযোদ্ধা নূরে আলম ভূইয়া। এছাড়া সংগঠনের সভাপতি ডা. মো. গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক আলহাজ্ব রোটা. আবদুর রহমান, কোষাধ্যক্ষ প্রফেসর মো : ফরিদ উদ্দিন আহমেদ, সাংগঠনিক সম্পাদক প্রফেসর দীন মোহাম্মদসহ কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্য ও সাধারণ সদস্যরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
পবিত্র মাহে রমজান উপলক্ষে আয়োজিত এ ইফতার মাহফিলে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদারের আহ্বান জানানো হয়। অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
চৌদ্দগ্রামে মহাসড়কের ৩টি গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা
এমরান হোসেন বাপ্পিঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামের ৩টি স্থানে গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা করেছে...
বুড়িচংয়ে অগ্নিকান্ডে ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচং পৌরসভার সদরে মরহুম বাচ্চু ডিলারের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে...
বাইউস্টের উদ্যোগে অগ্নি নিরাপত্তা ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়...
বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ডটেকনোলজি&...
কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৪৪ লাখ টাকার অবৈধ পণ্য উদ...
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৪৪ লাখ ২৬ হাজা...
চোরাই সিএনজিসহ আন্তঃজেলা চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার মুরাদনগরে পুলিশের তল্লাশিচৌকি দেখে পা...
কুমিল্লায় ৭২ ঘণ্টার সাঁড়াশি অভিযান: নিষিদ্ধ সংগঠনের ১০৭ সদস্...
নিজস্ব প্রতিবেদককুমিল্লায় মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাং, ছিনতাইকারী এবং কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নাশকত...