প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 28 Feb 2026, 12:13 AM
বুড়িচংয়ে অবৈধ ড্রেজার দিয়ে মাটি কাটার হিড়িক
নিজস্ব প্রতিবেদক
কুমিল্লার বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের বারেশ্বর এবং বুড়িচং পৌরসভার ৪ নং ওয়ার্ডের পূর্ণমতি উত্তর পাড়া রাজাপুর সড়কের উত্তর পাশে একটি সংঘবদ্ধ একটি চক্র ফসলি জমি থেকে অবৈধ ড্রজার মেশিন দিয়ে বালু উত্তোলন করে পুকুর, ডোবা, ভরাটের হিড়িক চালিয়ে যাচ্ছে। স্থানীয় সূত্রে জানা যায়- বারেশ্বর এলাকার হোসেন, পূর্ণমতি গ্রামের জাহাঙ্গীর হোসেন, জালাল ভুইয়া গংদের যোগসাজশে দীর্ঘদিন ধরে প্রায় ২০০ একর ফসলী কৃষি জমি থেকে অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে বিভিন্ন জায়গায় বিক্রি ও জায়গা ভরাট করে আসছে। ড্রেজার মেশিন দিয়ে মাটি কাটার ফলে উপজেলায় হ্রাস পাচ্ছে কৃষি জমি আর এতে ভবিষ্যতে খাদ্য নিরাপত্তার হুমকিসহ পরিবেশ বিপর্যয়ের আশঙ্কাও দেখা দেয়ার সম্ভাবনা রয়েছে। স্থানীয়রা জানান, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করলে কিছুদিন বন্ধ থাকার পর আবার রাতের আঁধারে বালু উত্তোলন শুরু করে। সংঘবদ্ধ ঐ চক্রটি
প্রথমে মাঠের মাঝখানে কম দামে জমি কিনে ড্রেজার মেশিন বসিয়ে ফসলী জমির মধ্যে ব্যাপক গর্তের সৃষ্টি হয়। এতে আশেপাশের জমি ভাঙতে শুরু করে।
বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তানভীর হোসেন ফসলি জমি কেটে মাটি-বালু উত্তোলনের খবর পেয়ে ইতোমধ্যে একাধিক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
ফসলি জমি কেটে মাটি-বালু উত্তোলনের খবর পেয়ে একাধিক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। জরিমানাসহ বেশ কয়েকটি খননযন্ত্র জব্দ করে ধ্বংস করা হয়েছে। এই অভিযান চলমান রয়েছে। এলাকাবাসীর একান্ত চাওয়া এই চক্রটি অচিরেই মাটিমাটি কাটা বন্ধ না করলে বড় দুটি দলের নাম ভাঙ্গিয়ে যারা মাটিকাটায় যুক্ত তাদের বিস্তারিত পরিশয় সহ
সংবাদ প্রকাশ করা হবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
চৌদ্দগ্রামে মহাসড়কের ৩টি গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা
এমরান হোসেন বাপ্পিঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামের ৩টি স্থানে গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা করেছে...
বুড়িচংয়ে অগ্নিকান্ডে ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচং পৌরসভার সদরে মরহুম বাচ্চু ডিলারের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে...
বাইউস্টের উদ্যোগে অগ্নি নিরাপত্তা ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়...
বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ডটেকনোলজি&...
কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৪৪ লাখ টাকার অবৈধ পণ্য উদ...
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৪৪ লাখ ২৬ হাজা...
চোরাই সিএনজিসহ আন্তঃজেলা চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার মুরাদনগরে পুলিশের তল্লাশিচৌকি দেখে পা...
কুমিল্লায় ৭২ ঘণ্টার সাঁড়াশি অভিযান: নিষিদ্ধ সংগঠনের ১০৭ সদস্...
নিজস্ব প্রতিবেদককুমিল্লায় মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাং, ছিনতাইকারী এবং কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নাশকত...