প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 28 Feb 2026, 12:19 AM
কুমিল্লাস্থ কচুয়া সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
পবিত্র মাহে রমজান উপলক্ষে কুমিল্লা নগরীতে কুমিল্লাস্থ কচুয়া সমিতির উদ্যোগে এক ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি ৯ই রমজান) নগরীর হিলটন টাওয়ারে অবস্থিত ক্যাপসিকাম পার্টি সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানে সৌহার্দ্য, ভ্রাতৃত্ব ও সম্প্রীতির এক অনন্য পরিবেশের সৃষ্টি হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে কার্যক্রম সূচনা করা হয়। পরে দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কামাল হোসেন- সিনিয়র সিভিল জজ, জজকোর্ট, কুমিল্লা। তিনি তাঁর বক্তব্যে রমজানের তাৎপর্য তুলে ধরে বলেন, এ মাস আত্মশুদ্ধি, সংযম ও মানবিক মূল্যবোধ চর্চার মাস। সমাজে ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি কুমিল্লাস্থ কচুয়া সমিতির এমন উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও সামাজিক, মানবিক কার্যক্রমে সংগঠনটির সক্রিয় ভূমিকা প্রত্যাশা করেন।
উল্লেখ্য, নির্ধারিত প্রধান আলোচক ডা. কাজী ফাহিম মাহমুদ অনুষ্ঠানে উপস্থিত থাকলেও বক্তব্য প্রদান করেননি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লাস্থ কচুয়া সমিতির সভাপতি ডা. এম.এ. মালেক। সার্বিক পরিচালনায় ছিলেন কুমিল্লাস্থ কচুয়া সমিতির সাধারণ সম্পাদক মোঃ আবুল হাসানাত আজাদ।
কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপদেষ্টা মোঃ ইদ্রিছ মিয়া,সহসভাপতিমোঃ সফিকুর রহমান সরকার, খোরশেদ আলম, মনির হোসেন, আলী আর্শাদ, মোঃ আরিফ হোসেন, হাফেজ হুমায়ুন সহ সমিতির সকল নেতৃবৃন্দ।
উপদেষ্টামণ্ডলীর পক্ষ থেকে বক্তব্য রাখেন এ এম মনসুর আহমেদ, ইসহাক মিয়া ও অ্যাডভোকেট আনোয়ার। তাঁরা বলেন, কচুয়া সমিতি কেবল একটি সংগঠন নয়, এটি প্রবাসে অবস্থানরত কচুয়া এলাকার মানুষের মিলনমঞ্চ। ঐক্য, আন্তরিকতা ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সমিতিকে আরও এগিয়ে নেওয়ার আহ্বান জানান তারা।
বক্তারা আরও বলেন, কমিটির সকল সদস্য আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করলে সমিতি আগামী দিনে আরও শক্তিশালী ও গতিশীল হবে। সবাই ঐক্যবদ্ধ থাকলে সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সংগঠনটি নতুন দৃষ্টান্ত স্থাপন করতে পারবে।এ আয়োজনকে সফল করতে সমিতির সকল সদস্য নিরলসভাবে কাজ করেছেন। উপস্থিত অতিথি ও সাংবাদিকরা সুন্দর ও সুশৃঙ্খল ব্যবস্থাপনার জন্য আয়োজকদের প্রশংসা করেন।
ইফতারের পূর্ব মুহূর্তে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। আজানের ধ্বনি শোনার সঙ্গে সঙ্গে সবাই একসঙ্গে ইফতারে অংশ নেন। এতে পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় হয় এবং সমিতির সদস্যদের মধ্যে ভ্রাতৃত্ববোধ আরও গভীর হয়।অনুষ্ঠান শেষে কচুয়া সমিতির উত্তরোত্তর অগ্রগতি ও সাফল্য কামনা করে বিশেষ দোয়া করা হয়। উপস্থিত সবাই সমিতির সার্বিক মঙ্গল ও ভবিষ্যৎ সাফল্যের জন্য শুভকামনা জানান এবং এ ধরনের সুন্দর আয়োজন অব্যাহত থাকবে এই প্রত্যাশা ব্যক্ত
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
চৌদ্দগ্রামে মহাসড়কের ৩টি গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা
এমরান হোসেন বাপ্পিঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামের ৩টি স্থানে গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা করেছে...
বুড়িচংয়ে অগ্নিকান্ডে ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচং পৌরসভার সদরে মরহুম বাচ্চু ডিলারের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে...
বাইউস্টের উদ্যোগে অগ্নি নিরাপত্তা ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়...
বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ডটেকনোলজি&...
কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৪৪ লাখ টাকার অবৈধ পণ্য উদ...
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৪৪ লাখ ২৬ হাজা...
চোরাই সিএনজিসহ আন্তঃজেলা চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার মুরাদনগরে পুলিশের তল্লাশিচৌকি দেখে পা...
কুমিল্লায় ৭২ ঘণ্টার সাঁড়াশি অভিযান: নিষিদ্ধ সংগঠনের ১০৭ সদস্...
নিজস্ব প্রতিবেদককুমিল্লায় মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাং, ছিনতাইকারী এবং কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নাশকত...